গল্প:-দুষ্টামির কারণে বড় ধরনের ঝগড়া।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20240105-WA0000.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।

আজকে আমি বাস্তব একটি গল্প ও মজার একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের বাড়ি পাশের বাড়িতে ঘটে যাওয়া একটি ঘটনা। আমাদের পাশের বাড়িতে ৬-৭ ফ্যামিলি বসবাস করে। বাড়িতে একই বংশের লোক সবাই। এই কারণে কেউ চাচা কেউ ভাতিজা এবং কেউ নাতি সম্পর্ক হয়। তাদের বাড়িতে একটি ছেলে আছে নাম হচ্ছে রাহাদ। রাহাদের বয়স অনুমানিক ২০ বছর হবে। তার পাশের একটি ফ্যামিলির সাথে সে মাঝেমধ্যে দুষ্টামি করে।

আসলে রাহাদ এমনি মানুষের সাথে মজা করে কথা বলে। তার এক জ্যাঠাতো ভাই আছে মূলত সে লোকটি বিদেশ থাকে। লোকটির নাম হচ্ছে সাহাব উদ্দিন। তার একটি ছেলে আছে 8 থেকে 9 বছর বয়স হবে। রাহাদ ওই ছেলেটির সাথে সব সময় দুষ্টামি করে। ছেলেটি ছোট এই কারণে তার সাথে দুষ্টামি করে রাহাত মজা পায়। এবং রাহাদ ওই ছোট ছেলেটিকে বলে তাকে বাবা ডাকার জন্য। যেহেতু ছেলেটি রাহাদের রিস্তা ভাতিজা হয়। সেই সব সময় ওই ছেলেটিকে বলে বাবা ডাকার জন্য।

ছেলেটির নাম হচ্ছে জিদান। জিদান সব সময় ঘরে গিয়ে তার মায়ের কাছে এবং দাদুর কাছে বলে। রাহাদ কাকা আমাকে তাকে বাবা ডাকার জন্য বলে। ছেলেটির মা কিছুই বলে না শুধু হাসে। কিন্তু জিদানের দাদি কথাটি সুন্দরভাবে নেয় নাই। কিছুদিন আগে জিদান তার দাদুর সামনে দাঁড়িয়ে দুষ্টামি করতেছে। এমন সময় রাহাত জিদান কে বলতেছে আমাকে বাবা ডাক তোকে চকলেট নিয়ে দেব। এই কথা শুনে জিদানের দাদি রাহাদের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে দিলেন।

বলতেছে তুমি ছেলেটা ভালো না। এই কারণে ছেলেদের সাথে কথা বলে তাদের মায়ের সাথে কথা বলার চেষ্টা করতেছ। রাহাদ বলতেছে জিদানের দাদুকে সে আমার ভাতিজা এই কারণে আমি তার সাথে দুষ্টামি করতেছি। আমার মনের মধ্যে কিছু নেই। তারপরও জিদানের দাদি অনেক চিল্লাচিল্লি করতেছে। বলতেছে আমার নাতি তোমাকে কেন বাবা ডাকবে। এই নিয়ে রাহাদ জিদানের দাদির সাথে কথা বলতে বলতে একসময় গরম হয়ে গেল। তারপর দুই ফ্যামিলি অনেক ঝগড়া লেগে গেল।

এবং এই কথাটি আস্তে আস্তে বাড়ি থেকে বাড়ির বাইরে মানুষও শুনতেছে। তারপর রাহাদ অনেক ক্ষেপে গেল জিদানের দাদির উপর। রাহাদ বলতেছে তার নামে সেই বদনামি করলো। কিন্তু জিদানের দাদি বলতেছে অন্য কথা। এরপর বাড়ির মরবি গোন রাহাদকে ডাক দিলেন। সামনে থেকে যেন সেই জিদানের সাথে কোন দুষ্টামি না করে। বলতেছে তারা যদি মাইন্ড করে তবে কেন তাদের সাথে দুষ্টামি করবে। সব অপরাধ তোমার রাহাদকে বাড়ির লোক গুলো বলতেছে। এই নিয়ে অনেক ঝগড়ার পর এখন এক ফ্যামিলির সাথে এক ফ্যামিলির কথা বলে না। এই হচ্ছে বাস্তব একটি মজার ঘটনা।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আসলে ভাইয়া কথায় আছে না অতিরিক্ত কিছুই ভালো না। রাহাদ দুষ্টুমি করে ঠিক আছে তবে দুই এক বার বললে ঠিক বেশি বললে এমনি হয় । যাইহোক রাহাদ এখন থেকে শিক্ষা নেবে এমন ভুল যেন আর না করে। আসলে ভাইয়া সবাই দুষ্টমি বুঝে না। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

রাহাদ নিজেও এই দুষ্টামি থেকে শিক্ষা নিয়েছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন আশা করি।

