অনুভূতি:-রকি ভাইয়ার জন্মদিনে ফেনী কাচ্চি ডাইন খাওয়া-দাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা কোথাও ঘুরতে গেলে ওইসব বিষয় নিয়ে পোস্ট লিখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ সুন্দর মুহূর্ত গুলোর পোস্ট পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। সব সময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ঘুরতে গেলে নিজে মনটাও ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার হাসিখুশির মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও পোস্টটি অনেক ভালো লাগবে।

IMG-20241021-WA0010.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব রকি ভাইয়ের জন্মদিনে ফেনীতে কাচ্চি ডাইন খাওয়া দাওয়া করার মুহূর্ত। তবে তার জন্ম দিনের তারিখের ৩-৪ দিন আগে আমি দাওয়াত পেয়েছিলাম। দাওয়াত পেয়ে তো মহা খুশি কারণ রকি ভাইয়ের জন্মদিন এই কারণ। আমি শুনে সাথে সাথে বলেছি ভাই জন্মদিনে আমি যাব আপনার অনুষ্ঠানে। এদিকে আমার ওয়াইফও ফোনে যাওয়ার জন্য বললেন। যদিও আমার ওয়াইফ তার আগের দিন তার বাবার বাড়িতে গেল। আমি কিন্তু আমাদের বাড়িতেই ছিলাম।

ঐদিন আমি মাদ্রাসা শেষ করে পাইভেট ও পড়ালাম জলদি। কারণ চারটা বাজে দাগনভূঞা বাজারে থাকতে হবে। মজার বিষয় হচ্ছে আমি একটু ঘুমানোর জন্য চাইলাম কিছুক্ষণ এমনিতে আমার ঘুম এসে গেল। যখন চারটা বাজে ওই সময় আমার ওয়াইফ আমাকে মোবাইলে কল করে বলল তুমি কোথায়। তখন আমি তাড়াহুড়া করে উঠে বললাম এইতো আমি বাজারের কাছেই আছি। কারণ ওই সময় যদি আমি বলি আমি এখনো বাড়িতে তাহলে আমার ওয়াইফ বকাঝকা করবে। এরপর আমি তাড়াতাড়ি রেডি হয়ে একটি অটো রিক্সা নিয়ে দাগুন ভূঁইয়া বাজারে যেতে লাগলাম।

IMG-20241021-WA0012.jpg

IMG-20241021-WA0001.jpg

ভাগ্যিস আমি জলদি ওখানে গিয়ে পৌঁছেছি। তবে ঐদিন আমার ওয়াইফ আগেই বলে দিল কালো গেঞ্জি গায়ে দিয়ে যাওয়ার জন্য। এরপর আমরা সবাই গাড়ি করে ফেনীর উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে আমরা ওইখানে পৌঁছে গেলাম। সত্যি বলতে প্রিয় মুখগুলো একসাথে দেখে খুব ভালো লাগলো। আমার মেয়ে ও ওই কাচ্চি ডাইন গিয়ে অনেক খুশি হয়েছে। কারণ চারপাশের পরিবেশ এবং রেস্টুরেন্ট পরিবেশ খুব ভালো লাগলো আমার মেয়ের কাছে। এরপর আমরা অনেকক্ষণ সেখানে ছিলাম এবং রকি ভাইয়ের সাথে কথা বললাম।

IMG-20241021-WA0011.jpg

IMG-20241021-WA0000.jpg

এদিকে আমার মেয়ে এবং রকি ভাইয়ের মেয়ে নিভলু ভাইয়ের ছেলে একসাথে খেলাধুলা করতেছে। এবং আমার মেয়ে বারবার আমাকে ডাকতেছে তাদের সাথে খেলাধুলার ওইখানে দাঁড়িয়ে থাকার জন্য। এবং সব প্রিয় মানুষ একসাথে হয়েছি এই কারণে জন্মদিনের উৎসবটা আরো ভালো লাগলো। তারপর রকি ভাইয়ের সাথে সবাই কথাবার্তা বলে একসাথে খাওয়া দাওয়া করতে বসে গেলাম।কাচ্চি ডাইনে কাচ্চিগুলো এতই মজা ছিল খেতে বেশ ভালো লাগলো। তবে কাচ্চি দেওয়ার সাথে সাথে আমি তাড়াতাড়ি খেয়ে ফেলেছি।

