গল্প :-স্বার্থপর মানুষ।

in আমার বাংলা ব্লগlast year

IMG-20250411-WA0000.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বাস্তব একটি গল্প। কিছু মানুষ আছে খুব স্বার্থপর। তারা স্বার্থ ছাড়া কিছুই চিনে না। মুখ দিয়ে বড় বড় কথা বলে। আর মনের ভিতর থাকে অন্য কিছু। আমাদের বাড়ির পাশে একটি লোক আছে তার নাম হচ্ছে মোস্তফা। মোস্তফা চার ভাইয়ের মধ্যে সবাই বড়। আর মোস্তফাকে সবাই খুব বিশ্বাস করে। ভাইগুলো তো মোস্তফা তাই বলে সেই কথাই শুনি। তবে মোস্তফার ছোট ভাই গুলো বিদেশ থাকে এবং মোস্তফা দেশে থাকে। মোস্তফা দেশে জায়গা সম্পত্তি দেখাশোনা করে। আর ছোট ভাই গুলো বিদেশ থেকে তার কাছে টাকা দেয়। তবে মোস্তফা ভাইয়ের মুখের ব্যবহার খুব মিষ্টি। তার মুখের কথা শুনলে মনে হয় এর চেয়ে ভালো মানুষ আর নেই।

আর মোস্তফা ভাইয়ের ভাই তিন জন তার কথা বিশ্বাস করে। কারণ বড় ভাই বাবার সমতুল্য এইভাবে তারা বলে থাকে। আর মোস্তফা ভাইয়ের ছোট ভাই আফ্রিকা থাকে। হঠাৎ করে ঘুমের মধ্যে সেই আফ্রিকাতে মারা গেল। তারঘরে একটি মাত্র মেয়ে ছিল। আর মেয়েটিও একদম ছোট ছিল। এরপর মোস্তফা ভাইয়ের ছোট ভাইয়ের ওয়াইফ কিছু মাস যাওয়ার পর অন্য জায়গা বিয়ে হয়ে গেল। ছোট মেয়েটি তার নানুর কাছে থাকে। আর বাকি দুই ভাই ও বিদেশ থেকে মোটামুটি টাকা পাঠায় মোস্তফা ভাই ওই টাকাগুলো দিয়ে কাজ করে। আর করোনা ভাইরাসের সময় তার তিন নম্বর ভাই ও মারা গেল। অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেলেন। তার দুটো ভাই এভাবেই দুনিয়া থেকে চলে গেল। আর মোস্তফা ভাই ও তার দ্বিতীয় ভাই জীবিত আছে।

তবে দুই ভাই খুব মিল আছে। আর মেজো ভাই যখন দেশে আছে বড় ভাইয়ের সাথে সাথে থাকে তার সাথে। তবে কিছু মাস আগে তার মেজো ভাইও স্টক করে মারা গেল। এই পরিবারের শুধু মোস্তফা ভাই আছে আর ভাইদের ছেলে মেয়ে ওয়াইফ আছে। যদিও তাদের জায়গা সম্পত্তি অনেক। তবে তিন ভাই মারা যাওয়ার পর থেকে মোস্তফা ভাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। সেই তাদের নদীর ধারে জমি গুলো থেকে মাটি বিক্রি করে। এই টাকাগুলো সেই কাউকে দেয় না। অনেকে বলে ভাই গুলো জীবিত থাকা অবস্থায় তাকে টাকা দিয়েছে সে খুব সুন্দর করে চলেছে। আর এখন ভাই গুলো মারা যাওয়ার পর তার হাতে টাকা নাই বিদায় সেই মাটি বিক্রি করে।

তবে মাটি বিক্রি নিয়ে অন্য ভাইদের ওয়াইফের সাথে সে ঝগড়া করল। অন্য ভাইয়ের ওয়াইফ গুলো বলে মাটি বিক্রি কেন করবে এবং জমিগুলো কেন নষ্ট করবে। এরপর মোস্তফা ভাই বলে জায়গাগুলো আমার আমি আমার জায়গার মাটি বিক্রি করব কাউকে জিজ্ঞেস করবো না। এই কথাগুলো শোনার পর আস্তে আস্তে অন্যান্য খবর বাহিরে আসতে লাগলো। কারণ মোস্তফা ভাইয়ের ভাইগুলো জীবিত অবস্থায় থাকায় তার কাছে টাকা দিয়েছে। আর ওই টাকা দিয়ে মোস্তফা ভাই নিজের নামে জায়গা সম্পত্তি কিনে নিলেন। কারণ মোস্তফা ভাই দেশে থাকে তার কোন ইনকাম নেই। কিভাবে সে এতগুলো জায়গা সম্পত্তি কিভাবে কিনেছেন এটি নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলতে লাগলো।

আর এখন সবাই কমবেশি বলে ভাইদের টাকা দিয়ে সেই নিজের নামে জায়গা সম্পত্তি কিনেছে। এখন ভাই গুলো মারা যাওয়ার পর সে জায়গা সম্পত্তি একাই ভোগ করতে লাগলো। এবং সেই কারো কথা শুনেনা এবং দামও দেয় না। তবে মোস্তফা ভাইয়ের এখন কথাবার্তা অনেকটা চেঞ্জ হয়ে গেল। সব সময় জায়গা সম্পত্তির দলিল নিয়ে সে চলাফেরা করে। এখন দেখা যাচ্ছে যতগুলো জায়গা সম্পত্তি সেই কিনে ছিল সম্পূর্ণ তার নিজের নামে। এবং ভাইগুলো অতিরিক্ত বিশ্বাস করার কারণে সেই জায়গা সম্পত্তি নিজের নামে কিনে নিলেন। যদিও ছোট ভাইদের ওয়াইফ বলেছিল কিন্তু তার ভাই গুলো সে কথাগুলো শুনে নাই। আর এখন মোস্তফা ভাই সব সম্পত্তির মালিক হয়ে গেল। এতে করে বুঝা যায় মোস্তফা হচ্ছে স্বার্থপর মানুষ। কারণ স্বার্থের কারণে ভাইদের সাথে সেই মিলেমিশে ছিল। এই হচ্ছে বাস্তব একটি কাহিনী।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0027.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59245.05
ETH 1597.65
USDT 1.00
SBD 0.38