ফটোগ্রাফি :- চমৎকার রেনডম ফটোগ্রাফি ।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছে আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এই হচ্ছে নদীর ফটোগ্রাফি। আমাদের বাড়ির পাশে ছোট ফেনী নদী আছে। আর শীতকালে কিন্তু নদীতে পানি এমনিতে কম থাকে। এবং নদীর উপরে চর গুলো শুকিয়ে থাকে দেখতে কিন্তু চমৎকার লাগে। আর এখন বর্তমানে নদীর উপরে জমিগুলোর মধ্যে বিভিন্ন ধরনের গাছ রোপন করে সরকারিভাবে। আমাদের এখানে নদীর উপরে গাছ রোপন করেছে দেখতে কিন্তু খুব চমৎকার লাগে। কিছুদিন আগে বিকেল বেলা ঘুরতে গিয়ে আমি এই নদীর ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই নদীর ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর এখন শীতকালে কিন্তু প্রকৃতিক সৌন্দর্য খুব চমৎকার। বিশেষ করে জমির মধ্যে যখন সরিষা ফুল থাকে তখন দেখতেও কিন্তু ভালো লাগে। আর গ্রামের রাস্তাগুলো একে বেঁকে এবং রাস্তার পাশে গাছপালা দেখতো অসাধারণ লাগে। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে বেগুন ফুলের ফটোগ্রাফি। বেগুন ফুল গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। বেগুন ফুল গুলোর কালার কিন্তু চমৎকার। আর বর্তমানে কিন্তু বেগুন গাছগুলো কমবেশি প্রত্যেক বাড়িতে দেখা যায়। কারণ হাইব্রিড জাতের বেগুনগুলো কমবেশি সবাই রোপন করে। আমাদের বাড়ি তো বেগুন গাছ আছে। আর নিজের সবজি বাগান থেকে আমি এই বেগুন ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে বেগুন ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/i/status/2015763421992821230