জেনারেল রাইটিং:-ভালো পোশাক পড়লে মানুষ বড়ো হয় না! বড়ো সে যার হৃদয় বড়ো।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

IMG-20240204-WA0006.jpg

আজকে আমি খুব মূল্যবান একটি টপিক নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব।ভালো পোশাক পড়লে মানুষ বড়ো হয় না! বড়ো সে যার হৃদয় বড়ো। মানুষ জীবনযাপন করার জন্য এবং সভ্যতা সমাজে বসবাস করার জন্য পোশাক ব্যবহার করে। আর এই পোশাকের মধ্যে মানুষের বিভিন্ন ধরনের কাপড় চোপড় ব্যবহার করা থাকে। তবে এই পোশাক দিয়ে মানুষকে মূল্যায়ন করা যায়। কিছু মানুষ আছে যারা ভালো পোশাক ব্যবহার করে এবং নিজেকে অনেক কিছু মনে করে।

মানুষের মধ্যে ভালো পোশাক পরলে মানুষ বড়ো হয় না। মানুষ বড়ো হয় কাজে এবং গুনে। আপনার যদি ভাল গুন থাকে কারণ আপনি মানুষের কাছে অনেক বড়ো। বর্তমান সময়ে অনেক মানুষ আছে ভালো পোশাক ব্যবহার করে নিজেকে অনেক বড়ো মনে করে। যদি মানুষের পোশাকের কারণে মানুষকে যদি বড়ো মনে করতো তাহলে সবাই পড়ালেখা না করে এবং গুণ না থাকলে সব সময় ভালো কিছু ব্যবহার করে বড়ো হয়ে যেত। আসলে যার হৃদয় বড়ো মূলত সেই অনেক বড়ো মনের মানুষ হয়।

আসলে মূলত বড়ো বলতে যাদের মনের মধ্যে থাকে মানুষের জন্য ভালোবাসা। ভালোবাসা আন্তরিকতা যদি থাকে তাহলে মানুষের কাছে সেই বড়ো। একজন নিকৃষ্ট লোক যদি ভালো কাপড় পড়ে নিজেকে দামি মনে করে সেটা একদম ভুল। যদি ভালো মানুষ হিসেবে নিজেকে বড়ো মনে করতে হয় তাহলে তার প্রথমে দরকার বড়ো হৃদয়। যার হৃদয়ে ভালোবাসা এবং মানুষের জন্য ও জাতির জন্য আন্তরিকতা থাকে সেটি বড়ো। আর মানুষের গুণের কারণে মানুষ মানুষের কাছে গুণী ব্যক্তি হয়।

পক্ষান্তরে অনেক মানুষ আছে যারা মানুষের বিপদে পাশে থাকে এবং মানুষকে সাহায্য করার জন্য চেষ্টা করে। তবে বর্তমান সময়ে অনেক মানুষ আছে কিছু দেওয়ার আগে সেটি বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেলে পোস্ট করার চেষ্টা করে। এই লোকগুলো তাদের সোহানুভূতি থেকে প্রচারণা খেয়াল থাকে বেশি। তবে যাদের হৃদয় আছে তারা এই কাজগুলো করে না। তারা মহৎ কাজগুলো কাউকে দেখিয়ে করে না। আর পোশাক হচ্ছে মানুষের বাইরের বাজিক রূপ। আর দামি কাপড় চোপড় ব্যবহার করলে বড়ো লোক নয়।

বড়লোক সেই যার মধ্যে হৃদয় এবং ভালোবাসা আছে। আর হৃদয় দিয়ে মানুষকে ভালবাসতে জানে তারাই বড়ো। তাই বাস্তব অর্থে মানুষের কাপড় দেখে বিচার করা ঠিক না। আপনি চিন্তা করতে হবে মানুষের গুণ নিয়ে এবং হৃদয় নিয়ে। যার হৃদয়ে মানুষের জন্য মায়া আছে তারাই পৃথিবীতে বড়ো মানুষ। এই কারণে দামি কাপড়-চোপড় দেখে কাউকে বিচার করতে নেই। আর বড়ো মনের মানুষ সব সময় তার হৃদয় থাকে বড়ো। আশা করে আবার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপনি একেবারে সত্য এবং বাস্তবিক একটা কথা কে তুলে ধরেছেন এই লেখাটার মধ্যে, যেটা আমার অনেক ভালো লেগেছে। আসলে একটা মানুষের বড় হৃদয় থাকলেই সে বড় হয়, কখনো পোশাক দিয়ে একটা মানুষকে বিবেচনা করা যায় না। কারণ ভালো পোশাকের ভেতরেও কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে। একটা মানুষের ভালো কাপড় পড়লেই সে যে দামি হয়ে গিয়েছে এটা কোন কথা না, তার হৃদয় যদি বড় হয় তবেই সে বড়।

 2 years ago 

আসলে ভালো পোশাক পরলে বড়লোক বা জ্ঞানী হওয়া যায় না। সবচেয়ে বড় হচ্ছে মানুষের হৃদয়। অসাধারণ মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

