ফটোগ্রাফি:-চমৎকার রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে আমার প্রিয় এবং খুব পছন্দের একটি ফুল। এই ফুল দেখলে আমার কাছে খুব ভালো লাগে। এবং এই ফুলের নাম হচ্ছে রঙ্গন ফুল। রঙ্গন ফুল বিভিন্ন জাতের এবং বিভিন্ন কালারের আছে। তবে কিছু কিছু রঙ্গন ফুল আছে আকার অনেক বড় হয়। এবং বড় বড় রঙ্গন ফুল গুলো দেখতে আলাদা একটা সৌন্দর্য উপভোগ করা যায়। রঙ্গন ফুল গাছগুলো রোপন করলে মোটামুটি অনেক বছর পর্যন্ত টিকে। তবে আমাদের গ্রাম অঞ্চলের রঙ্গন ফুল গাছ অনেক দেখা যায়। অনেকদিন আগে আমি একটি বাড়ির সামনে থেকেই রঙ্গন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে গ্রামের মেঠো পথের রাস্তার ফটোগ্রাফি। গ্রাম অঞ্চলের রাস্তাগুলো চিকন দুই পাশে গাছ থাকে দেখতে বেশ ভালো লাগে। গাছের পাতার এবং ডালের মাঝখান দিয়ে যখন রুদ্র পড়ে রাস্তার উপর তখন দেখতে অন্যরকম লাগে। যদিও আমরা গ্রামের বসবাস করি এই কারণে রাস্তাগুলো একদম চিকন ও ছোট। তবে রাস্তার দুই পাশে গাছ থাকার কারণে পরিবেশ কিন্তু অন্যরকম লাগে রাস্তার। কিছুদিন আগে যখন আমি রাস্তার উপর দাঁড়িয়ে রইলাম। তখন আমাদের মাদ্রাসার কিছু ছাত্র মাদ্রাসা থেকে যাওয়ার সময় আমি এই রাস্তার ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে একটি পাতাবাহার গাছের ফটোগ্রাফি। সাধারণত যে গাছের শুধু পাতা হয় আমরা এই গাছ গুলোকে পাতাবাহার গাছ বলি। তবে পাতাবাহার গাছ বিভিন্ন রকমের আছে। আমরা কিন্তু এই পাতাবাহার কাছ থেকে গ্রামাঞ্চলে অন্য নাম বলে চিনি। তবে এই পাতাবাহার গাছগুলো সৌন্দর্য হচ্ছে পাতার কালার একটু ভিন্ন। তবে এই গাছগুলো একবার রোপন করলে এই গাছ থেকে আরো ছোট ছোট চারা গাছ জন্ম আর নেই। একদম অবিকল কলাগাছের মতো গাছের শিকড় থেকে চারা গাছ জন্ম নেই। কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে আমি এই পাতাবাহার গাছের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৪ :
এই হচ্ছে আমাদের প্রিয় এবং পছন্দের একটি ফুল। তবে এই ফুলের নাম হচ্ছে জবা ফুল। এবং এই কালারের জবা ফুল গ্রাম অঞ্চলে খুব কম দেখা যায়। যদিও জবা ফুল অনেক জাতের আছে। জবা ফুল গাছ একবার রোপন করলে অনেক বছর পর্যন্ত টিকে। তবে জবা ফুলের পাপড়িগুলো বড়। এবং জবা ফুল গাছগুলো যখন বড় হয় সবুজ পাতার মধ্যে বড় ফুলগুলো দেখতে অন্যরকম লাগে। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে একটি বাড়ির সামনে থেকে জবা করে ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকেই জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার এই জবা ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৫ :
এই হচ্ছে লাউ গাছের কচি আকার ফটোগ্রাফি। লাউ গাছ আমাদের পরিচিত একটি গাছ। যেমন লাউ শাক খেতে ভালো লাগে তেমনি লাউ খেতে ভালো লাগে। তবে শীতকাল আসলে গ্রামাঞ্চলে বাড়ির মধ্যে অনেকে লাউ গাছ রোপন করে। কারণ লাউ গাছের পাতা থেকে শুরু করে সবকিছু খাওয়া যায়। আর গ্রাম অঞ্চলের নিত্য সবজি হচ্ছে লাউ এবং লাউ পাতা। তবে কিছুদিন আগে আমি আমাদের নিজের লাউ খেতের থেকে এই লাউর কচি আকার ফটোগ্রাফি করেছি। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি লাউ গাছের আগার এই ফটোগ্রাফি দেখে আপনাদের ভালো লাগবে।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৬ :
এই হচ্ছে কুমড়ো ফুলের ফটোগ্রাফি। কুমড়ো ফুলগুলো আকারে বড় হয়। যেমন অন্যান্য ফুলের থেকে কুমড়ো ফুলগুলো বড় এবং ফুলের সৌন্দর্য অন্যরকম। তবে গ্রামাঞ্চলে কুমড়ো ফুল বিক্রি করা হয়। কুমড়ো ফুল ভাজি করলে খেতে যেমন ভালো লাগে তেমনি পকোড়া বানানো যায়। তবে শীতকাল আসলে কুমড়ো গাছ রোপন করলে ফুল অনেক দেখা যায় কাছের মধ্যে। কিছুদিন আগে কুয়াশার মধ্যে আমি হাটতে গিয়ে এই কুমড়ো ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই কুমড়ো ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার এই কুমড়ো ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার হয়েছে। তবে আমার কাছে বেশি ভালো লেগেছে কচি লাউ এর ডোগা। খুব সুন্দর ভাবে ফটোগ্রাফিটি ক্যাপচার করেছেন। রঙ্গন ফুলের ফটোগ্রাফিটিও বেশ চমৎকার লাগলো। সুন্দর সুন্দর ফটোগ্রাফি সহ সুন্দর উপস্থাপনার মাধ্যমে দারুন একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
