আর্ট :- কালারফুল বইয়ের সাথে করা কিছু ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি ভাবলাম একটি সুন্দর আর্ট করব। এরকম আর্টগুলো আঁকতে এখন আমার বেশ ভালই লাগে। বিশেষ করে কালারফুল আর্ট গুলো একটু বেশি সুন্দর হয়। তাই আমি নিজেও আজকে একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করলাম। পাশে কালারফুল বইগুলো রং করার পরে দেখে অনেক ভালো লাগলো। তাছাড়া ছোট ফুলের ম্যান্ডেলা আর্ট এমনিতে দেখতে অনেক সুন্দর লাগে। আজকে কালারফুল বই এর পাশে এই সুন্দর ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন সব সময় ভিন্ন রকম আর্টগুলো করার চেষ্টা করি। আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে সব সময় আর্ট করার চেষ্টা করব। তাই আজকে কালারফুল বইয়ের পাশে ম্যান্ডেলা আর্ট করলাম। আমি এটি কিভাবে আঁকলাম করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের আর্ট আর আপনাদের ভালো লাগবে।

IMG_20241113_124854.jpg

প্রয়োজনীয় উপকরণ

• আঁকার খাতা
• রং কলম
• কলম
• মার্কার কলম
• পেন্সিল
• স্কেল

IMG_20231130_192500.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর খাতার একপাশে মোটা মার্কার কলম দিয়ে কিছু বই এর আর্ট করে নিয়ে নিলাম।

IMG_20241113_124238.jpg

ধাপ - ২ :

এরপর বইগুলোর একপাশে ছোট এবং বড় কিছু ম্যান্ডেলা ফুল আর্ট করে নিলাম।

IMG_20241113_124314.jpg

ধাপ - ৩ :

এরপর আরো কিছু সমানে দাগ দিয়ে ছোট ছোট ফুল করে তার পাশে বড় কিছু পাতা ফুল আর্ট করে নিলাম।

IMG_20241113_124356.jpg

ধাপ - ৪ :

এরপর অপর পাশে ছোট ছোট বৃত্ত দিয়ে দুপাশে আরো কিছু দাগ দিয়ে ম্যান্ডেলা ফুল আর্ট করে নিয়ে নিলাম।

IMG_20241113_124426.jpg

ধাপ - ৫ :

এরপর লাল সবুজ নীল রং কলম দিয়ে উপরের বইগুলো কিছু রং করে নিয়ে নিলাম।

IMG_20241113_125007.jpg

ধাপ - ৬ :

এরপর আবারো গোলাপি এবং কমলা কালারের রং-কলম দিয়ে আরও বাকি বইগুলো রং করে নিয়ে নিলাম।

IMG_20241113_125032.jpg

শেষ ধাপ :

এভাবে কালার ফুল বইয়ের পাশে সুন্দর ম্যান্ডেলা আর্ট করে নিলাম। আশা করি আমার এই ম্যান্ডেলা আর্ট আপনাদের সবার অনেক ভালো লাগবে।

IMG_20241113_124854.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

বইগুলো একটু এদিকে ওদিকে থাকায় একদম যেন হুবহু বইয়ের ফটোগ্রাফির মত মনে হচ্ছিল। তবে এভাবেই আপনি আপনার কাজ সম্পন্ন করেছেন তাই মেন্ডেল টা দারুন হয়েছে।

 2 years ago 

আসলে আমি বইগুলো এলোমেলো রেখে আর্ট করেছি। ভালো লাগলো আপনার অসাধারণ মন্তব্য শুনে।

 2 years ago 

একপাশে বই আর আরেক পাশে নকশা ডিজাইন খুবই সুন্দর হয়েছে। আপনার আর্ট অসাধারণ হয়েছে ভাইয়া। চমৎকার একটি আর্ট করে সবার মাঝে শেয়ার করেছেন। অনেক ভালো লাগলো দেখে।

 2 years ago 

আমার আর্ট অসাধারণ হয়েছে বলে সুন্দর মন্তব্য করেছেন। সুন্দর মন্তব্য শুনলে নিজের কাছে ভালো লাগে।

 2 years ago 

খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করলেন ভাইয়া। কালারফুল বয়ের সাথে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট দেখতে আমার খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে সময় দিয়ে করলেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আমার এই আর্ট করতে অনেক সময় লেগেছে। মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার হাতে আর্ট করা প্রতিটি দৃশ্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে কালারফুল বইয়ের সাথে করা কিছু ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর একটি দৃশ্য দেখে বেশ ভালো লাগলো। আপনি খুবই সুন্দর করে আর্ট টি সম্পন্ন করেছেন।

 2 years ago 

আমি চেষ্টা করেছি সুন্দর আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করতে। ভালো থাকবেন ভাই।

 2 years ago 

ভাইয়া আপনি বইয়ের সাথে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। বই দেখতে একদম বাস্তবের বই এর মতোই দেখাচ্ছে। কালার করার জন্য দেখতে বেশি ভালো লাগলো। ম্যান্ডেলা আর্ট এর ডিজাইন ও খুব সুন্দর হয়েছে। আপনার এই আর্ট সম্পূর্ণ করতে নিশ্চয়ই অনেক সময় লেগেছিল। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আর্ট এর বই বাস্তবে বইয়ের মত মনে হচ্ছে বলে সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ।

 2 years ago 

পুরোটাই কিন্তু আপনি ফ্রি হ্যান্ড করেছেন। বলতো বৃত্তটা সঠিক হয়নি এবং এই না হওয়াটাই একটা দারুণ এফেক্ট দিয়েছে। বারবারই মনে হচ্ছে বৃত্তের ওপরে বইগুলো শুয়ে আছে বা বৃত্তটা কোন দেওয়ালে রয়েছে আর সেই দেওয়াল কি সে বইগুলো থাক থাক করে পড়ে আছে। দারুন লাগছে দেখতে একটা ইলিউশন তৈরি হয়েছে।

 2 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে কালারফুল বইয়ের সাথে করা কিছু ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। সত্যি প্রতিনিয়ত আপনাদের হাতের কাজগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে ভাই। আপনার হাতের কাজ না দেখলে হয়তো বুঝতাম না ছেলে মানুষের হাতের কাজ এত সুন্দর হয়। এত সুন্দর ভাবে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমি চেষ্টা করেছি সুন্দর আর্ট করার জন্য। আপনার উৎসাহিত মূলক মন্তব্য শুনে বেশ ভালো লাগলো।

 2 years ago 

কালারফুল বইয়ের পাশে খুব চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম।ম্যান্ডেলা আর্ট গুলো আমার অনেক ভালো লাগে কিন্তু এই ম্যান্ডেলা আর্ট করতে অনেক ধৈর্য ও সময় নিয়ে করতে হয়। আপনি ধৈর্য ও সময় নিয়ে দারুন একটি ম্যান্ডেলা আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

আমার কালারফুল বই এর এবং ম্যান্ডেলা আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম। ভালো থাকবেন আপনি।

 2 years ago 

আজকে আপনি কালারফুল বইয়ের সাথে চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে বিভিন্ন কালার করার কারণে বইগুলো দেখতে বেশ ভালই লাগতেছে। এবং ছোট ছোট ডিজাইন দিয়ে চমৎকার ম্যান্ডেলা আর্টও করেছেন। ধৈর্য ধরে এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন ।তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আমি ম্যান্ডেলা আর্ট এর মধ্যে ছোট ছোট ডিজাইন করে আর্ট করার চেষ্টা করেছি। মন্তব্য সুন্দর করে করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65605.15
ETH 1915.42
USDT 1.00
SBD 0.38