(এসো নিজে করি) আর্ট :- লেডিবাগ চিত্রের আর্ট ।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি ভাবলাম একটি সুন্দর আর্ট করব। এরকম আর্টগুলো আঁকতে এখন আমার বেশ ভালই লাগে। এরকম আর্ট করতে আমার ধীরে ধীরে অনেকটাই সময় দিতে হয়। তাই আজকে একটি সুন্দর আর্ট করার চেষ্টা করলাম। এখন আমি প্রায় চেষ্টা করি ভিন্ন ধরনের আর্ট করার জন্য। কারণ যদি সব ধরনের আর্ট করার চেষ্টা করি তাহলেই সুন্দর আর্ট শিখতে পারবো। কিন্তু রং কলম দিয়ে আঁকাটা অনেকটা সোজা মনে হলেও তুমি ধরতে অনেক কঠিন। তাও আপনাদের মাঝে সুন্দর লেডিবাগ আর্ট শেয়ার করার চেষ্টা করলাম। আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে সব সময় আর্ট করার চেষ্টা করব। তাই আজকে একটি লেডি বাগ পোকার আর্ট করলাম। আমি এটি কিভাবে আঁকলাম করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের আর্ট আর আপনাদের ভালো লাগবে।

IMG_20240619_213854.jpg

প্রয়োজনীয় উপকরণ

• আঁকার খাতা
• রং কলম
• কলম
• মার্কার কলম
• পেন্সিল
• স্কেল

IMG_20231130_192500.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর আমি পেন্সিল দিয়ে খুব সুন্দর করে লেডিবাগ পোকা ও কিছু পাতা অঙ্কন করে নিলাম।

IMG_20240619_203619.jpg

ধাপ - ২ :

এরপর আমি পেন্সিলের উপর মার্কার কলম দিয়ে লেডিবাগ পোকা ও পাতার উপর দাগ টেনে নিলাম।

IMG_20240619_203939.jpg

ধাপ - ৩ :

এরপর আমি একটি লেডিবাগ পোকার উপর লাল রং কলম দিয়ে সুন্দর করে রং করে নিলাম।

IMG_20240619_204612.jpg

ধাপ - ৪ :

এরপর আমি আর একটি লেডিবাগ পোকার উপর অন্য আরেকটি কালারের রং কলম দিয়ে রং করে নিলাম।

IMG_20240619_204827.jpg

ধাপ - ৫ :

তারপর আমি লেডিবাগ পোকার দুইটির উপর আরো দুটি রং কলম দিয়ে খুব সুন্দর করে রং করে নিলাম।

IMG_20240619_205156.jpg

ধাপ - ৬ :

এরপর আমি লেডিবাগ পোকার চিত্রের পাতাগুলোর উপর সবুজ রং কলম দিয়ে খুব সুন্দর করে রং করে নিলাম।

IMG_20240619_205501.jpg

ধাপ - ৭ :

এরপর আমি লেডিবাগ পোকার চিত্রের মাঝখানে নীল রং কলম দিয়ে পুরোটা সুন্দরভাবে রং করে নিয়ে নিলাম।

IMG_20240619_205756.jpg

শেষ ধাপ :

এভাবে আমি লেডিবাগ পোকার খুব সুন্দর একটি আর্ট করে নিয়ে নিলাম। আশা করি আমার এই আর্ট আপনাদের সবার অনেক পছন্দ হবে।

IMG_20240619_213854.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপনি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করেন।আজ
লেডিবাগ চিত্রের আর্টটি শেয়ার করলেন।আর্টটি চমৎকার হয়েছে।এঁকে নেয়ার পর যখন কালার করে নিলেন।তখন আরো বেশি ভালো লেগেছে। সুন্দর একটি আর্ট আজ শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 2 years ago 

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর করে লেডিবাগ চিত্রের আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা দেখে আমি মুগ্ধ হয়েছি ভাইজান। প্রতিটি ধাপ আপনি বেশ চমৎকারভাবে আমাদের মাঝে পর্যায়ক্রমে তুলে ধরেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আর্ট করতে খুব ভালো লাগে আবার দেখতেও অনেক ভালো লাগে। আর্ট এর মাধ্যমে অনেক আনন্দ পাই ভাইয়া। এত সুন্দর একটি কালারিং আর্ট করলেন আপনি লেডিবাগ এর দেখতে খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে কালার কলম দিয়ে কালার করলে কালার গুলো খুবই সুন্দর হয়। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কালারিং আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

লেডিবাগ পোকা আর্ট করেছেন দেখে খুবই ভালো লাগলো। এই ধরনের ক্রিয়েটিভ আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। চমৎকার একটি আর্ট তৈরীর প্রতিটি ধাপ উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 2 years ago 

অসাধারণ তিনটা লেডি বাগ অংকন করেছেন। লেডি বাগ করার ক্ষেত্রে প্রথমে সাদা কাগজের উপর তিন পাশে তিনটি লেডি বাগ অংকন করে নেওয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে ।তারপর পুরো খাতাতে নীল রঙ করে নেওয়াটা অনেক বেশি ভালো লেগেছে দেখে মনে হচ্ছে অনেক ধৈর্য নিয়ে তৈরি করেছেন ধন্যবাদ আপনাকে আপনি।

 2 years ago 

ভাইয়া আপনি লেডিবাগ পোকার খুব সুন্দর আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। তিনটি পোকাই দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। এ পোকাগুলো বাস্তবে দেখতে খুব ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। কালারফুল আট করার জন্য দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

লেডিবাগ পোকা গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমি তো মাঝে মধ্যে লেডিবাগ পোকার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার চেষ্টা করি।লেডিবাগ চিত্রের আর্ট দেখতে অনেক সুন্দর লাগতেছে। কালারফুল একটি আর্ট পোস্ট তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

খুব সুন্দর লেডি বাগ পোকার আর্ট করেছেন। সাইন পেন দিয়ে কালার করার কারণে বেশ আকর্ষণীয় লাগছে দেখতে। খুব সুন্দর আর্ট করেছেন ভাইয়া। কালার কম্বিনেশনটাও দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

লেডিবাগ চিত্র অংকন খুবই সুন্দর হয়েছে। দেখতে পেয়ে ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে চিত্র অঙ্কন করেন। ধাপগুলো দেখে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64713.30
ETH 1917.65
USDT 1.00
SBD 0.39