কারণ আমার মেয়েকে হালকা খাওয়ানোর জন্য। যদিও আমার মেয়ে বাইরের খাবার দাবার খেতে তেমন পছন্দ করে না এখনো ছোট তাই। তবে আমি আমার ওয়াইফ যখন একসাথে বসলাম আমি যখন তাড়াতাড়ি কাচ্চি খেয়ে ফেলেছি। তখন আমার ওয়াইফ বারবার বলতেছে তার ওখান থেকে আরেকটু খাওয়ার জন্য। সত্যিই এই জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে ওয়াইফের আন্তরিকতা। তবে সবাই একসাথে কাচ্চি খেয়েছি সত্যি অন্যরকম ভালো লাগলো।

IMG-20241021-WA0005.jpg

IMG-20241021-WA0004.jpg

তবে আমার মেয়ে খাওয়া দাওয়ার সময় বারবার বাবা বলে ডাকতেছে এবং দুষ্টামি করতেছে। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে রেডি হচ্ছি চলে আসার জন্য। এরপর রকি ভাই সবাইর খাওয়া-দাওয়া খোঁজ খবর নিতেছে। কেমন লাগলো তার জন্মদিনের পার্টি। সত্যি তার জন্মদিনের উপলক্ষে এত বড় আয়োজন করল দেখে খুব ভালো লাগলো। আর প্রিয়জন বন্ধু-বান্ধব সবাই একসাথে হল এই কারণে আর একটু বেশি ভালো লাগলো সবার কাছে। এই হচ্ছে আমাদের প্রিয় রকি ভাইয়ের জন্মদিনে উপলক্ষে কাচ্চি খাওয়ার মুহূর্ত।

IMG-20241021-WA0003.jpg

IMG-20241021-WA0002.jpg

IMG-20241021-WA0008.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0000.jpg

Sort:  
 2 years ago 

আসলে অনেকদিন পর আপনার পোস্টটি দেখে অনেক বেশি ভালো লাগলো। আমি নিজেও অনেক বেশি আনন্দ পেয়েছিলাম আপনাদের সবাইকে নিয়ে। আসলে এভাবে এ ধরনের অনুষ্ঠানগুলো বারবার খারাপ প্রয়োজন। আপনাকে অনেক ধন্যবাদ করার জন্য।

 2 years ago 

আসলে ভাইয়া ঐদিন আমাদের কাছে খুব ভালো লাগলো আপনার জন্মদিনে এটেন্ড করে। ভালো থাকবেন ভাই।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রকি ভাইয়ার জন্মদিনে ফেনী কাচ্চি ডাইন খাওয়া-দাওয়ার মুহূর্ত। রকি ভাইয়ের জন্মদিন উপলক্ষে বেশ কয়েকজন দাওয়াত পেয়েছিলেন জেনে বেশ ভালো লাগলো। সকলে মিলে সেখানে বেশ দারুন সময় অতিবাহিত করেছেন জানতে পারলাম। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সবাই মিলে ঐদিন দারুন সময় অতিবাহিত করেছিলাম। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রকি ভাইয়ার জন্মদিনে সবাই মিলে চমৎকার মুহূর্ত উপভোগ করেছেন। আসলে এভাবে সবাই মিলে আনন্দ করার মজাই আলাদা। বেশ ভালো লাগলো আপনার পোস্ট দেখে। সবার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্ট নিয়ে চমৎকার মন্তব্য করার জন্য।

