দীর্ঘদিন যাবৎ বাবা অনেক অসুস্থ।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20230509_164656.jpg

আমার বাবা দীর্ঘদিন যাবত অনেক অসুস্থ আছে। আজকে ফ্রাই দুই মাস হয়ে গেল আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে। যেদিন আমার মেয়ে হয়েছে মাইসুন তাকে দেখার জন্য আমার শ্বশুর বাড়িতে গেলেন। তখন তার একটু শরীর খারাপ লাগতেছে। এই কারণে মাগরিবের পরে আমি এবং রকি ভাই ও শান্ত ভাইয়া মিলে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। প্রথমে আমি গ্রাম্য ডাক্তারের চিকিৎসা নিলাম। দেখতেছি রাতের মধ্যে ভালো হচ্ছে না এই কারণে সকালবেলা আমি বড় হাসপাতালে নিয়ে গেলাম।

যখন আমি পাইভেট হাসপাতালে তাকে ভর্তি করালাম ডাক্তার অনেকগুলো টেস্ট দিলেন। এবং টেস্টগুলো চেক করার পর তার শরীরে কোন সমস্যা নেই বলতেছে। কিন্তু অতিরিক্ত টেনশন করতেছে ডাক্তার এই কথা বলেন। এরপর আমি যখন বাবাকে বাড়িতে নিয়ে আসলাম তারপরও সেই ভালো হচ্ছে না। তারপর আমার ছোট ভাই মিলে আমি মাইজদী বড় হাসপাতালে নিয়ে গেলাম। ওখানে অনেক টেস্ট দেওয়ার পর আবার কোন রোগ নেই বলতেছে। এবং ওখানে ডাক্তার বলতেছে বাড়িতে নিয়ে জান যা কয়দিন আল্লাহ তায়ালা হায়াতে রাখল।

মূলত আমার বাবা চলাফেরা করার সময় হঠাৎ করে পড়ে যায়। এই কারণে বিগত এক মাস আগে হয় হঠাৎ করে পরে তার একটি পা কেটে গেল। পাটি যখন মোটামুটি সুস্থ হলেন। বিগত ১০ দিন আগে মাগরিবের সময় নামাজ পড়তেছে। হঠাৎ করে দাঁড়ানোর সময় খাটের দারে পড়ে একটি কান কেটে গেছে। এরপর আমি বসুরহাট হাসপাতালে নিলাম এবং দাগুনভূঞা হাসপাতালে নিলাম। তারা বলতে লাগলো তাড়াতাড়ি ফেনী হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এরপর ফেনী হাসপাতালে যখন নিলাম তারা বলতে লাগল চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য।

পরে আমরা একটা প্রাইভেট হাসপাতালে বাবাকে দেখালাম এবং ডাক্তার বলল কানটি আর ঠিক হবে না। এরপর আমার বাবার একটি কান অপারেশন করে কেটে ফেলা হয়েছে। এখন তার চিকিৎসা চলতেছে ওই হাসপাতালের ডাক্তারের কাছে। আমার বাবা ঠিকমত কাউকে চিনে না এবং সে কোন দিকে যাচ্ছে নিজেও বলতে পারে না। আজ বিগত দুই মাস যাবত আমি আমার ওয়াইফ এবং আমার আম্মা আমার বাবা দেখাশোনা করতেছি। সারারাত জেগে আমার বাবাকে আমি পাহারা দিয়ে থাকি। দিনের বেলা আমার আম্মা এবং আমার ওয়াইফ তাকে পাহারা দেয়। বলতে গেলে ২৪ ঘন্টা তার পিছে লোক থাকতে হয়।

আমার বাবা একজন কোরআন হাফেজ। যখন তিনি সুস্থ ছিলেন তিনি তখন মসজিদে নামাজ পড়াতেন এবং সকালবেলা ছেলেদের কোরআন পড়াতেন ছেলেমেয়েদের। আসলে একজন আলেম মানুষের এত কষ্ট। আমার মাও বিগত কয়েকদিন ধরে অসুস্থ। এমত অবস্থায় আমি আর আমার ওয়াইফ মা-বাবাকে অনেক কষ্ট করে দেখাশোনা করতে হচ্ছে। আমার বাবার পাঁচটি সন্তান এবং দুটি মেয়ে আছে। তবে পাঁচটি ভাইয়ের মধ্যে একটি ভাই বিগত কয়েক বছর আগে এক্সিডেন্টে মারা গেল। এরপর থেকে আমার মা-বাবা দুইজন ছেলের চিন্তার অসুস্থ হয়ে পড়ে আস্তে আস্তে।

