গল্প :- বয়স হলে মানুষ বাচ্চা হয়ে যায়।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20230907-WA0000.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।

আজকে আমি আপনাদের মাঝে আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করবো। আমার বাবা অনেকদিন যাবত অসুস্থ ছিলেন। যদিও একটু সুস্থ তারপরও সে সব সময় সবাইকে চিনে না। এবং ওষুধগুলো যতদিন বাঁচবে তাকে খাওয়াতে হবে। বর্তমানে আমার বাবার বয়স প্রায় 85 বছর হবে। তিনি একজন কোরআন হাফেজ। আগে এক সময় সেই মাদ্রাসায় শিক্ষকতা করতেন আর মসজিদে নামাজ পড়াতেন। কিছু মাস আগে সে অনেক অসুস্থ ছিলেন। যদিও এখন একটু সুস্থ তবে অনেক সময় অনেক কিছু ভুলে যায়।

আমি এবং আমার ওয়াইফ ও আমার আম্মা সব সময় তার দেখাশোনা করি। এমনকি আমরা যখন ফ্রি থাকি তখন আমাদের সাথে বসিয়ে রাখি। এবং সব সময় আমাদের সাথে নামাজ ও কোরআনের কথা বলে। কিছুদিন আগে আমি তাকে তার পুরনো মসজিদ যেখানে সে ইমামতি করতেন সেখানে নিয়ে গেলাম। ওখানে নিয়ে যাওয়ার পর সে সবার সাথে খুব সুন্দর করে কথা বলতেছে। যদিও আমি হুল শেয়ার করে তাকে নিয়ে গেলাম। কিছুক্ষণ কথা বলার পর হঠাৎ করে সে জিজ্ঞেস করল আমি কোথায় আসলাম।

ওই মসজিদের সবাই তাকে বলতেছে আপনি এখানে আগে ছিলেন আমাদেরকে ভুলে গেলেন নাকি। এরপর সে আবার সবাইকে চিনতে পারলো। দেখলাম ওখানে অনেক লোক তার পায়ে ধরে সালাম করতেছে। যারা তার থেকে শিক্ষা গ্রহণ করেছে এসব লোকগুলো। যাইহোক কিছুদিন আগে আমি ডাক্তার থেকে ওষুধ নিয়ে আসলাম। আমার বাবাকে আমি আর আমার ওয়াইফ সবসময় ঔষধ খাওয়ায়। কিছুক্ষণ আগে রাত্রে যখন আমি ওষুধ নিয়ে আসলাম। তখন রাত্রে একট ড়োস ওষুধ তাকে খাওয়ালাম।

একপাতা ওষুধের মধ্যে দশটি ওষুধ থাকে। রাত্রে এক পাতা থেকে একটি করে ওষুধ খাওয়ালাম। এবং ওষুধগুলো আমি সামনের রুমে টেবিলের উপর রেখে আসলাম। আমিও এতোটুকু চিন্তা করি নাই। রাত্রে সেই ঘুম থেকে উঠে ওষুধগুলো খেয়ে ফেলবে। সকালবেলা দেখে আমি দুই পাতা থেকে পাঁচটি পাঁচটি করে ওষুধ খেয়ে ফেলেছে। তখন আমি দেখে হতবাক হয়ে গেলাম। বাঁকি ওষুধগুলো কোথায় গেল। যদিও আমি তাকে জিজ্ঞেস করলাম রাত্রে আপনি উঠে ওষুধ খেয়েছেন কিনা। সে বলেছে ওষুধ সে খাই নাই।

পরে বলতেছে আমি উঠে পানি খেয়েছি আমার তো খেয়াল নাই। এবং রাত্রে আমার বাবার সাথে আমার ছোট একটা ভাগিনা ছিল। সে বলতেছে রাত্রে নানা ওষুধ খেয়েছে আমি দেখেছি। পরে ডাক্তারি পরামর্শে অতিরিক্ত ওষুধ খেয়েছে তার জন্য অন্য একটি ওষুধ দিয়েছে। কারণ অতিরিক্ত ওষুধ খেলে শরীরের জন্য অনেক ক্ষতি। এজন্য বয়স্ক লোকগুলো সামনে ওষুধ রাখা ঠিক না। আর বয়স হয়ে গেলে বয়স্ক লোকগুলো বাচ্চার মত হয়ে যায়। এই হল আমার আজকের বাস্তব গল্প। আশা করি আমার বাস্তব গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার বাবার অনেকটা বয়স হয়েছে। তাই তো তিনি সবকিছু ভুলে যাচ্ছেন। আসলে এতটা বয়সেও যে তিনি এখনও সবার মাঝে আছেন এটাই লাখ লাখ শুকরিয়া। সৃষ্টিকর্তা উনাকে আরো হায়াত দারাজ করুক এই দোয়া করি ভাইয়া।