 2 years ago 

রকি ভাইয়ের জন্মদিন উপলক্ষে আপনারা সবাই কাচ্চি ডাইনে গিয়ে খাওয়া দাওয়া করেছেন। বাকিদের পোস্টে মোটামুটি অনেক কিছুই দেখা হয়েছে। আপনার পোষ্টের মাধ্যমেও কিছু মুহূর্ত দেখে ভালো লাগলো। সবাই মিলে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। এগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু রকি ভাইয়ের জন্মদিনে সুন্দর মুহূর্ত কাটিয়েছি আমরা। তবে আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

রকি ভাইয়ের জন্মদিনে পরিবারের সবাই মিলে গিয়েছিলেন দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। এরকম সুন্দর কোন পরিবেশে সময় কাটাতেও ভালো লাগে। অনেক ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে।

 2 years ago 

হ্যাঁ আপু এরকম কোন পরিবেশে সময় কাটাতে ভালো লাগে। ভালো থাকবেন আপু।

 2 years ago 

কয়টা দিন ধরে আমি লক্ষ্য করে দেখছি রকি ভাইয়ার জন্মদিন উপলক্ষে আপনারা বেশ সুন্দর সুন্দর পোস্ট উপস্থাপন করছেন এবং আপনাদের আনন্দের মুহূর্ত গুলো শেয়ার করে তুলছেন। এ কথা আপনি ঠিক বলেছেন আপনজন একত্রিত হলে আনন্দটা একটু বেশি হয়ে থাকে।

 2 years ago 

হ্যাঁ আপু আপনজন একত্রিত হলে আনন্দটা একটু বেশি হয়ে থাকে। আপনার মন্তব্য শোনে বেশ ভালো লাগলো।

 2 years ago 

রকি ভাইয়ের জন্মদিন উপলক্ষে আপনারা সবাই কাচ্চি ডাইনে গিয়ে খাওয়া দাওয়া করেছেন বিষয়টা দেখে অনেক ভালো লাগলো। রকি ভাইয়ের জন্মদিন উপলক্ষে আপনারা সবাই মিলে খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছেন। সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। সব মিলিয়ে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছে।ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে রকি ভাইয়ের জন্মদিন একটু স্পেশাল। আর সবাই মিলে সত্যি সুন্দর মুহূর্ত কাটিয়েছি।

 2 years ago 

আপনার পোষ্টের মাধ্যমে বুঝতে পারলাম রকি ভাইয়ের জন্মদিনটা একটু স্পেশাল।

 2 years ago 

রকি ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। এই দিন তার জিবনে বার বার ফিরে আসুক সেই কামনাই করছি। তার সাথে এই ভাবে প্রতি বার আপনাদের খাওয়া দাওয়া চলেতে থাক😁। রকি ভাইয়ের জন্মদিন উপলক্ষে কাচ্চি ডাইনে খাওয়া-দাওয়ার সুন্দর একটি মুহূর্ত আমাদের উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ আমি নিজেও দোয়া করি রকি ভাইয়ের এই দিন বারবার ফিরে আসুক। তবে আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো ভাই।

 2 years ago 

শুকরিয়া ভাই ভালো থাকবেন।

 2 years ago 

প্রথমেই রকি ভাইয়াকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।💐রকি ভাইয়ার জন্মদিনে আপনারা সবাই মিলে দারুণ আনন্দ করেছেন খাওয়াদাওয়ার মাধ্যমে দেখে ভালো লাগলো।আসলে প্রিয়জনের আন্তরিকতা আমাদের সবসময় মুগ্ধ করে।আমাদের কমিউনিটির আরো চেনা মুখ দেখতে পেলাম, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু ঐদিন আমাদের চেনা মুখ কমিটির অনেকজনে ছিল। আর আপনজনগুলোর যে কোন অনুষ্ঠানে গেলে নিজের কাছে ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64052.73
ETH 1840.51
USDT 1.00
SBD 0.38