আমার বড় ভাই দুটি সরকারি চাকরি করে বিদায় তারা বাড়িতে থাকে না আমাদের থেকে আলাদা। এবং ছোট ভাই দুটি মা বাবার সাথে আছি। বোন দুইটি বিয়ে হয়ে গেল এই কারণে তারা স্বামীর বাড়িতে থাকে। তবে বিগত সাত-আট মাস ধরে আমার ছোট ভাই চাকরি করে বিদায় সে বাড়িতে থাকে না। এখন আমার বাবার সর্বদা দেখাশোনা আমি নিজে করতেছি এবং পাশাপাশি আমার ওয়াইফ ও করতেছে। তবে আমি আপনাদের কাছে দোয়া চাই আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তবে আমি ডাক্তার থেকেও কোন বর্ষা পাচ্ছিনা। তারা বলতেছে যা কয়দিন হায়াত থাকে। তারপরও বলবো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাড়াতাড়ি তাকে সুস্থ করে দেয়।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

মহান আল্লাহতালার কাছে আপনার বাবার সুস্থতা কামনা করছি।।
আসলে বয়স হয়ে যাওয়ার সাথে সাথে মানুষের অনেক কিছুই পরিবর্তন এসে যায়।।
বিশেষ করে বার্ধক্যজনিত কারণে নাড়াবিদ রোগে ভুগতে থাকে।।
আপনার বাবা একজন কোরআনের হাফেজ এবং মসজিদে ইমামতি করতেন জানতে পেরে খুবই ভালো লাগলো।।
আসলে ভালো মানুষকে আল্লাহ পৃথিবী থেকে পরীক্ষা করে নেন।।

 3 years ago 

ঠিক বলেছেন ভালো মানুষগুলো পৃথিবী থেকে পরীক্ষা করবেন। আপনার মন্তব্য শুনে ভালো লাগলো আমার বাবার জন্য দোয়া করিয়েন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

কষ্ট হলেও আপনার বাবার সেবা করতে পারছেন। আপনি সৌভাগ্যবাব। সবার কপালে বাবা মায়ের সেবা করার সৌভাগ্য থাকেনা।আপনার বাবা কোরানে হাফেজ যেনে ভাল লাগলো। আপনার বাবার দ্রুত সুস্থতা কামনা করছি।

 3 years ago 

আমার বাবা অনেক বছর ধরে মসজিদে নামাজ পড়ায় এবং রমজানের সময় খতম তরবি পরায়। আমার বাবার জন্য দোয়া করবেন ধন্যবাদ।

 3 years ago 

আসলে সবাই চাইলে বাবার সেবা যত্ন করতে পারে না। আমি তো মনে করি আমরা পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারণ আমরা মা-বাবাকে দেখাশোনা করতে পারি। আমার শ্বশুর অনেক ভালো একজন মানুষ সেটা আমি এই এক বছরের ওনাদের সাথে থেকে বুঝতে পেরেছি। আমার অনেক ইচ্ছে পূরণ করেছে তিনি এই এক বছরে। তাই ওনার অসুস্থতার দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। আমি তো সবার তরফ থেকে বলব মহান আল্লাহ তায়ালাকে যাতে আমার শ্বশুরকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়।

 3 years ago 

তুমি আমাদের ফ্যামিলিতে আসার পর আমার মা-বাবাকে অনেক কেয়ার করো। সেজন্য আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ ধন্যবাদ।

 3 years ago 

আপনার বাবার অসুস্থতার কথা শুনে অনেক বেশি খারাপ লাগছিল। আপনার অনেক বেশি আপনার যত্ন করছেন ২৪ ঘন্টা কেউ না কেউ তাকে পাহারা দিচ্ছে কোন অসুবিধা মধ্যে না পড়ে। আপনাদের দুজনের এত পরিশ্রম কথা শুনে আসলে খুবই ভালো লাগলো। বাবার জন্য আপনারা দুজনে মিলে অনেক বেশি করছেন। অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আশা করছি আপনার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।

