রঙিন কাগজ দিয়ে তৈরি প্রজাপতি
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দরভাবে একটি প্রজাপতি তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত আমি এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করে থাকি। ধীরে ধীরে রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই শিখতে পারলাম। রঙিন কাগজের তৈরি জিনিসগুলো আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে। তাই আমি চেষ্টা করেছি একটি সুন্দর প্রজাপতি তৈরি করে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। এরকম জিনিস গুলো দেখতে যেমন ভাল লাগে আর তৈরি করতেও অনেক ভালো লাগে আমার কাছে। তাই আজকে এই কাগজের প্রজাপতি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি প্রজাপতি তৈরি চেষ্টা করলাম।আমি এটি কিভাবে তৈরি করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ডাই প্রজেক্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• রঙিন কাগজ
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর রঙিন কাগজটি ছোট করে কেটে নিলাম কাঁচি দিয়ে।
ধাপ - ২ :
এরপর পেন্সিল দিয়ে একটি গোল বৃত্ত এঁকে নিলাম রঙিন কাগজ এর উপর। এরপরে কাঁচি দিয়ে কাটা শুরু করে দিলাম।
ধাপ - ৩ :
এভাবে দুটি রঙিন কাগজ বৃত্তের মাধ্যমে কেটে নিলাম কাঁচি দিয়ে।
ধাপ - ৪ :
এরপর একটি বৃত্তের কাগজ নিয়ে চিকন চিকন করে ভাঁজ করে নিলাম।
ধাপ - ৫ :
ঠিক এভাবেই আরেকটি কাগজ নিয়ে ভাঁজ করে নিলাম চিকন চিকন করে।
ধাপ - ৬ :
তারপর দুইটির মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে গাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ - ৭ :
এরপর অন্য একটি রঙিন কাগজ থেকে চিকন চিকন করে দুটি রঙিন কাগজ নিলাম কেটে।
শেষ ধাপ :
এরপর আগের কাগজ গুলোর সাথে জোড়া লাগিয়ে নিলাম। এভাবেই আমি আমার রঙিন কাগজের তৈরি প্রজাপতি শেষ করলাম। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই প্রজাপতিটি।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর প্রজাপতি তৈরি করেছেন। আপনার প্রজাপতি আমার খুবই ভালো লেগেছে, ধাপে ধাপে উপস্থাপন থেকে শিখে নিলাম, পরবর্তী তৈরি করবেন ইনশাল্লাহ।
আমার রঙিন কাগজের প্রজাপতি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
প্রজাপতিটি এই খুবই সুন্দর হয়েছে। কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে খুবই সুন্দর হয়। তবে নীল রঙের কাগজ দেখলাম উপকরণে কিন্তু প্রজাপতি তৈরি করার পর অন্য রঙ দেখছি। ভালো লাগলো আজকের ক্রাফট এর কাজটি। দারুন করেছেন এভাবেই এগিয়ে যান।
প্রথম ও ফটোটা নিতে আমি বলে গেলাম। পরে অন্য একটি রঙিন কাগজ দিয়ে ফটোটি নিয়েছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন। এটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এটা দেখে মনে হচ্ছে এটা তৈরি করতে বেশি সময় লাগেনি। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
তবে প্রজাপতি বানাতে আমার তেমন সময় লাগেনি। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন রঙিন কাগজ দিয়ে। খুব সুন্দরভাবে সবগুলো ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজের ডিজাইন গুলো বানাতে যেমন ভালো লাগে দেখতে তেমন সুন্দর লাগে। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
রঙ্গিন কাগজ দিয়ে তৈরি প্রজাপতির ডিজাইন টি খুবই সুন্দর হয়েছে। এই ধরনের কাজ গুলো প্রতিনিয়ত করতে করতে একটা সময় গিয়ে অনেক ভালো হয়। আমি কখনো এই ধরনের কাজ করিনি তাই করতেও পারিনা এই বিষয়ে আমার কোন আইডিয়া নেই। ভাইয়া আপনি অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।
চেষ্টা করলে আপনিও অনেক সুন্দর করে করতে পারবেন। হয়তোবা আপনি সেরকম ভাবে চেষ্টা করেন নাই। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দরভাবে রঙিন কাগজ দিয়ে একটি প্রজাপতি বানিয়েছেন ।আমি মনে করি এই ধরনের প্রজাপতিগুলো বানিয়ে ছোটদের উপহার দিলে তারা অনেক খুশি হয়ে যাবে। খুব সহজে বানানো গিয়েছে এই প্রজাপতিটিই আপনার পোস্টটি দেখেই বুঝতে পারলাম।
সত্যি বলেছেন এ ধরনের প্রজাপতিগুলো ছোট বাচ্চাদেরকে দিলে অনেক খুশি হয়। মন্তব্য শুনে খুব ভালো লাগলো।
আপনি রঙিন কাগজ কেটে খুব সুন্দর একটি প্রজাপতি বানিয়েছেন। বেশ ভালো লাগছে প্রজাপতির সিস্টেমটি ।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রঙিন কাগজের কালার টি বেশ সুন্দর। আপনাকে ধন্যবাদ রঙিন কাগজ কেটে প্রজাপতি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে আমার রঙিন কাগজের প্রজাপতি নিয়ে মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে তৈরি প্রজাপতি।দেখতে খুব সুন্দর লাগছে। আপনি খুব সহজেই এটি তৈরি করেছেন।আমি এটি একবার দেখেই বানাতে পারবো।আপনার বানানো প্রজাপতিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
চেষ্টা করলে বানানো সম্ভব। অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার রঙ্গিন কাগজের প্রজাপতিটি নিয়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে সেটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় দেখায় । যখন রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা হয় আর সেটা তৈরি করে সকলের মাঝে শেয়ার করতে পারলে নিজের কাছে কোন রকম ভালো লাগে কাজ করে। রঙিন কাগজের তৈরি এই প্রজাপতি দেখে আমি সত্যিই মুগ্ধ খুব চমৎকার ভাবে আপনি এটা তৈরি করেছেন।
সত্যিই রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস বানালে তার দেখতে খুব আকর্ষণীয় লাগে। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য।