কবিতা:-আপন মানুষ যখন পর হয়।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20230607-WA0008.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা একটি কবিতা শেয়ার করব। এর আগে আমি কখনো কবিতা লেখার চেষ্টা করিনি। আমার বাংলা ব্লক কমিউনিটিতে কাজ করার পর থেকে এখন প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করি। আমি আশা করি আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর কবিতা চেষ্টা করতেছি।

আসলে মানুষ যখন কাউকে অতিরিক্ত ভালোবাসে বা আপন মানুষগুলো কোন কারনে পর হয়ে যায়। তখন তার কাছে কিছুই ভালো লাগেনা। এমনকি আপন মানুষের কষ্টে দুঃখে মানুষ আত্মহত্যা করে ফেলে। যখন আপন মানুষগুলো এমন ভাবে আঘাত করে তখন ওই আঘাতটি মানুষকে পাগল পর্যন্ত করে দেয়। এখনকার সময়ে আপন মানুষগুলো আপন মানুষকে বেশি কষ্ট দেয়। আজকে আমি এই নিয়ে কবিতাটি লিখেছি। আশা করি আমার এই কবিতা পড়ে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

কবিতার নাম :: -আপন মানুষ যখন পর হয়।

আপন মানুষ যখন পর হয়
দুনিয়াতে বেঁচে থাকার
ইচ্ছাই কমে যায়।
আপন মানুষ যখন পর হয়
সুখ তখন অনেক
দূরে পালিয়ে যায়।

আপন মানুষ যখন পর হয়ে
দূরে চলে যায় তখন
অনেক মানুষ পাগল হয়ে যায়।
আপন মানুষের কষ্ট
জীবনকে বেশি
অতিষ্ঠ করে তুলে।

মানুষ অনেক সময়
ভালোবেসে প্রিয়
জনকে আপন ভাবে।
প্রিয়জন তখন তাকে
এমন কষ্ট দেয়
সে পাগল হয়ে যায়।

পৃথিবীতে আপন
মানুষের কষ্ট দেওয়া
বেশি ক্ষতিকর।
আপন মানুষের কষ্টে
অনেক সময় মানুষ
পাগল হয়ে রাস্তায় ঘাটে চলে।

তাই অনেকে নিজেই
চিন্তা ভাবনা করে
আপন থেকে পর ভালো।
আর শরীর ব্যথা
থেকে জ্বর ভালো।
আপন মানুষ কষ্ট দেই বেশি।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

খুবই চমৎকার ছিল আপনার কবিতাটি আপনার কবিতাটা পড়ার পর আমার একটা গানের কথা খুব বেশি মনে পড়ছে,

আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যায় না।

হয়তো দুই কবির মধ্যেই অনুভূতির খানিকটা মিল ছিল।

 3 years ago 

ধন্যবাদ আমার কবিতা নিয়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

দারুন একটা কবিতা আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আসলে আপন মানুষ যখন পর হয়ে যায় সে ব্যাথা বেদনা সহ্য করা বেশ কঠিন। অবশ্য সেই ধৈর্য শক্তি আমার রয়েছে সহ করেছি এমন দুঃখ বেদনা। তবে স্মরণ করিয়ে দিয়েছেন ভাই সেই অতীত স্মৃতি গুলো এই কবিতার মধ্য দিয়ে।

 3 years ago 

সেই ধৈর্য শক্তি আপনার রয়েছে শুনে খুব ভালো লাগলো। আপন মানুষ কষ্ট দিলে বেশি খারাপ লাগে।অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার কবিতাটি পড়ে ভালো লাগলো। মনের কষ্টগুলো কবিতার ছন্দে উপস্থাপন করার চেষ্টা করেছেন । আসলে সত্যি আপন মানুষ দুঃখ দিলে তা সহ্য করা খুবই কষ্টের হয়ে থাকে। মাঝে মাঝে কিছু আপন মানুষ জীবনে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। আপনি ঠিকই বলেছেন, আপন থেকে পর অনেক সময় ভালো হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আমি চেষ্টা করেছি মনের কষ্টগুলো কবিতার মাধ্যমে উপস্থাপনা করার জন্য। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার সাথে আমি কিছু সত্যতার মিল খুঁজে পেয়েছি। আপনি একদম ঠিক বলেছেন ভাই পৃথিবীতে সবথেকে আপন মানুষ বেশি কষ্ট দেয়। আসলে কবিতার প্রতিটি লাইন আমার জীবনের সাথে মিশে আছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট দেয় আপন মানুষগুলো। অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলে আপন মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গেলে, অথবা আমাদেরকে কষ্ট দিলে তা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব হয়না। তখন অনেক বেশি কষ্ট লাগে মনের ভেতর। আর এর কারণে অনেক মানুষকে দেখা যায় আত্মহত্যা করতে। আসলে এত বেশি কষ্ট হয় যে মানুষ আর বেঁচে থাকতে চায় না। তখন আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া আর কোন কিছু উপায় থাকে না। যাইহোক আপনার লেখা কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে পড়তে।

 3 years ago 

আপন মানুষের কষ্টের কারণে মানুষ আত্মহত্যা এবং পাগল পর্যন্ত হয়ে যায়। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে বেশিরভাগ সময়ই এই বিষয়টা এখন দেখা যায়, আপন মানুষগুলো আমাদের কাছ থেকে অনেক বেশি দূরে চলে যাচ্ছে। আর এটা ভাবতেই অনেক বেশি কষ্ট লাগে। এই কষ্টটাকে অনেকে চেপে রাখতে পারে না, যার কারণে আত্মহত্যা করার চেষ্টা করে এবং অনেকেই আত্মহত্যা করে ফেলে। আপনি এখন অনেক সুন্দর কবিতা লিখে থাকেন যেগুলো অনেক সুন্দর হয়।

 3 years ago 

আমার কবিতা নিয়ে এত সুন্দর করে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাই আপনি আজকে খুবই দারুণ একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। আরো বেশি ভালো লেগেছে কবিতা নাম। আপন মানুষ যখন পর হয়। এই কথাটি অনেক বেদনাদায়ক। সে যে মানুষই হোক না কেন যদি আপন যদি পর হয়ে যায় তাহলে এটা কষ্ট দেয়। আপনি কবিতার মধ্যে কত সুন্দর করে এই বিষয় গুলো তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বর্তমান সময়ে আপন মানুষ বেশি পর হয়। যাইহোক অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63963.73
ETH 1844.00
USDT 1.00
SBD 0.39