ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুল আমাদের সবার খুব পরিচিত ফুল। এই ফুলগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনি ফুল গাছও ভালো লাগে। কারণ বড় বড় পাতার মধ্যে এই রঙ্গন ফুল গুলো দেখা যায়। আর এই রঙ্গন ফুল গাছগুলো শীত গ্রীষ্ম বর্ষা সবসময় কিন্তু জীবিত থাকে। যদিও এই ফুলগুলোর মধ্যে কোন ঘ্রাণ নেই। তবে ফুলগুলো আকারে বড় এবং ফুলগুলো কয়েক জাতের আছে। অনেকদিন আগে আমি আমার চাচাতো ভাইয়ের বাড়ি থেকে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে লাউ সবজির কচি আগার ফটোগ্রাফি। লাউ গাছ কিন্তু লাগালে অনেক ধরনের উপকার হয়। মজার লাউর সবজি খাওয়া যায় এবং মজা লাউ খাওয়া যায়। শীতকাল আসলে কিন্তু লাউ গাছ অনেক দেখা যায়। আমাদের বাড়ি তো আমরা কিন্তু লাউ গাছ এবং অন্যান্য সবজি গাছ রোপন করেছি। আর নিজের সবজি বাগানে লাউর তাজা আগা দেখে আমি ফটোগ্রাফি করেছিলাম। আজকে লাউ এর সবজির ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের কাছে ভালো লাগবে।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে সরিষা ফুলের ফটোগ্রাফি। আর শীতকাল আসলে কিন্তু সরিষা চাষ অনেক দেখা যায়। আমাদের গ্রাম অঞ্চলে তো অনেকেই সরিষা চাষ করে। আর যখন সরিষা গাছের মধ্যে ফুল ফুটে তখন দেখতে কিন্তু অনেক ভালো লাগে। কারণ ফুলের সৌন্দর্য এবং ফুলের চমৎকার ঘ্রাণ উপভোগ করা যায়। আর একসাথে যখন সরিষা ফুল গুলোর মধ্যে ফুল ফোটে তখন যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে। আমি কিন্তু বিগত এক মাস আগে এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকেই ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/i/status/2027704592654602445