রঙিন কাগজ দিয়ে তৈরি ক্রিসমাস ট্রি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দরভাবে ক্রিসমাস ট্রি তৈরি করে দেখাবো। প্রতিনিয়ত আমি এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করে থাকি। ধীরে ধীরে রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই শিখতে পারলাম। রঙিন কাগজের তৈরি জিনিসগুলো আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে। তাই আমি চেষ্টা করেছি একটি সুন্দর ক্রিসমাস ট্রি তৈরি করে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। এরকম জিনিস গুলো দেখতে যেমন ভাল লাগে আর তৈরি করতেও অনেক ভালো লাগে আমার কাছে। তাই আজকে এই কাগজের ক্রিসমাস ট্রি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ক্রিসমাস ট্রি তৈরি চেষ্টা করলাম।আমি এটি কিভাবে তৈরি করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ডাই প্রজেক্ট আপনাদের ভালো লাগবে।

IMG_20240229_134703.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল

IMG-20231213-WA0178.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিলাম। এরপর দু কালারের কিছু রঙিন কাগজ ভাঁজ করে সমান করে কেটে নিয়ে নিলাম।

IMG-20231213-WA0180.jpg

ধাপ - ২ :

এরপর প্রথমে হালকা সবুজ কালারের রঙিন কাগজ চারকোনা করে কেটে মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়ে নিলাম।

IMG-20231213-WA0184.jpg

ধাপ - ৩ :

এরপর অপর পাশে আরও একটি ভাঁজ করে একটি পাতার মতো তৈরি করে নিলাম।

IMG-20231213-WA0186.jpg

ধাপ - ৪ :

এরপর উপরের কালারের মতো করে বাকি কালার গুলোর ভাঁজ করে ক্রিসমাস ট্রির পাতা তৈরি করে নিলাম।

IMG-20231213-WA0189.jpg

ধাপ - ৫ :

এরপর দুই কালারের দুটি পাতাকে দুপাশ থেকে মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়ে নিলাম।

IMG-20231213-WA0195.jpg

ধাপ - ৬ :

এরপর কালো রঙিন কাগজ ভাজ করে ক্রিসমাস টির পাতার নিচে ঘাম দিয়ে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20231213-WA0192.jpg

IMG-20231213-WA0193.jpg

শেষ ধাপ :

এভাবে একটি ক্রিসমাস ট্রি তৈরি করে নিলাম। আশা করি আমার তৈরি করা ক্রিসমাস ট্রি আপনাদের সবার বেশ পছন্দ হবে।

IMG_20240229_134703.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

এত সুন্দর দেখতে একটা ক্রিসমাস ট্রি তৈরি করেছেন দেখে খুব সুন্দর লেগেছে। রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে কোন কিছু তৈরি করতে একটু কষ্ট হয়। আর উপস্থাপনা তুলে ধরাও একটু মুশকিল, কারণ ভাঁজ গুলো কিভাবে করা হয়েছে এটা বলে বোঝানো যায় না। ভিন্ন দুই কালার এর রঙিন কাগজ ব্যবহার করে এই গাছটা তৈরি করায় দেখতে ভালো লাগতেছে। আপনি যদি এরকম কাজগুলো করার চেষ্টা করেন, তাহলে একসময় রঙিন কাগজ দিয়ে আরো সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন।

 2 years ago 

হ্যাঁ রঙিন কাগজ দিয়ে কিছু বানানোর চেষ্টা করলে সুন্দর জিনিস বানানো যায়। চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে দারুন একটি ক্রিসমাস ট্রি তৈরি করেছেন আপনি। আসলেই এরকম জিনিস গুলো রঙিন কাগজ দিয়ে বানাতে যেমন ভালো লাগে দেখতেও ঠিক তেমনি ভালো লাগে। আপনার তৈরি করা ক্রিসমাস এর ট্রি ডাইটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা রঙিন কাগজের ক্রিসমাস ট্রি আপনার কাছে বেশ ভালো লেগেছে শুনে খুশি হলাম। সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ্ রঙিন কাগজ দিয়ে ক্রিসমাস ট্রি টা দেখতে বেশ সুন্দর লাগছে তো।ধাপ গুলোও খুবই সহজ ভাবে উপস্থাপন করেছেন। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিসই দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ ভাইয়া রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ক্রিসমাস ট্রি তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি চেষ্টা করেছি রঙিন কাগজের ক্রিসমাস ট্রি সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য। সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

বাহ! আপনি তো রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি অরিগ্যামি তৈরি করে আজকে আমাদের সঙ্গে শেয়ার করলেন। আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি।রঙিন কাগজ দিয়ে তৈরি ক্রিসমাস ট্রি টি দেখতে জাস্ট অসাধারণ হয়েছে। ক্রিসমাস ট্রির মাথায় লাল রংয়ের তারা দেওয়ায় দেখতে আরো বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার রঙিন কাগজের ক্রিসমাস ট্রি জাস্ট অসাধারণ হয়েছে বলে সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে ক্রিসমাস ট্রি তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমিও মাঝে মধ্যে সময় পেলে তৈরি করার চেষ্টা করি। ভালো লাগলো ভাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার রঙিন কাগজের ক্রিসমাস ট্রি নিয়ে সুন্দর মন্তব্য করায় অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার চমৎকার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। আশা করি সুন্দর মন্তব্য করে সাপোর্ট করবেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ক্রিসমাস ট্রি তৈরি করেছেন। এটা দেখে মনে হচ্ছে এটা তৈরি করতে আপনার তেমন একটা সময় লাগে নি। তবে এটা দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজের ক্রিসমাস ট্রি নিয়ে অনেক সুন্দর মন্তব্য করেছেন। আপনার উৎসাহিতমূলক মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ক্রিসমাস ট্রি তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। খুব সহজ পদ্ধতিতে এটি তৈরি করেছেন। ধন্যবাদ ভাইয়া এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার রঙিন কাগজ ক্রিসমাস ট্রি দেখে খুব সুন্দর লাগছে বলে সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এরকম জিনিস গুলো আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। কাগজে তৈরি ক্রিসমাস ট্রি টি বেশ সুন্দর ছিল। এই কাজগুলি করার জন্য ভাঁজ খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। কালার কম্বিনেশনটি বেশ সুন্দর ছিল। এই কাজগুলো করতে বেশ সময় ও দক্ষতা লাগে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটি ঠিক বলেছেন এই কাজগুলো করার জন্য ভাঁজ খুব গুরুত্বপূর্ণ। আপনার সুন্দর মন্তব্য জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক সুন্দরভাবে ভাইয়া আপনি ক্রিসমাস ট্রি তৈরি করেছেন। তবে আমার কাছে মনে হল কাগজগুলো দিয়ে ছোট ছোট করে পাতায় একে দিলে দেখতে আরো বেশি ভালো লাগলো। তারপরেও খুব সুন্দরভাবে আপনি প্রতিটি ধাপ শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে আমি রঙিন কাগজ দিয়ে ক্রিসমাস ট্রি এভাবেই তৈরি করেছি। যাই হোক মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63943.66
ETH 1844.02
USDT 1.00
SBD 0.38