কানের দুলের ম্যান্ডেলা আর্ট
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি ভাবলাম একটি সুন্দর ম্যান্ডেলা আর্ট করব। এরকম মেন্ডেলা আর্টগুলো আঁকতে এখন আমার বেশ ভালই লাগে। ম্যান্ডেলা আর্টগুলোর ফুলগুলো আঁকতে একটু বেশি সময় লেগে যায় আমার। ধীরে ধীরে আঁকতে আঁকতে অনেকটাই সময় দিতে হয়। তাও আমি এই ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক পছন্দ করি। ছোট ছোট ফুলগুলো আঁকতে বিশেষ করে অনেক ভালো লাগে। ম্যান্ডেলাগুলো আঁকতে যেমন ভালো লাগে দেখতেও তেমন সুন্দর দেখায়। সুন্দর কিছু দেখলে আর্ট করার জন্য চেষ্টা করছি। আপনাদের সামনে আজকে অনেক সুন্দর একটি আর্ট নিয়ে আসলাম। আমি অনেক চেষ্টা করে এটা আর্ট করলাম। আশাকরি আমার আজকের আর আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে সব সময় আর্ট করার চেষ্টা করব। তাই আজকে একটি কানের দুলের ম্যান্ডেলা আর্ট করলাম। আমি এটি কিভাবে আঁকলাম করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের আর্ট আর আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• আঁকার খাতা
• কলম
• মার্কার কলম
• পেন্সিল
• স্কেল
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর খাতার মাঝখানে কম্পাস দিয়ে কিছু গোল বৃত্ত এঁকে নিলাম।
ধাপ - ২ :
তারপর গোল বৃত্ত গুলোর নিচের অংশে কালো মার্কার কলম দিয়ে গাড়ো রং করে নিলাম।
ধাপ - ৩ :
এরপর কানের দুলের উপরের অংশে গুড় বৃত্ত ফুলের মধ্যে ছোট ফুল অনেকগুলো এঁকে নিলাম।
ধাপ - ৪ :
এরপর গোল বৃত্তের সাথে প্রথমের বড় অংশটার মধ্যে আরও বিভিন্ন রকমের ফুলের ডিজাইন এঁকে নিলাম।
ধাপ - ৫ :
এরপর আর একটু ছোট বৃত্তের অংশের মধ্যে আরো কিছু বিভিন্ন রকম ছোট ফুলের ডিজাইন এঁকে নিলাম।
ধাপ - ৬ :
এরপরে বাকি শেষের অংশে কিছু সুন্দর সুন্দর ফুলের ডিজাইন এঁকে নিলাম।
শেষ ধাপ :
এইভাবে কানের দুলের ম্যান্ডেলার ডিজাইন এঁকে নিলাম। আশা করি এই কানের দুলের ম্যান্ডেলা আর্ট আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
আপনি প্রায় সময় বিভিন্ন রকম ম্যান্ডেলা আর্ট করে থাকেন। আপনার মেন্ডেলা আর্ট করার দক্ষতা সত্যি খুব অসাধারণ। কানের দুলের ম্যান্ডেলা আর্ট খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।
আমার কানের দুলের ম্যান্ডেলা আর্ট দুর্দান্ত হয়েছে বলে মন্তব্য করাই আপনাকে অনেক ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাই আপনি কানের দুলের দারুন একটি মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। দেখে বোঝা যাচ্ছে না এটা তৈরি ম্যান্ডেলা আর্ট। আপনি প্রত্যেকটা ধাপ খুব দারুণভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটি কানের দুলের আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে আমার আর্ট নিয়ে সুন্দর মন্তব্য করার জন্য।
কানের দুলের ম্যান্ডেলা আর্ট টি আপনি খুব সুন্দর করে করেছেন। আপনি প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর করে অঙ্কন করেছেন, যা দেখে বুঝতে পারছি এটি অংকন করতে অনেক সময় লেগেছিল। উপরের গোল বৃত্তটির ভেতরে যে ডিজাইনটা অঙ্কন করেছেন তা দেখতে একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনি নিজের দক্ষতা এবং সৃজনশীলতার মাধ্যমে এটি অংকন করেছেন। সবমিলিয়ে জাস্ট অসাধারণ ছিল বলতে হয়।
আমার কানের দুলের ম্যান্ডেলা আর্ট জাস্ট অসাধারণ বলে মন্তব্য করাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এটা আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই এই ধরনের চিত্রগুলো ধীরে ধীরে অংকন করতে হয় তাই অনেক সময়ের প্রয়োজন হয়। খুবই চমৎকার একটা কানের দুলের ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন।
আপনার অসাধারণ মূলক মন্তব্য শুনে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
যেমন চিন্তাধারা তেমনি কাজ আপনার অবশেষে আপনি বেশ সুন্দর কানের দুলের ম্যান্ডেলা আর্ট তৈরি করলেন দেখতে বেশ ভালোই দেখাচ্ছে। ম্যান্ডেলা আর্ট তৈরি করতে একটু কষ্ট হবে ম্যান্ডেলা আর্ট দেখে বুঝা যাচ্ছে। তবে কষ্ট করে তৈরি করলেও অবশেষে অসাধারন একটি ফলাফল পেয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কানের দুলের ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসলে ঠিক বলেছেন আপু অসাধারণ কিছু আর্ট করতে হলে একটু কষ্ট করতে হবে। আপনার মন্তব্য শুনে ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনার মত আমারও এই ম্যান্ডেলা আর্টগুলো আঁকতে বেশ ভালো লাগে । কিন্তু এই আর্টগুলো করতে বেশ সময়ের প্রয়োজন হয় ।যার জন্য খুব একটা বসা হয় না । আপনি বেশ চমৎকার করে কানের দুলের ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে বেশ ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।
সময় করে ম্যান্ডেলা আর্ট গুলো করার চেষ্টা করবেন। দেখবেন তাহলে অনেক ভালো লাগবে ধন্যবাদ আপনাকে।
আর্ট করতে করতে এক সময় হাতে দক্ষতা চলে আসে। আর সেই সময় নতুন কিছু করতে ভালো লাগে। আসলে নতুন কিছুর মাঝে আলাদা রকমের সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। কানের দুলের ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে। যদিও এই কানের দুলের ম্যান্ডেলা আর্ট আগে কখনো দেখা হয়নি। তাইতো নতুন ভাবে দেখে ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আমার কানের দুলের ম্যান্ডেলা আর্ট আপনার কাছে ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো। অসাধারণ মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
https://twitter.com/Jamal7183151345/status/1669342515017945093?s=20
কমিউনিটি নিয়ম অনুযায়ী পোষ্টের ভিন্নতা বজায় রাখতে সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন।কানের দুলের আর্ট অনেক সুন্দর হয়েছে। আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো ।তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।