"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩৫ || চিকেন সাসলিক রেসিপি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আমার বাংলা ব্লগের একজন সদস্য। আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। কিন্তু আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা মূলত আমি আমাদের এবারের প্রতিযোগিতার জন্য তৈরি করেছি। রেসিপি করার শুরুতেই আমাদের এডমিন এবং মডারেটর সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
কারণ প্রতিযোগিতা দিলে কমিউনিটির মধ্যে আলাদা একটা উত্তেজনা থাকে। আমি নিজেও বেশিরভাগ সময় তৈরি করার চেষ্টা করি। এবারের প্রতিযোগিতা দেওয়ার সাথে সাথেই আমি ভেবে নিয়েছিলাম কি তৈরি করব। আসলে বিভিন্ন ধরনের রেসিপি এর আগে খেয়েছি কিন্তু চাইছিলাম একটু ইউনিক কিছু তৈরি করার। তাই ভাবলাম আমি এবার চিকেন সাসলিক তৈরি করব। এই রেসিপিটার অনেক নাম শুনেছি কিন্তু কখনো ট্রাই করিনি। তাই জন্য আমি ঠিক করলাম প্রতিযোগিতায় জয়েন করা হবে আর তার সাথে নতুন কিছু খেতে পারব।
আমার স্ত্রী আমাকে অনেক বেশি সাহায্য করেছে। না হলে হয়তোবা আমার পুরো রেসিপিটা করা সম্ভব হতো না। পুরো রেসিপিটা তৈরি করতে পেরে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তাছাড়া খেতেও অনেক মজাদার একটা রেসিপি হয়েছে। আমাদের ঘরের সবাই খেতে খুবই পছন্দ করেছে । আশা করি পুরো রেসিপিটি আপনাদের ও ভীষণ ভালো লাগবে।
রান্নার উপকরণ :
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মুরগির মাংস | ৫০০ গ্রাম |
| টমেটো | ২ টা |
| কাঁচামরিচ | বড় গুলো ৪ টা |
| পেঁয়াজ | ২ টা |
| লবণ | স্বাদমতো |
| মরিচ গুঁড়ো | ৩ চা চামচ |
| হলুদ গুঁড়ো | ১.৫ চা চামচ |
| রসুন | ২ চা চামচ |
| রাঁধুনি মসলা | ১চা চামচ |
| গোলমরিচ গুঁড়া | ১ চামচ |
| সয়া সস | ১ চামচ |
| টমেটো সস | ১ টেবিল চামচ |
| আদা পেস্ট | ১ চামচ |
| ঘি | ২ টেবিল চামচ |
| বেকিং সোডা | ১ চামচ |
| লেবুর রস | ১ টেবিল চামচ |
| তেল | পরিমাণ মত |
| পানি | পরিমাণ মত |
রান্নার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি মুরগির মাংস গুলোকে ছোট ছোট গোল গোল করে পিস করে কেটে নিলাম। এরপর আমি মাংসের মধ্যে লেবুর রস এবং বেকিং সোডা দিয়ে দিলাম।
ধাপ - ২ :
এরপরে লবণ দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিলাম। এভাবে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব।
ধাপ - ৩ :
৫ মিনিট পর এর মধ্যে সয়া সস, টমেটো সস, গোলমরিচের গুড়া দিয়ে দিলাম।
ধাপ - ৪ :
এরপরের মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং মসলাগুলো দিয়ে দিলাম। এভাবেই সবগুলো উপকরণ মেখে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম।
ধাপ - ৫ :
এরপরে টমেটো থেকে টমেটোর টুকরো গুলো একটু গোল গোল করে কেটে নিলাম। এরপর পেঁয়াজের টুকরোগুলো একটু বড় করে গোল করে কেটে নিলাম। এরপর কয়েকটা বড় বড় কাঁচামরিচের টুকরো করে কেটে নিলাম।এরপরের মধ্যে লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিব।
ধাপ - ৬ :
এরপরে আমি চিকন চিকন চারটা কাঠি নিয়ে নিলাম। আর মাংস এবং সবজিগুলো কিছুক্ষণ রেখে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
এরপর আমি কাঠের মধ্যে প্রথমে এক টুকরো পেঁয়াজ এরপর এক টুকরো মাংস এরপরে কাঁচামরিচ টমেটো এভাবে করে লাগিয়ে নিলাম।
ধাপ - ৮ :
এভাবে করে আমি সবগুলো কাঠির মধ্যে সবজি এবং মাংসগুলো লাগবে নিলাম।
ধাপ - ৯ :
এরপরে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এরপরে এরমধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম।