 3 years ago 

আল্লাহ যেন আমার বাবাকে আরো অনেক বছর আমাদের মাঝে রাখে সুস্থ ভাবে। ধন্যবাদ আপনাকে সুন্দর করে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার বাবা বয়ক লোক এই কারণে অনেক সময় অনেক কথা তার খেয়াল থাকে না। উনি একসময় অনেক মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে। হয়তোবা বয়সের কারণে এখন তার স্মৃতি কমে গেছে আগের থেকে। আর বয়স্ক লোকদের সামনে ওষুধ রাখা ঠিক না। কারণ তাদের খেয়াল থাকে না এই কারণে ওষুধগুলো বারবার খেয়ে ফেলে। যেমন আপনার বাবাকে আপনি ওষুধ খাওয়াই ছিলেন রাত্রে। অথচ তারপরও সে রাতে উঠে আরও পাঁচটি পাঁচটি করে ওষুধ খেয়ে ফেলেছে। যাইহোক ডাক্তারের পরামর্শ নিয়েছেন ভালো করেছেন। আল্লাহ আপনার বাবাকে সুস্থ রেখে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক।

 3 years ago 

ঠিক বলেছেন এ বয়সের লোকগুলো ওষুধ খেলেও অনেক সময় ভুলে যাই। এ কারণে তাদের সামনে ওষুধগুলো রাখা ঠিক না।। অনেক সুন্দর করে গুছিয়ে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাই আপনার গল্পটি পড়লাম বেশ ভালো লেগেছে। আর আপনি একদম সত্যি কথা বলেছেন, মানুষের বয়স বেড়ে গেলে মানুষ ছোট হয়ে যায়। আর এর প্রমাণ আমি আমার নিজের দাদা এবং নানাদের দেখেই বুঝতে পেরেছি। এই তো ঔষধ শরীরের জন্য ভালো নয় আপনার বাবা পাঁচটি ওষুধ বেশি খেয়ে ফেলেছে যার তিনার কোনো সমস্যা নেই এটা অনেক ভাগ্য। আর এজন্য বয়স্ক মানুষের সামনে কোন কাজ সাবধানতার সহিত করা উচিত।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ওষুধগুলো খাওয়ার পর তার কোন সমস্যা হয় নাই। তারপর আমি ডাক্তারি পরামর্শ নিয়েছি। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে ভাই এই কথাটি সাথে আমরা সবাই অনেক পরিচিত। বয়স হলে মানুষের বুদ্ধি বাচ্চা মানুষে পরিণত হয়। আসলে আপনার বাবার বয়স হয়েছে তাই হয়তো কোন কিছুই আর মনে রাখতে পারছে না। আসলে প্রত্যেকটি মানুষের বয়স হলে হয়তো এমন কোন সমস্যা দেখা দেয়। আপনার বাবা এক সময় অনেক মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে জেনে বেশ ভালো লাগলো। সৃষ্টিকর্তার কাছে উনার জন্য অনেক অনেক দোয়া রইল ভাই। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার বাবা কোরআন হাফেজ এবং মসজিদে নামাজ পড়াতেন। এবং একসময় হাফিজি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। সুন্দর মন্তব্য করেছেন তাই আপনাকে ধন্যবাদ ।

 3 years ago 

এটা সত্য কথা যে বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের আচার-ব্যবহার ছোটদের মতো হয়ে যায়। তাহলে তো দেখছি আপনার আব্বার কাছ থেকে ঔষধ দূরে রাখতে হবে। না হলে যদি এইভাবে ওষুধ খেতে থাকে তাহলে তো একদিন বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে ।

 3 years ago 

ঠিক বলেছেন এভাবে ওষুধ খেতে থাকলে একদিন বড় সমস্যার সম্মুখীন হবে। খুব সুন্দর করে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সত্যিই কিন্তু মানুষ বৃদ্ধ হলে বাচ্চা হয়ে যায়। আর আপনার বাবার কথা এর আগেও একটি পোস্টে পড়েছি। আল্লাহ আঙ্কেল কে দীর্ঘ হায়াত দান করুন। আমার মনে হয় ঔষুধ যত কম খাওয়া যায় সেটাই স্বাস্থ্যে জন্য উপকারী। তাই আমার মনে হয় আঙ্কেল কে ঔষুধ খাওয়ানোর বিষয়ে আরও একটু সর্তক হওয়া উচিত।

 3 years ago 

হ্যাঁ আমরা ওষুধ খাওয়ানোর সময় অনেক সচেতন থাকি। ঐদিন খেয়াল ছিল না এই কারণে সে আবার অনেকগুলো ওষুধ খেয়ে ফেলেছে। সুন্দর করে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64478.88
ETH 1879.04
USDT 1.00
SBD 0.38