গল্প :-চোরের নাই ভয়।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20230901-WA0000.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।

আজকে আমি আপনাদের মাঝে বাস্তব একটি গল্প শেয়ার করব। গল্পটি হচ্ছে আমাদের বাড়ির সামনে মসজিদের পানির কল নিয়ে। এই মসজিদটি আমাদের বাড়ির সামনে। বিগত অনেক বছর ধরে আমাদের মসজিদের সামনে কোন পানির কল ছিল না। তাই নামাজ পড়ার সময় মানুষ পানি খেতে অনেক অসুবিধা হতো। এই কারণে আমরা নিজ উদ্যোগে কল ব্যবস্থা করার চেষ্টা করলাম। বিশেষ করে আমার এক জ্যাঠাতো ভাই এবং আমি আরো কয়েকজন মিলে একটি কলের ব্যবস্থা করলাম।

যদিও আমরা টাকাগুলো কমবেশি সবার থেকে কালেকশন করলাম। এরপর আমরা অনেক সুন্দর করে পানির কল বসালাম এবং সামনে জায়গাটি পাকা করলাম। কল বসানোর কিছুদিন পর হঠাৎ করে সকালবেলা দেখতেছি কলটি নেই। রাতের বেলা কে বা কারা পানির কলটি চুরি করে নিয়ে গেল। আসলে চুরগুলো চিন্তা করে নাই এখানে মানুষ নামাজ পড়ার সময় পানি খাওয়ার জন্য কলটি বসানো হয়েছে। এই নিয়ে সবাই কম বেশি অনেক কথা বলতে লাগলো।

বিগত তিন চার মাস আর পানির কল বসানো হয় নাই কারণ ব্যবস্থা করা যায়নি। এই বিগত এক মাস ধরে আমি এবং আমার জেঠাতো ভাই মিলে আবারও চেষ্টা করতে লাগলাম কিভাবে পানির কল বসানো যায়। এবং আমরা একজন ওমান প্রবাসীর সাথে কথা বলে আবারও একটি কলের ব্যবস্থা করলাম। কল বসানোর এক সপ্তাহ পর কলটি আবারো চোরে নিয়ে গেল। আসলে এই লোকগুলো কেমন তারা মসজিদের কল পর্যন্ত নিয়ে যায়। এদের মধ্যে কোন ভয়-ভীতি কিছুই নেই।

বলতে গেলে এই ধরনের লোক গুলোর মধ্যে মানবতা কিছু নেই। কারণ কোন মসজিদ বা কোন প্রতিষ্ঠানে জিনিস নেওয়া ঠিক না। কারণ অনেক কষ্ট করে এসব প্রতিষ্ঠানগুলোতে এগুলো যোগান করা হয়। আসলে অনেকে বলে চোরে শুনে না ধর্মের কাহিনী। তাদের কাছে আপন পর এবং মসজিদ-মাদ্রাসা কিছুই চিনেনা। এবং চোর গুলো কখনো চিন্তা করে না তারা বাঁচবে নাকি মরবে। তাদের মধ্যে ভালোবাসা বলতে কিছুই নেই। তারা যা চুরি করে নিতে পারবে সেটাই মনে হয় তাদের জন্য লাভবান। এই লোক গুলো চেনা অনেক কষ্টকর।

তবে আমাদের মসজিদের পানির কল রাতে নিয়ে গেল। যদিও রাত্রে আমাদের এলাকার এক লোককে দুটো বাজে ওখানে অন্য এক লোক দেখেছে। তবে লোকটি প্রভাবশালী এই কারণে তাকে জিজ্ঞেস করানো যাচ্ছে না। কারণ হাতেনাতে কেউ তাকে পানির কল নিতে দেখে নাই। এবং কি মসজিদের সামনে বড় একটি পুকুর আছে এই কারণে হয়তোবা ওই লোক মুখ হাত ধোয়ার জন্য যেতে পারে। আসলে যে এই কাম করেছে তার মধ্যে কোন ভয় নেই। এসব লোকগুলো কারো আপন নয়। আশা করি আমার এই বাস্তব গল্প পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আসলে এরকম মানুষের মনে ভয় বলতে কিছুই নেই। যারা মসজিদের কল চুরি করে নিয়ে যেতে পারে তারা তো আরো অনেক কাজ করতে পারে। এই ধরনের চোরগুলোর মনে একটুও চিন্তা নেই, আসলে এগুলো যারা নামাজ পড়ে তাদের জন্য। অনেক সুন্দর ভাবে আপনি এই পোস্টটা সবার মাঝে ভাগ করে নিয়েছেন। আপনার লেখা পোস্ট আমার অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ঠিক বলেছেন এরকম মানুষের মনে ভয় বলে কিছু নেই। আমার বাস্তব গল্প নিয়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চোরের আবার ভয় হা হা। অনেক হাসি পাচ্ছে ভাইয়া কথাটি শুনে ।তবে এটাই সত্য চোরের মনে কোনো ভয় থাকে না। ভয় থাকলে আবার চুরি করতো কিভাবে। চোরের মনে মানবতা থাকা উচিত ছিল ।কেননা মসজিদের কল ও আজকাল চুরি করে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে আপু চোরের মনে কোন মানবতা নেই। তারা মসজিদের কল পর্যন্ত চুরি করে নিয়ে যায়। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একটা প্রবাদ আছে চোরা না শুনে ধর্মের কথা। এক্ষেত্রেও এটাই ঘেটেছে। কী আর করবেন ভাই বলেন। আসলেই চোরে কোনো মানবতা কোনো বিবেক নাই। না হলে কেউ মসজিদের কল কেউ চুরি করে তাও আবার দুইবার।

