অনু কবিতা:- ভিন্ন ভিন্ন অনু কবিতা ।

in আমার বাংলা ব্লগ2 months ago

IMG_20250702_151043.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা কয়েকটা অনু কবিতা শেয়ার করব। এর আগে আমি কখনো কবিতা লেখার চেষ্টা করিনি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার পর থেকে এখন প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করি। আমি আশা করি আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর কবিতা আপনাদের মাঝে লিখে শেয়ার করার চেষ্টা করছি।

অনু কবিতা :: ভিন্ন ভিন্ন অনু কবিতা

আজকে আমি সুন্দর সুন্দর কিছু অনু কবিতা আপনাদের মাঝে শেয়ার করব। আমি চেষ্টা করি সুন্দর অনুভূতি দিয়ে অনু কবিতা লিখতে। আর আমি কিন্তু অনু কবিতা লিখতে এবং পড়তে অনেক পছন্দ করে। আর ছোট ছোট অনু কবিতার মধ্যে হাসি কান্না কষ্ট সব কিছু লুকিয়ে থাকে। তাই আজকে আমি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কিছু অনু কবিতা লিখেছি। বিশেষ করে মনের কষ্ট নিয়ে আমি প্রথম দুটো অনু কবিতা লেখলাম। আরো একটি অন্য একটি অনুভূতি দিয়ে অনু কবিতা লিখেছি। আশা করে আমার প্রতিটা অনু কবিতা পড়ে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।


নিঃশব্দ রাতে আমি নিরালায়
বসে থাকি অন্ধকারে।
চাঁদের আলো পড়ে জানালায়
তবু মনটা থাকে আমার একা।

তোমার স্মৃতিগুলো কষ্ট দিয়ে
ছুঁয়ে যায় মন বারবার।
ভুলতে চাই কষ্ট গুলো
তবুও ভুলা যায় না

মুখের হাসি দিয়ে ডাকি
আমি বুকের শত কষ্টগুলো
সবাই দেখে ভাবে আমি আছি
বড় সুখে কষ্ট নাই মনে।

হাসির মাঝে লুকিয়ে আছে
কষ্টের অভিমান বুকে জমা নিয়ে।
জীবনে তুমি নেই বলে হারিয়ে গেছি
আমি নিজেও অনেক দূরে।

পরিশ্রমের ফল জীবনে
পরিশ্রমে ঘাম ঝরে।
জীবনে করে পরিশ্রম
সুন্দর হয় নিজেরই জীবন।

যে মানুষ কাজকে ভালোবাসে
সে করতে পারে সফলতা অর্জন।
আর যদি কষ্ট সইতে পারো
কাল পাবে সফলতার ফল।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 65594.32
ETH 1720.32
USDT 1.00
SBD 0.42