গল্প :- প্রতারকের কথা হয় মিষ্টি। (শেষ পর্ব)

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20241031_180557.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার। আজকে আমি গল্পের শেষ পর্ব আপনাদের মাঝে শেয়ার করব।

মেয়েটি বলতেছে আমার মা বাড়িতে আছে। কোন অসুস্থতা নেই আমাদের কারো। তারপর আমি প্রধান শিক্ষককে জিজ্ঞেস করতে লাগলাম কোন নাম্বারে আপনার কাছে কল করলেন। নাম্বারটি আমাকে একটু দেখান তো। এমন সময় নাম্বারটি আমি দেখতেছি ওই সময় ওই মহিলা আবার মোবাইলে কল করলেন মাদ্রাসার। ওই সময় আমি সালাম দিয়ে জিজ্ঞেস করতেছি কে আপনি। তখন মহিলাটি বলতেছে আমি বারবার শুধু পরিচয় দেবো নাকি আপনাদের। আমি মিমের মা। আমার জন্য আপনাদের প্রধান শিক্ষক টাকা পাঠাবে আমার মেয়ে অসুস্থ তাই।

তখন আমি মহিলাটিকে জিজ্ঞেস করলাম আপনার মেয়ের নাম কি। বলতেছে মিম আমার মেয়ের নাম। এবং আমি জিজ্ঞেস করতে লাগলাম সম্পূর্ণ নাম কি মেয়েটির। হঠাৎ করে মহিলাটি আন্দাজি একটি নাম বলে দিল। তখন বলতেছি আমাদের মাদ্রাসায় এই নামে কোন ছাত্রী পড়ালেখা করে না। মহিলাটি বলতেছে আমার মেয়ে পড়ালেখা করে ওই মাদ্রাসায়। তখন আমি মহিলাটিকে জিজ্ঞেস করলাম আপনাদের বাড়ির নাম কি। তখন মহিলাটি নাম বলতে পারতেছে না বাড়ির। হঠাৎ করে একটি আন্দাজি নাম বলে দিল। তখন আমি বলতেছি মিমদের বাড়ির নাম হচ্ছে মৌলভী বাড়ি।

এবং আমি বলতেছি আপনি কোথায় থেকে ফোন করলেন কি কারনে ফোন করলেন। এবং আমাদের ছাত্রী মিম আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আপনি কেন বা ফোন করে কি চাইতেছেন এই কথা বলে আমি তার সাথে যখন তর্ক করতে লাগতেছি। তখন পাশ থেকে একজন পুরুষ লোক বলতেছে এদের সাথে কথা বলে লাভ হবে না এরা আমাদের কথা বোঝে গেল। কথাটি পাস থেকে আস্তে আস্তে বলতেছে আর আমি কথাগুলো হালকা শুনতেছি। তখন আমি মহিলাটিকে বলতেছি আপনার মেয়ে যদি আমাদের মাদ্রাসায় পড়ালেখা করে তাহলে আপনি মাদ্রাসায় আসেন।

এরপর মহিলাটি আমার কথা শুনে বুঝতে পারলো টাকা দেবে না। তারপর আমাকে গালি দিয়ে মোবাইলটি রেখে দিলেন। এবং বলতেছি আমি কয়েকবার ফোন করেছি এই টাকাগুলো বৃথা গেল। তারপর আমি আমাদের প্রধান শিক্ষককে বলতেছি আপনাকে কোন চক্র ফোন দিয়েছে টাকা নেওয়ার জন্য। তখন প্রধান শিক্ষক আলেম মানুষ বলতেছে আমি তো তাদের কথা বুঝতে পারি নাই। আরো আমি মহিলাটির জন্য দশ হাজার টাকা নিয়ে যাচ্ছে। বিকাশে এই নাম্বারে পাঠানোর জন্য।

এবং এই কথা শুনে আমাদের আরো কয়েকজন শিক্ষক অফিসে আসলেন। তারপর প্রধান শিক্ষকের মুখে কথাগুলো শুনলেন। এবং প্রধান শিক্ষক বলতেছে আমি বুঝতে পারিনি আর দুই এক মিনিট দেরি হলে তো আমি বিকাশ দোকানে গিয়ে মহিলার জন্য টাকা পাঠিয়ে দিতাম। কারন আমাদের মাদ্রাসা ছাত্রীর নাম বলল অসুস্থ এই কারণে। আসলে এই চক্রের লোক গুলো এতই মিষ্টি ভাবে কথা বলে কে খারাপ কে ভালো সেটাই বুঝা যায় না। আর এ ধরনের চক্রগুলো এভাবে মানুষ থেকে টাকা হাতিয়ে নেই। আশা করি আমার বাস্তব এই ঘটনাটি পড়ে আপনাদের ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0027.jpg

Sort:  
 2 years ago 

বর্তমানে এরকম অনেক চক্র আছে যারা নানান অজুহাত দেখিয়ে মিথ্যা কথা বলে টাকা হাতিয়ে নেয় হয়তো সেই তালিকার একজন ঐ মহিলা। ভাগ্যিস আপনি সব বুঝতে পেরেছিলেন যার কারণে অযথা মহিলাটিকে তার টাকা দিতে হয়নি।

 2 years ago 

আমার পোস্টটি পড়ে চমৎকার মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বর্তমানে বিভিন্ন ধরনের কায়দা করে প্রতারক গুলো মানুষ থেকে হাতিয়ে নিয়ে যাচ্ছে টাকা। তবে ভাগ্য ভালো আপনাদের প্রধান শিক্ষক আপনার সাথে দেখা হয়েছে এই কারণে সেই প্রতারকের জন্য টাকা পাঠান নাই। আর মেয়েটিও বলেছে তার মা বাড়িতে সুস্থ। তবে আপনার গল্পের প্রথম পর্ব আমি পড়েছিলাম। আজকের পর্বটিও পড়ে বেশ ভালো লাগলো। আর এই পোস্টগুলো থেকে মানুষ সতর্ক হতে পারে। সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ ঠিক বলেছেন বর্তমানে বিভিন্ন ধরনের কায়দা করে প্রতারক গুলো মানুষ থেকে হাতিয়ে নিচ্ছে টাকা। খুব সুন্দর মন্তব্য করায় অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রতারকের কথা হয় মিষ্টি গল্পের আজকের শেষ পর্ব পড়ে বেশ ভালো লাগলো। আসলে আমাদের সমাজে বর্তমানে প্রতারকের সংখ্যা অনেক বেড়ে গেছে। বিভিন্ন অজুহাতে মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করে থাকে। বাস্তব গল্প আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে ভাই গল্পটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64180.37
ETH 1908.22
USDT 1.00
SBD 0.38