ফটোগ্রাফি :- রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল কিন্তু আমার কাছে অন্যরকম ভালো লাগে। আর গোলাপ ফুল এমন একটি ফুল সবাই গোলাপ ফুল দেখলে নিতে চাই। আর গোলাপ ফুলের সৌন্দর্য যেমন গোলাপ ফুলের ঘ্রাণ তেমন। আর গোলাপ ফুলের পাপড়ি গুলো কিন্তু অসাধারণ। গোলাপ ফুল হচ্ছে ফুলের রানী। আরো অনেকদিন আগে আমি একটি জায়গা ঘুরতে গিয়ে গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে গোলাপ ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এ হচ্ছে ছোট্ট মিষ্টি কুমড়ো এবং ফুলের ফটোগ্রাফি। তবে যখন ফুলের মধ্যে মিষ্টি কুমড়ো ও ছোট থাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এমনিতে মিষ্টি কুমড়ো ফুলগুলো দেখতে অসাধারণ লাগে। গ্রামাঞ্চলে কিন্তু মিষ্টি কুমড়ো এবং বিভিন্ন ধরনের সবজি গাছগুলো বেশি দেখা যায়। আরো অনেক দিন আগে আমি নিজে এই মিষ্টি কুমড়ো ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে ডাল ক্ষেতের ফটোগ্রাফি। আমাদের গ্রাম অঞ্চলের বিভিন্ন ধরনের ডাল চাষ করা হয়। আর যখন ডাল গাছগুলো বড় হয় যখন ফুল ফুটে তখন দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমি আরো অনেক দিন আগে যখন বুটের ডাল ক্ষেত দেখতে গেলাম তখন দেখলাম গাছের মধ্যে ফুল। ওই সময় আমি ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ফুলের ফটোগ্রাফি দেখে আপনার অনেক ভালো লাগবে।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।