জেনারেল রাইটিং:-আমার অভিধানে “অসম্ভব” নামে কোন শব্দ নেই।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20231230-WA0001.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি খুব মূল্যবান শিক্ষনীয় একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব।আমার অভিধানে অসম্ভব নামে কোন শব্দ নেই। মানুষ পারেনা এমন কোন কাজ নেই। আর আমার সংবিধানে পারবো না এরকম কোন কিছু নেই। হয়তো যে কাজটি আমার একটু সময় লেগেছে। আজকে এই কাজ আমি পারি নাই আমাকে দিয়ে হয় নাই। যদি আমি আবার চেষ্টা করি তাহলে আমার এই কাজ হয়তো সময় লাগবে কাজটি আমি করতে পারবো।

আমি যদি বসে থাকি আমাকে দিয়ে এই কাজ হবে না। তাহলে এটা একদম বোকামি হবে। পারবো না বলে যদি বসে থাকি তাহলে কোন কাজে হবে না। তাই আমাকে চেষ্টা করতে হবে। আমাকে চিন্তা করতে হবে অন্য লোকে যদি এই কাজ করতে পারে আমি কেন পারব না। আর চেষ্টা করলে ক্ষতি নেই। মানুষ পারেনা এমন কোন কাজ নেই। সব কাজ মানুষকে দিয়ে হয়। কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ অফিসার হয়। আমাকে খেয়াল করতে হবে তারা যদি পারে আমি কেন পারব না।

আমি যদি অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করি তাহলে কাজটি সম্ভব হবে। আর যদি অসম্ভব বলে বসে থাকি তাহলে আমাকে দিয়ে কোন কাজ হবে না। অনেক সময় অনেক জ্ঞানী লোক বলে সাহস করে কোন কাজ করলে তা ফিফটি পার্সেন্ট কাজ হয়ে যায়। তাই অন্যকে দিয়ে যে কাজ হয় আমি চেষ্টা করলে আমাকে দিও এ কাজ হবে। কোন মতে বসে থাকা যাবে না চেষ্টা করতেই হবে। পারবো না এ কথা চিন্তা করা যাবে না। যদি পারব বলে কোন কাজ করি তাহলে ইনশাআল্লাহ কাজটি হবে।

মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষকে দিয়ে সব কাজ হয়। তাই আমি যদি চেষ্টা করি আমাকে দিও কাজ হবে। হয়তোবা কিছুদিন সময় লাগবে। হয়তো একটু কষ্ট বেশি হবে। তাই নয় এই যে আমি এই কাজ করতে পারবো না। আর কাজের মধ্যে কোন অসম্মান নেই। যদি কাজকে ছোট বা কষ্ট মনে করে কাজ না করা হয় তাহলে ওই কাজ জটিল হয়ে যায়। তাই আমাকে চিন্তা করতে হবে আমি কাজটি করতে পারব। জটিল ভাবে চিন্তা করলে কাজটি জটিল হয়ে যাবে। চিন্তা করতে হবে ভালো দিক নিয়ে।

তাই আমার অভিধানে অসম্ভব শব্দটা বাদ দিয়ে সম্ভব শব্দটার ব্যবহার করতে হবে। সম্ভব চিন্তা করলে অনেক কাজে সম্ভব হয়ে যাবে। তাই মন প্রাণ দিয়ে কাজ করার চেষ্টা করতে হবে। পারবো না এ কথাটি বলা যাবে না। আমাকে দিয়ে সব কাজ হবে এটাই চিন্তা করতে হবে। তাই সবকিছু সম্ভব হবে এই চিন্তা করে কাজ করতে হবে। আশা করে আমার আজকে টপিক পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

