ফটোগ্রাফি:-সাতটি রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে বেগুন ফুলের ফটোগ্রাফি। আমাদের প্রিয় সবজির মধ্যে হচ্ছে বেগুন সবজি একটি। বেগুন গাছগুলো এখন মানুষ বাসার ছাদের উপর বা বালদের মধ্যে রোপন করে। ঠিকমত যত্ন নিলে বেগুন গাছগুলো প্রায় দুই থেকে তিন বছর পর্যন্ত টিকে। বেগুনের মধ্যে প্রচুর পরিমাণ এলার্জি আছে। কিছুদিন আগে আমি আমার আন্টির বাসার ছাদের উপর থেকে এই বেগুন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই বেগুন ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে টগর ফুলের ফটোগ্রাফি। টগর ফুল আমার খুব ভালোলাগার একটি ফুল। সবুজ পাতার মধ্যে ছোট ছোট ফুল গুলো দেখতে বেশ ভালই লাগে। টগর ফুল গাছগুলো অনেক বড় হয় এবং অনেক বছর পর্যন্ত জীবিত থাকে। টগর ফুল গাছগুলো বাসার সামনে লাগালে দেখতে বেশ ভালই লাগে। একসাথে গাছের মধ্যে অনেকগুলো ফুল যখন ফুটে তখন দেখতে অসম্ভব ভালো লাগে। আমাদের বাড়ির সামনে টগর ফুল গাছ আছে। ওখান থেকে আমি এই টগর ফুলের ফটোগ্রাফি করেছি। তাই আজকে খুব সুন্দর করে আপনাদের মাঝে টগর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুল আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সবুজ বড় বড় পাতার মধ্যে বড় ফুল গুলো দেখতে এত বেশি ভালো লাগে যা বলে বোঝানো যাবে না। এবং এই কালারের রঙ্গন ফুল দেখতে অস্বাভাবিক ভালো লাগে। বাসার সামনে বা অফিসের সামনে এই ফুলগুলো থাকলে আলাদা একটা সৌন্দর্য দেখা যায়। ছোট বাচ্চারা এই ফুলগুলো ফেলে ও খেলা করার জন্য অনেক পছন্দ করে। কিছুদিন আগে আমার জ্যাঠাতো ভাইয়ের বাসার সামনে থেকে এ ফুলের ফটোগ্রাফি করেছিলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৪ :
এই হচ্ছে কলমি ফুলের ফটোগ্রাফি। আমরা এই ফুলগুলোকে বন্য কলমি ফুল বলে থাকি। তবে অনেকে এইগুলোকে মাইকফুল বলে থাকে। সত্যি বলতে এই কলমি ফুল গুলো আকারে একটু বড় তাই দেখতে বেশ ভালো লাগে। তবে এই বন্য কলমি গুলো একসাথে অনেকগুলো গাছ দেখা যায়। বিশেষ করে আমাদের এদিকে নদীর ধারে বা পুকুর ধারে এই কলমি ফুল গুলো দেখা যায়। কিছুদিন আগে আমি নদীর দার থেকে এই কলমি ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে অনেক সুন্দর করে আপনাদের মাঝে এই কলমি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৫ :
এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। গ্রাম অঞ্চলে এরকম প্রাকৃতিক দৃশ্য গুলো দেখলে অনেক ভালো লাগে। বিশেষ করে রাস্তার পাশে ধান এবং সবজি গাছ তখন পরিবেশগুলো অনেক ভালো লাগে। এবং চরের মাঝখান দিয়ে রোড থাকলে সৌন্দর্য আরো বেড়ে যায়। কিছুদিন আগে বিকেল বেলা আমি নামাজ পড়ে আমাদের বাড়ির সামনে চরের দিকে গেলাম। তখন আমি রাস্তার পাশ থেকে দাঁড়িয়ে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৬ :
এই হচ্ছে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি। কাঠগোলাপ ফুল গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে কাঠগোলা ফুলগুলো আকারে একটু বড় এই কারণে দেখতেও অসাধারণ লাগে। তবে কাঠগোলা ফুল গাছগুলো একটু আকারে বড় হয় এবং এই গাছগুলো যত্ন নিলে অনেক দিন পর্যন্ত টিকে। কিছুদিন আগে আমি আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে গিয়ে একটি বাড়ির সামনে থেকে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৭ :
এই হচ্ছে ধান ক্ষেতের ফটোগ্রাফি। ধানের চারা গুলো এখন দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে ধান ক্ষেতের মধ্যে নতুন নতুন ধানের ফসল ফুটেছে। যখন গ্রামের চর গুলোর মধ্যে যাওয়া হয় তখন সবুজ শ্যামলা ধানক্ষেত দেখলে এমনিতে অনেক ভালো লাগে। কিছুদিন আগে বিকেল বেলা আমি যখন নদীর ধারের দিকে ঘুরতে গেলাম তখন এই ধানের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ধানের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ধানের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
বেশ অনেকদিন পর ধানের ছড়া দেখলাম। সুন্দর লাগছে। টগর এবং রঙ্গন ফুলটাও বেশ সুন্দর ছিল। আপনার ফটোগ্রাফি অবজেক্ট গুলো সুন্দর ছিল। কিন্তু অবজেক্ট গুলোর উপর পরিপূর্ণ আলো পড়েনি এবং ঠিকমতো ফোকাস করেননি। সেজন্য ফটোগ্রাফি গুলো কেমন যেন ঘোলা লাগছে। খুব একটা ক্লিয়ার না। মোটামুটি বেশ ভালো ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।