একটা মানুষকে কখনোই তার পোশাক দেখে বিচার বিবেচনা করা যায় না। একটি মানুষের পোশাক থাকলেই তার যে সবকিছু রয়েছে এটা কোন কথা না। যে মানুষটার হৃদয় বড় সে সবার কাছে বড় হয় সবসময়। সেই মানুষটাই সবার আপন হয়ে উঠতে পারে। আপনি যে টপিকটা নিয়ে আজকের এই পোস্টটা লিখেছেন, এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। একবারে শিক্ষনীয় একটা পোস্ট ছিল।

 2 years ago 

হ্যাঁ আপু একটা মানুষকে কখনো তার পোশাক দেখে বিচার করা যায় না। খুব সুন্দর করে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই আপনার জেনারেল রাইটিং পোস্টটি পড়ে অনেক অনেক বেশি ভালো লাগলো আজকে। আপনি অনেক সত্য এবং বাস্তব একটি কথা তুলে ধরেছেন আসলেই ভাল পোশাক পরলে মানুষ বড় হয় না মানুষ বড় তখনই হয় যখন হৃদয়টা বড় হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার পোস্ট নিয়ে আপনি খুব চমৎকার মন্তব্য করেছেন। আশা করি সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন।

 2 years ago 

একদম ঠিক ভাই আমিও আপনার সাথে একমত।আসলেই ভালো পোশাক পড়লে মানুষ বড়ো হয়ে যায় না বরং বড়ো সে যার হৃদয় বড়ো।আমাদের সমাজে অনেক লোক আছে যারা নিজে কে বড় করে দেখায় সবার সামনে।নিজের ভাব নিজের স্মার্টনেস এগুলো দেখায় তবে হৃদয় থেকে বড় নয়।তাই প্রকৃতপক্ষে সে বড় ব্যক্তি যার হৃদয় বড়।যে নিজে ত্যাগ স্বীকার করে অন্যের উপকার করে । দারুণ টপিক নিয়ে লিখেছেন ভাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া প্রকৃতপক্ষে সেই বড় ব্যক্তি যার হৃদয় বড়। খুব সুন্দর করে আমার পোস্ট নিয়ে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনি। আপনার এই পোস্টটি পড়তে পেরে খুব ভালো লাগলো। আসলে পোশাক দ্বারা কখনোই কাউকে বিচার করা উচিত নয়। আসলে তার মন কত বড় সেই থেকেই বোঝা যায় সে মানুষটি ভালো নাকি খারাপ। একটি কথা আছে যে বইয়ের কভার দেখে কখনো বইয়ের বিচার করা উচিত নয়। ঠিক তেমনি আজকে আপনার এই পোস্টটি। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে মানুষের আসার ব্যবহার বুঝা যায় মানুষের ভিতরের অংশ। হৃদয় দিয়ে কিছু করলে ওটাই ভালো। আশা করি সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকবেন।

 2 years ago 

খুব শিক্ষনীয় একটি পোস্ট করেছেন। ভালো পোশাক পরলে মানুষ বড়ো হয় না কথাটি একদম ঠিক। যার হৃদয় বড়ো সেই বড়ো মনের মানুষ হয়। আসলে মানুষের বাইরের দিক থেকে দেখার কোন দরকার নেই। মানুষের ভিতরে হৃদয়টা দেখা বড়ো দরকার। যার হৃদয় ভালো সেই বড়ো মনের মানুষ। খুব সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ মানুষের বাইরের দিক দেখার কোন দরকার নেই ।দরকার মানুষের হৃদয়টা দেখা কত বড়ো। আপনার উৎসাহিতমূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন, এটা সত্যি ভালো পোশাক পরলে মানুষ বড় হয়না।মানুষ বড় হয় যার মন বড়।যে মানুষ মানুষের বিপদে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বড় মানুষ। তাই আমাদের উচিত সুন্দর সুন্দর পোশাক দেখে মানুষকে বিচার না করা।মন ও বিবেক যার আছে মূলত সেই বড়ো।

 2 years ago 

আপনার কথার সাথে আমিও একমত ভাই। ভালো পোশাক পরলে আসলে কেউ বড় মানুষ হয়ে যায় না। তার ভিতরে যদি আন্তরিকতা, মানবিকতা এবং ভালোবাসা না থাকে, তাহলে সে কখনোই একজন প্রকৃত ভালো মানুষ হতে পারে না। আমাদের সমাজে এরকম অনেক মানুষই রয়েছে যাদের ভদ্র পোশাকের আড়ালে পশুসুলভ আচরণ ঢাকা পড়ে যায়। সঠিক শিক্ষায় শিক্ষিত হওয়া এবং মানুষের প্রতি আন্তরিকতা দেখানো, এটাই একজন মানুষের সবথেকে বড় মানবিক গুণ হওয়া উচিত বলে আমি মনে করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66100.13
ETH 1933.47
USDT 1.00
SBD 0.38