 3 years ago 

দোয়া করবেন আমার বাবার জন্য যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে কমেন্ট করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার বাবা একজন আলেম মানুষ এবং তিনি সবাইকে কুরআন শিক্ষা দিতেন জেনে সত্যি ভালো লাগলো। আসলে মানুষের বয়স যখন একটু বেড়ে যায় তখন সমস্যাগুলোও বেড়ে যায়। ভাইয়া আপনার বাবার দ্রুত সুস্থতা কামনা করছি।

 3 years ago 

আসলে ঠিক বলেছেন বয়স বেশি হলে অনেক ধরনের সমস্যাগুলো দেখা যায়। আমার বাবার জন্য দোয়া করবেন ধন্যবাদ।

 3 years ago 

আপনার বাবার সুস্থতা কামনা করি আসলেই মানুষ অসুস্থ হলে কতটা অসহায় হয়ে পড়ে সেটা অসুস্থ হলে বুঝতে পারা যায়। আপনার বড় দুই ভাই চাকরি করে সেজন্য বাড়িতে থাকে না অনেক বড় দায়িত্ব যেটা সবাইকেই পালন করতে হয়।

 3 years ago 

আসলে আমরা সবাই অনেক চিন্তিত বাবা সুস্থতা কামনা করতেছি। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাইয়া ডিসকোডে কথা বলতে গিয়ে একদিন আপনার বাবা বেশকিছু দিন ধরে অসুস্থ তা জানতে পারি।তিনি একজন আলেম মানুষ। আল্লাহ তার সুস্থতা দান করবেন এমনটাই আশাকরি। আপনার এক ভাই মারা গেছে সেই থেকে তার মনের মাঝে অনেক কষ্ট থেকে হয়ত আজ তার এই করুন অবস্থা। দোয়া করি তিনি সুস্থ হয়ে যাবেন।আল্লাহর উপর ভরসা রাখেন ভাইয়া।অসংখ্য ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার বাইটির স্বাভাবিক মৃত্যু হয় নাই। এই কারণে আমার মা-বাবা দুইজন অসুস্থ হয়ে পড়েছে। তাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ।

 3 years ago 

সবাই চাইলে বাবা মায়ের সেবা করতে পারেনা এবং তাদের পাশে থাকতে পারে না। আপনি এখন বাড়িতে আছেন, সেজন্য আপনার বাবার সেবা করতে পারছেন। আপনি যদি এখন বিদেশ চলে যেতেন তাহলে কি অবস্থা হতো আমি তো তা ভাবছি। আপনার বাবা কোরানে হাফেজ, আল্লাহ তায়ালা যেন আপনার বাবাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় সেই কামনা করছি।

 3 years ago 

ঠিক বলেছেন আমি বাড়িতে থাকার কারণ হয় তো এখন বাবার সেবা করতে পারতেছি। আপনি আমার বাবার সুস্থতা নিয়ে সুন্দর মন্তব্য করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আঙ্কেল কে নিয়ে অনেকদিন পর্যন্তই টেনশনে রয়েছি ভাইয়া। সত্যি আঙ্কেলের এরকম অসুস্থতা আর সহ্য করতে পারছি না। অনেক কষ্ট লাগে মাঝে মাঝে। মাইসুন জন্মগ্রহণ করার আগেও তিনি সুস্থ ছিলেন। অন্যদিকে আবার আন্টি ও কিছুটা অসুস্থ। আপনি এবং আপনার স্ত্রী আঙ্কেলকে দেখাশোনা করছেন। আসলে সবাই পারেনা বাবা-মার সেবা করতে। আপনি আঙ্কেল এবং আন্টির সেবা করে পাশে থাকেন। আঙ্কেলের সুস্থতা কামনা করছি।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া যেদিন আমার মেয়ে মাইসুন হয়েছে ওই দিন থেকে সে অসুস্থ হয়ে পড়েছে। দোয়া করবেন যেন আমি সবসময় আমার মা-বাবার সেবা করতে পারি ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64420.86
ETH 1885.46
USDT 1.00
SBD 0.37