আমি চেষ্টা করেছি ভিন্ন রকম কিছু ফটোগ্রাফি করে পোস্ট করার জন্য। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ফটোগ্রাফি করতে আমরা সকলেই অনেক বেশি ভালবাসি বর্তমান সময়ে কমিউনিটিতে প্রায় সকলেই অনেক সুন্দর ফটোগ্রাফি করে থাকে। খুবই চমৎকার কিছু ফটোগ্রাফিও আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন বিশেষ করে আমার কাছে ২ এবং ৭ নম্বর ফটোগ্রাফি টা সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।
টগর ফুল এবং ধান ক্ষেতের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম। তাই ধন্যবাদ আপনাকে।
দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। করেছেন তো। ফুল আর গ্রামীন প্রকৃতি যেন চমৎকার ভাবে ফুটে উঠেছে আপনার পোস্টের মাঝে। বিশেষ করে ধানের শষ্য দানা তো আমার চোখ জুড়িয়ে দিল। আমি জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম আপনার করা ফটোগ্রাফির দিকে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
জ্বী ভাইয়া দুর্দান্ত ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য লাগে এবং ফটোগ্রাফি করা একপ্রকার নেশা। আমারও ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে।আমার কাছেও বেগুন ভালো লাগে। প্রিয় সবজির মধ্যে বেগুন অন্যতম। বেগুনের ভাজি সকাল সকাল খেতে অনেক ভালো লাগে । আপনি আন্টির বাসা ছাদ থেকে এত সুন্দর একটি বেগুন ফুলের ফটোগ্রাফি করেছেন। টগর ফুলটি আমার কাছে ভীষণ ভালো লাগলো এবং টগরফুল সাদা বর্ণের হওয়ায় অনেক সৌন্দর্য ফুটে উঠেছে । রঙ্গন ফুল দেখতে অনেক ভালো লাগে। রঙ্গন ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে এবং ফুলটির সৌন্দর্য প্রতিটা মানুষকে মুগ্ধ করে।সর্বোপরি প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক ভালো ছিল আপনার ফটোগ্রাফি পর্বগুলি
আমার ফটোগ্রাফি নিয়ে খুব অসাধারণ মন্তব্য করেছেন ।সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
আপনি আজকে ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি করেছেন। বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ফুল ফুটতে দেখতে পাওয়া যায় তারই দৃষ্টান্ত আপনার ফটোগ্রাফির মাধ্যমে মধ্যে খুজে পেয়েছি। অনেক ভালো লাগলো যেটা করতে আমিও পছন্দ করি। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর ছিল।
আমার প্রত্যেক ফটোগ্রাফি আপনার কাছে সুন্দর লেগেছে শুনে অনেক ভালো লাগলো। উৎসাহিতমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনি সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম তৈরি করেছেন দেখে খুব ভালো লেগেছে। ফটোগ্রাফি পোস্ট দেখলে আমার কাছে খুব ভালো লাগে এমনিতে। আপনি বিভিন্ন রকমের ফটোগ্রাফি করেছেন বিভিন্ন জায়গা থেকে। প্রত্যেকটা ফটোগ্রাফির থেকে আমার কাছে 6 নাম্বার ফটোগ্রাফি টা সব থেকে বেশি ভালো লেগেছে। জাস্ট মনোমুগ্ধকর ছিল ফটোগ্রাফি গুলো এটাই বলতে হয়।
আমার ফটোগ্রাফি নিয়ে সুন্দর মন্তব্য করেছেন এবং কাঠ গোলাপ ফুল আপনার কাছে বেশি ভালো লেগেছে। তাই আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আর হ্যাঁ ভাই, অনেক অনেকদিন পর আপনার পোষ্টের মাধ্যমে কলমি ফুল দেখতে পেয়ে ভালোলাগাটা অনেক বেড়ে গেল। অনেক অনেক ধন্যবাদ ভাই, চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে এবং প্রত্যেক ফটোগ্রাফি অসাধারণ হয়েছে সুন্দর মন্তব্য করেছেন ।তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।
https://x.com/Jamal7183151345/status/1716716039445348540?s=20
প্রকৃতির মাঝ থেকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছেন। যেখানে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমাকে মন ছুয়ে গেছে কারণ খেয়াল করে দেখলাম এখানে ফুলের দৃশ্য গ্রামীণ দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। পাশাপাশি ধানের দৃশ্য সব মিলে কিন্তু ছিল বেশ দেখার মতো গ্রাম বাংলার অপরুপ চিত্র।
আমি গ্রামের সৌন্দর্যগুলো ফটোগ্রাফি করার চেষ্টা করি প্রাকৃতিক। খুব সুন্দর করে আমার ফটোগ্রাফি নিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।