আমার প্রতিটা ফটোগ্রাফির চমৎকার বলে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
https://x.com/Jamal7183151345/status/1891399294869004499?t=bzoq3c3tLhtsS9c0BX5aMg&s=19
লাল রঙের রঙ্গন ফুল দেখে সত্যিই খুব ভালো লাগলো। আপনার আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল। ফটোগ্রাফি পোস্ট গুলো দেখতে ভালোই লাগে। বিভিন্ন ধরনের জিনিস দেখা যায়। বেশ দক্ষতার সাথে ক্যাপচার করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম ।তাই ধন্যবাদ আপনাকে।
রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া খুব সুন্দর হয়েছে প্রতিটি ফটোগ্রাফি।রঙ্গন ফুল,মেঠো পথের ফটোগ্রাফি খুবই সুন্দর লেগেছে।ফটোগ্রাফির সাথে বর্ননাগুলো আরো বেশী ভালো লেগেছে।অনেক ধন্যবাদ জানাচ্ছি দারুন রেনডম ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আমার রঙ্গন ফুলের ফটোগ্রাফি এবং মেঠু পথের ফটোগ্রাফি আপনার কাছে সুন্দর লেগেছে শুনে খুশি হলাম। ভালো থাকবেন আপু।
আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেন। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, রঙ্গন ফুল এবং জবা ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে।
আমার প্রতিটি ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম। চমৎকার মন্তব্য করে সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
দারুন দারুন কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। দেখে খুব ভালো লাগছে। আমার কাছে তো রঙ্গন ফুল আর জবা ফুলটা দেখে বেশ ভালো লেগেছে। কারণ এগুলোর আকর্ষণটাই ভিন্ন রকম ছিল। পাতাবাহারের গাছটাও অনেকটা সুন্দর। এগুলো প্রায় জায়গায় দেখা যায়। একটা ডাল রোপন করলে অনেকগুলো গাছ আবার সেখান থেকে উৎপন্ন হয়।
ফটোগ্রাফি পোস্টগুলো দেখতে খুবই ভালো লাগে।ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ফটোগ্রাফি করেছেন যা দেখতে ভীষণ সুন্দর লাগছে।গ্রামের সবুজ প্রকৃতি ঘেরা রাস্তা কুমড়ো ফুল লাল টকটকে রঙ্গন পাতাবাহার সবকিছুরই অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন।কচি লাভের ডগাটা দেখে খুবই লোভনীয় লাগছে মনে হয় এখনই ছিড়ে রান্না করে খেয়ে ফেলি..😅অসম্ভব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
অনেক অনেক ধন্যবাদ আপু আমার রেনডম ফটোগ্রাফি নিয়ে এত সুন্দর করে মন্তব্য করার জন্য।
আজকে আপনার শেয়ার করার ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে ভাই। আর আপনার প্রিয় ফুল রঙ্গন এটা জেনে ভালো লাগলো। রঙ্গন ফুলের অনেক জাত এবং রং হয়ে থাকে। প্রতিটি ফটোগ্রাফি আমাদের মাঝে দারুণভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
হ্যাঁ ভাই রঙ্গন ফুল অনেক জাত এবং রং হয়ে থাকে। অনেক অনেক ধন্যবাদ অসাধারণ মন্তব্য করে সাপোর্ট করার জন্য।
ভাইয়া, আজকের লাল রঙের রঙ্গন ফুলসহ সমস্ত ফটোগ্রাফি সত্যিই অসাধারণ।আপনার ক্যাপচার করা প্রতিটি ছবি যেন এক একটি শিল্পকর্ম। আলাদা আলাদা দৃশ্য এবং বিষয় দেখতে খুবই মজার এবং প্রতিটি ছবির পেছনে যে দক্ষতা ও মনোযোগ আছে, তা স্পষ্ট বোঝা যায়। এমন সুন্দর কিছু শেয়ার করার জন্য ধন্যবাদ, সবগুলো ছবিই চোখে পড়ার মতো।
আপনার চমৎকার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। এই ধরনের মন্তব্য শুনলে নিজের কাছে ভালো লাগে কাজ করতে।