ধাপ - ১০ :
এরপরে আমি এক এক করে মাংস ভরা কাঠিগুলো বসিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
ধাপ - ১১ :
এভাবে কিছুক্ষণ রাখার পর আবার কাঠিগুলোকে একটু উল্টে দিব। দেখব নিচের অংশটা একটু পোড়া পোড়া হয়েছে।
ধাপ - ১২ :
পরবর্তী অংশটাকেও একটু ভালোভাবে ভেজে নিব। আমি এখানে একটু বেশি পড়া করে ভেজে নিয়েছি যাতে খেতেও ভালো লাগবে। এরপর দুই পাশ ভালোভাবে হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম।
শেষ ধাপ :
এইভাবে পুরো রান্না করা রেসিপিটি শেষ করে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | Samsung galaxy a7 |
| ফটোগ্রাফার | @jamal7 |
| লোকেশন | ফেনী |
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
চিকেন সাসলিক রেসিপিটি আগে কখনও প্রস্তুত করেননি বাসায়।এই প্রথম রেসিপিটি ট্রাই করলেন।বিডি ওমেন আপু আপনাকে অনেকটা সাহায্য করেছেন রেসিপিটি তৈরি করতে,জেনে খুব ভালো লাগলো।দুজনে মিলে খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন, কনটেস্টে অংশগ্রহণ করার জন্য।শুভকামনা রইলো ভাইয়া কনটেস্ট ৩৫ এ আপনার জন্য।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
সত্যি আমার ওয়াইফ এই রেসিপিটি করতে আমাকে অনেক হেল্প করেছে। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রতিযোগিতার জন্য খুবই মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করেছেন। চিকেন সাসলিক রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
তবে এই রেসিপিটি খেতে অনেক মজাই হয়েছে। বাসায় সবাই খুব মজা করে খেয়েছি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
এই কনটেস্টের লোভনীয় লোভনীয় রেসিপি গুলো দেখে ইচ্ছে করছে ছবির ভিতরে ঢুকে খেয়ে ফেলি। আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। চিকেন সাসলিক রেসিপি দেখে তো লোভ সামলাতে পারছি না ভাই। কারণ এই রেসিপিটা আমার খুব পছন্দ। রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি লেগেছে। রেসিপিটা দেখে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার মন্তব্য শুনে সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। এই রেসিপি বানানোর পর আমার কাছে দেখতে খুব ভালো লাগলো এবং খেতে ভালো লাগলো।
কি লোভনীয় !! একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। দেখে তো জিভের জলই আটকাতে পারছি না আমি। অসাধারণ খেতে হয়েছিল নিশ্চয়ই চিকেন সাসলিক। রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ।ফটোগ্রাফি গুলোও তো অসাধারণ হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।
সুন্দর একটা মন্তব্য করে এভাবে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।
অনেক অভিনন্দন ভাইয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি চিকেন সাসলিক রেসিপি শেয়ার করলেন। দারুন হয়েছে দেখতে।খেতেও ভীষণ মজার।আপনার উপস্থাপনা ও বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।
আমার উপস্থাপনা ও বেশ ভালো লেগেছে আপনার কাছে এটা জেনে খুশি হয়েছি। আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনি আমাদের মাঝে অংশগ্রহণ করেছেন ৩৫ তম কনটেস্টে। আর এই অংশগ্রহণ দেখে আমার অনেক ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে রেসিপি উপস্থাপন করেছেন এই পোস্টের মধ্য দিয়ে। রান্নার প্রত্যেকটা পর্যায়ে আপনি সুন্দর করে উপস্থাপন করে বুঝিয়ে দেখিয়েছেন। খুবই ভালো লেগেছে আপনার এত সুন্দর রান্নায় ধরন।
উৎসাহিতমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।