 3 years ago 

কথাটি একদম ঠিক বলেছেন চোরে শুনে না ধর্মের কথা। আসলে কলটির টাকা সংগ্রহ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভালো লাগলো আপনার গল্পটি পড়ে। সত্যি বলতে চোরের কাজই হচ্ছে চুরি করা। আর তার যখন টাকা পয়সা ফুরিয়ে যায়, তখন সে শুধু মসজিদের কল না যে কোন কিছুই চুরি করতে পারে। আর বর্তমান যে পরিস্থিতি চলতেছে মানুষ শুধু চুরি নয় ডাকাতিও শুরু করবে। কারণ বাজারের যে ঊর্ধ্বগতি আয়ের চাইতে ব্যয় বেশি। যাই হোক ধন্যবাদ আপনাকে গল্পটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে ঠিক বলেছেন চোর গুলোর হাতের টাকা শেষ হলে তারা যে কোন কিছু চুরি করে ফেলে। তারা আপন পর কিছুই চেনে না। গল্পটি পড়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে চোর গুলো এরকমই হয়। আমাদের এইদিকে তো মসজিদের আরও অনেক কিছুই চুরি হয়ে যায়। এরকম কাহিনী গুলো বেশিরভাগ জায়গায় দেখা যায়। যদিও আপনারা সবাই মিলে মসজিদে কল বসিয়েছিলেন কিন্তু চোরে বেশিদিন রাখতে দিল না। অনেক সুন্দর করে সম্পূর্ণটা তুলে ধরেছেন দেখে আমার কাছে দারুন লেগেছে।

 3 years ago 

আমি আসার পর দুটি কলের টাকা সংগ্রহ করে দুইটি পানির কল ও বসিয়েছি। দুটি পানির কল চোরে নিয়ে গেল। চোর গুলো যেন ভালো হয়। আপনি সুন্দর মন্তব্য করেছেন।

 3 years ago 

চোরের মধ্যে কোন ভয় থাকেনা তারা আপন পর কিছুই চিনে না। যদি তাদের মধ্যে ভয় থাকতো তাহলে তারা মসজিদের কল চুরি করতো না। আসলে চোর গুলো যে সময় যেটা চুরি করতে পারে সেটাই তাদের জন্য মনে করে লাভ। অথচ আপনারা এই কল অনেক কষ্ট করে যোগাড় করেছেন। দুইবার আপনারা পানির কল বসাইছেন এবং দুই বারের চোরে চুরি করে নিয়ে গেল। যতক্ষণ পর্যন্ত চোর না ধরা যায় ততক্ষণ পর্যন্ত কাউকে সন্দেহ করাও ঠিক না। কারণ চোরগুলো অনেক চালাক। তবে আপনি বাস্তব গল্পটি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এবং মসজিদের কল চুরি করার কারণে সত্যি শুনে নিজের কাছেও খারাপ লাগলো। এই ধরনের চোর গুলোকে আল্লাহ তায়ালা হেদায়েত করুক।

 3 years ago 

আপনি কথাটি ঠিক বলেছেন চোরের মধ্যে ভয় থাকলে তারা মসজিদের পানির কল চুরি করতেন না। পোস্টটি পড়ে খুব সুন্দর করে উৎসাহিতমূলক মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার পোস্ট পড়ে সত্যিই অনেক বেশি খারাপ লাগলো আসলেই চোরে শোনে না ধর্মের কাহিনী। এরকম মানুষগুলো থেকে বরাবরই আমাদেরকে সতর্ক হওয়া উচিত আর কাউকে হাতেনাতে না ধরে চোর সাব্যস্ত করার মুহূর্তেও উচিত নয়। তবে আমার মনে হয় আপনাদের সকলকে অনেক বেশি সচেতন হওয়া উচিত এবং হাতেনাতে সেই চোরকে ধরা উচিত। কিছু কিছু পোস্ট আছে যে পোস্টগুলো করলে সত্যিই খুবই খারাপ লাগে আর এরকম কাজের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা উচিত।

Posted using SteemPro Mobile

 3 years ago 

না ভাইয়া কাউকে হাতেনাতে না ধরে কিছু বলাও ঠিক না। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65520.11
ETH 1924.93
USDT 1.00
SBD 0.38