 3 years ago 

তবে অনেকে বলে অতিরিক্ত দুষ্টামি ভালো না। রাহাদ ভাই জিদানের সাথে অতিরিক্ত দুষ্টামি করে এই কারণে তাদের মধ্যে ঝগড়া হয়েছে। যদিও জিদান রিস্তা তার ভাতিজা এবং সেই ছোট। বারবার ছেলেটিকে বাবা ডাকার জন্য বলার কারনে তার দাদি মাইন্ড করেছে। সত্যি রাহাদ ভাই এখন নিশ্চয়ই বুঝতে পারছে অতিরিক্ত দুষ্টামি ভালো না। বাস্তাব একটি গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেকে বলে অতিরিক্ত দুষ্টামি ভালো না কথাটি একদম বাস্তব। যাইহোক গল্পটি পড়ে মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে অতিরিক্ত কোন কিছুই ভালো না। যার কারণে এরকম একটি অবস্থার সৃষ্টি হয়েছে ।আর এ ধরনের দুষ্টামি বয়স্ক লোকরা একেবারেই পছন্দ করে না ।যার কারণেই ঝামেলা সৃষ্টি হয়েছিল ।যাই হোক পরবর্তীতে মিটমাট হয়েছে এটাই ভালো। তবে ওই ছেলেটির উচিত পরবর্তীতে এই ধরনের দুষ্টামি কারো সঙ্গে না করা ।যেটা বড় আকারের ঝামেলার সৃষ্টি করে।অনেক ধন্যবাদ।

 3 years ago 

তবে অনেক বয়স্ক লোক দুষ্টামি করা পছন্দ করো না কথাটি সত্য। জিদানের দাদিকে দেখে বোঝাই গেল। চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মজা করা ভালো, তবে অতিরিক্ত মজা করা কখনোই উচিত না। আমাকে ভাবতে হবে, যে বা যাদের সাথে আমি মজা করছি,তারা ব্যাপারটা কিভাবে নিচ্ছে। রাহাত অতিরিক্ত দুষ্টামি করে ফেলেছে জিদানের সাথে। জিদানের দাদী ঠিক কাজ করেছে আমার মতে। কারণ জিদানের বাবা যেহেতু বিদেশ থাকে, জিদানের দাদীর উচিত উনার ছেলের বউকে নিরাপদে রাখা। হয়তোবা রাহাতের মনে খারাপ কিছু ছিলো না, কিন্তু অনেকে আছে রাহাতের মতো করে সুযোগ নেওয়ার চেষ্টা করে। যদি জিদানের বাবা দেশে থাকতো, তাহলে অন্য ব্যাপার ছিলো। যাইহোক এমন বাস্তব একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

হ্যাঁ অনেকেও দুষ্টামি করতে পছন্দ করে। তবে অতিরিক্ত দুষ্টামি করা অনেকে পছন্দ করে না। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দুঃখজনক ঘটনা। আসলে মাঝে মাঝে দুষ্টমী গুলো বড়ে ধরনে ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়।আসলে যে যা পছন্দ করে না তা নিয়ে দুষ্টমি না করাই উচিত। ছোট ছোট দুষ্টুমি গুলো অনেক বড়ো আকার ধারণ করে।

 3 years ago 

হ্যাঁ আপু মাঝে মাঝে দুষ্টামি গুলো বড় ধরনের ঝগড়ার সৃষ্টি হয়ে দাঁড়ায়। যেমনটি রাহাদ এর দুষ্টামির কারণে হয়ে গেল। অসাধারণ মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মজা করা ভালো। তবে অতিরিক্ত মজা অনেক সময় বিরক্তির কারণ হয়ে যায় এবং এর থেকে ঝগড়া সৃষ্টি হয়৷ রাহাত অনেক বেশি দুষ্টামি করে ফেলেছে জিদানের সাথে৷ জিদানের দাদী একদমই ঠিক কাজ করেছেন৷ রাহাতের এরকম দুষ্টামির কারণে তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত৷ এরকম ছোট ছোট দুষ্টামির কারণে অনেক সময় বড় ধরনের ঝগড়ার সৃষ্টি হয়ে থাকে৷

 3 years ago 

হ্যাঁ অনেকে দুষ্টামি পছন্দ করে না। আর জিদানের দাবি এই দুষ্টামিটা স্বাভাবিকভাবে নেয় নাই। অনেক সুন্দর করে মন্তব্য করে পাশে রইলেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে অনেক সময় দুষ্টামির ছলে অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে। অনেক সময় দেখেছি বয়স্করা এই ধরনের দুষ্টুমি অনেক সময় পছন্দ করেনা। দুষ্টামির ছলে বড় ধরনের ঝগড়া বিষয়টি পরিবেশ ভালোই লেগেছে। রাহাত এখন বুঝতে পারবে অতিরিক্ত দুষ্টামি আসলে কখনোই করা উচিত নয়। বাস্তব একটি গল্প আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

গল্পটি পড়ে অনেক সুন্দর মন্তব্য করেছেন। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36