বাহ্! দারুণ লিখেছেন ভাই। আসলেই যেকোনো কাজ মন থেকে করতে চাইলে এবং বারবার চেষ্টা করলে অবশ্যই করা সম্ভব। কারণ সৃষ্টিকর্তা মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন সেজন্যই। কিন্তু কিছু কিছু মানুষ মুখে মুখে অনেক কিছুই করে ফেলে, কিন্তু বাস্তবে কিছুই করতে পারে না। আবার কিছু কিছু মানুষ কোনো কাজ দুই একবার চেষ্টা করার পর ব্যর্থ হয়ে গেলে, আর চেষ্টা করে না। তারা আসলে দিনশেষে সফল হতে পারে না। সুতরাং মানুষ চাইলে সবকিছুই করতে পারে। তবে একবার না পারিলে বারবার চেষ্টা করতে হয়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমরা কোন কাজ যদি ব্যর্থ হয় আবার চেষ্টা করলে কাজগুলো সম্ভব হয়। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর একটি পোস্ট আজ শেয়ার করলেন। সত্যিই ভাইয়া অসম্ভব বলে কিছু নেই।আমরা পারব এই ভাবনা আমাদের মাঝে রাখতে হবে।মনের মধ্যে মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে।তবেই আমাদের দ্বারা সকল কিছু করা সম্ভব হবে। ধন্যবাদ ভাইয়া চমৎকার ভাবে বিষয়টি নিয়ে পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু অসম্ভব বলে কিছু নেই। চেষ্টা করলে সবকিছু করা সম্ভব। অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া যে কোন কাজ একবারে হেরে গিয়ে থেমে থাকা চলবে না। সেই কাজটি পুনরায় চেষ্টা করতে হবে। কারণ চেষ্টা করতে করতেই সফলতা আসে। প্রথমবার না পারলে দ্বিতীয়বার আরও বেশি উৎসাহ নিয়ে সেই কাজটি করা উচিত। এভাবে একসময় না একসময় সফলতা ঠিকই আসে। খুব সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট করেছেন। ভালো লাগলো পড়ে।

 3 years ago 

আমরা যেকোনো কাজ হেরে গেলে বন্ধ করলে ওই কাজ সম্পূর্ণ হবে না। চেষ্টা করতে হবে তাহলে কাজগুলো সম্ভব হয়। সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আমাকে দিয়ে এ কাজ হবে না আমি এই কাজ করতে পারবো না এসব বলে হাতপা গুটিয়ে রাখলে আসলেই কোন কাজ হবে না।কোন কাজকেই ছোট বা কষ্ট মনে করতে নেই।কাজ তো কাজেই আর কষ্ট না করলে তো কেষ্ট মেলে মেলে না এটা সব সময় মাথায় রেখে কাজের প্রতি যত্নশীল হতে হবে এবং কাজ করতে হবে তবেই সফলতা আসবে জীবনে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন। যদি কাজ করার আগ্রহ থাকে তাহলে কোন কিছুই কাউকে থামিয়ে রাখতে পারে না৷ যদি একবার চেষ্টা করার পরে কোন কিছু কেউ না পারে তাহলে পরবর্তীতে চেষ্টা করা উচিত৷ কারণ একটি কথা আছে যে, একবার না পারলে দেখো শতবার৷ এরকম অনেকগুলো দৃষ্টান্তও রয়েছে৷ যারা জীবনে প্রথমবারেই সফল হয়ে যান নি৷ তারা তাদের জীবনের সফলতা অর্জন করার জন্য অনেক কষ্ট করেছেন৷ তারা প্রথমবার সফল হতে না পারলেও পরবর্তীতে সফল হওয়ার চেষ্টা চালিয়েছেন৷ তাতেও সফল না হতে পারলে সবসময় চেষ্টা করে গিয়েছেন৷ তাই এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু থাকতে পারে না৷ চেষ্টার ফলে সবকিছুই সম্ভব করা যায়৷

 3 years ago 

আপনার উৎসাহিত মূলক মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। আশা করি সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার এই কথাটার সাথে আমি নিজেও একমত। আমার অভিধানে ও অসম্ভব নামে কোন শব্দ নেই। আসলে মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে। তাই অসম্ভব বলাটা থেকে দূরে থাকতে হবে সবার। আর দূরে থাকলেই তো আমরা অসম্ভব কথাটা বলবো না। চেষ্টা করব এবং দেখা যাবে আমরা সব কিছু একবার না পারলেও পরবর্তীতে করার পর হলেও পারছি। আপনার লেখাটা সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে।

 3 years ago 

এটি ঠিক মানুষ চেষ্টা করলে সব কিছু করতে পারে। আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63986.79
ETH 1856.21
USDT 1.00
SBD 0.39