ফটোগ্রাফি :-ফুলের রেনডম ফটোগ্রাফি ।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে খুব সুন্দর একটি রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। কারণ এই ফুলগুলো সৌন্দর্য অন্যরকম। যদিও রঙ্গন ফুল কয়েক জাতের আছে। আর এই কালারের রঙ্গন ফুল একটু বেশি ভালো লাগে। আর এই ফুল গাছগুলো একবার রোপন করলে আকারে কিন্তু অনেক বড় হয় এবং অনেক দিন পর্যন্ত টিকে। আর যখন ফুল ফোটে পাতার মধ্যে ফুল গুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বড় বড় পাতার মধ্যে বড় বড় ফুল। আরো আগে আমি ঘুরতে গিয়ে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে বরবটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো ছোট হলেও দেখতে কিন্তু ভালো লাগে ।আর কয়েক পাপড়ির মধ্যে এই ফুলগুলো হয়ে থাকে। তবে এই ফুল থেকে কিন্তু মজার বরবটি সিম হয়। তবে এই ফুলগুলো রাত্রেবেলা ফুটে রোদ্রের আলো পড়লে ফুলগুলো কি নষ্ট হয়ে যায়। সকালবেলা এই ফুল গুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু সবজি চাষ অনেক করা হয়। কিছুদিন আগে আমি আমাদের নিজের সবজি বাগান থেকেই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকের বরবটি ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি। আর্টিফিশিয়াল ফুলগুলো আমার কাছে অন্যরকম ভালো লাগে। যদিও এই ফুলগুলোর কোন প্রাণ বা ঘ্রাণ নেই। তারপরও এ ফুলগুলো কিন্তু মানুষের কাছে অনেক প্রিয়। বিশেষ করে ঘর বা অফিস সাজানোর জন্য এই ফুলগুলো খুব জরুরী হয়। কারণ এই ফুলগুলো অফিস বা ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে। আরো অনেক দিন আগে আমি একটি দোকানে গেলাম তখন এই আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!