গল্প:-সিগারেট খেলে উপকার হয় ।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20230927-WA0000.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুব সুন্দর একটি গল্প। কিছুদিন আগে আমি আমাদের বাড়ির সামনে দোকানে বসে রইলাম। বসে বসে চা খাইতেছি। এমন সময় আমার চাচাতো ও চাচাতো বোনের হাসব্যান্ড আসলো। আমি তাকে দেখে বসতে বললাম এবং চা খাইতে বললাম। যদিও সে আমার রিস্তা বড় বোনের জামাই। শালা হিসেবে তার সাথে আমি দুষ্টামি করতেছি। কি খাবে এগুলো জিজ্ঞেস করতেছি। ও বলতেছে এখানে চা আর বিস্কুট ছাড়া কিছু নেই।

দোকানে আরো পাঁচ ছয় জন লোক বসে রইল। এমন সময়ে একটি লোক সিগারেট খাওয়ার সময় কাশি দিচ্ছে। ওই লোকটি ও রিস্তা আমার দুলাভাই হয়। যদিও তার বাড়ি আমাদের পাশে। এমন সময় আমার চাচাতো বোনের হাসব্যান্ড বলতে লাগলো সিগারেট খেলে তিনটি উপকার আছে। তখন আমি তাকে বললাম সব সময় শুনে আসলাম সিগারেট খাইলে মানুষের শরীরের জন্য ক্ষতি হয়। আর আপনি বলতেছেন সিগারেট খেলে তিনটি উপকার আছে। আমার চাচাতো বোনের হাজব্যান্ড বলতে লাগলো সিগারেট ভালো দিক আছে।

এমন সময় আমি তাকে জিজ্ঞেস করলাম ভালো দিক গুলো কি কি বলেন তো শুনি। এমন সময় সে আমাকে বলতে লাগলো। এক নম্বর হচ্ছে সিগারেট খেলে অতিরিক্ত কাশি হবে। এই কারণে রাত্রে ঘরে চোর আসবেনা। কারণ সে ঘুমের মধ্যে জোরে জোরে কাশি দিলে তখন চোর মনে করবে সে জাগন আছে। এই কারণে ভয়ে চোর তার ঘরে চুরি করবে না। এটি হচ্ছে প্রথম ভালো দিক। দুই নম্বর হচ্ছে সেই অল্প বয়সে হাতে লাঠি নিয়ে নেবে। এই কারণে কখনো তাকে কুকুর কামড়ানোর সাবাস পাবে না।

কারণ কুকুর মনে করবে তাকে লাঠি দিয়ে বাড়ি দিবে। এটি হচ্ছে দ্বিতীয় ভালো দিক। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম তৃতীয় গুণটি কি। তখন সে বলতে লাগল আপনি অল্প বয়সে বৃদ্ধ হয়ে যাবেন। তখন আপনাকে সবাই জ্যাঠা বলে ডাকবে। তখন আপনি নিজেকে মুরুব্বী মুরুব্বি মনে করবেন। ওই সময় দোকানে অনেকগুলো লোক ছিল সবাই এই কথাগুলো শুনে হাসাহাসি করতেছে। আসলে সিগারেট নিয়ে সেই অনেক সুন্দর এক কথা বলেছে। কথাগুলো শুনে আমার কাছেও খুব ভালো লাগলো।

তবে সিগারেট আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এটা আমরা সবাই জানি। সিগারেট না খেলে আমাদের জন্য খুব ভালো। তবে ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রথমে বলে সিগারেট খাবেন না। যাইহোক আজকে আমি এই গল্পটি আপনাদের মাঝে শেয়ার করলাম। সিগারেট খেলে উপকার আছে। আশা করি আমার এই গল্পটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বাহ্! সিগারেট খাওয়ারও গুণ আছে দেখছি। তা ও আবার দু'একটা না,তিন তিনটি গুণ 😂। বেশ ভালোই বলেছে তো আপনার চাচাতো বোনের হাসবেন্ড। তবে এই উপকার গুলোর কথা ভেবে যদি কেউ সিগারেট খাওয়া শুরু করে, তাহলে তো বিপদ। যারা সিগারেট খাওয়া ছাড়তে পারে না,তারা এই উপকার গুলো সান্ত্বনা পুরষ্কার হিসেবে নিলে সমস্যা নেই 😂। যাইহোক আমাদের শরীরের জন্য সিগারেট অবশ্যই খুব ক্ষতিকর। পোস্টটি পড়ে বেশ হাসলাম। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া সিগারেট খেলে তিনটি গুন আছে। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলে ভাইয়া সিগারেট এ যে এতো উপকার হয় আমার জানা ছিল না। আপনার চাচাতো ভাই ঠিক বলেছেন সিগারেট এ অনেক উপকার হয়। তবে এই উপকার গুলো পেতে হলে অন্য দিকে যে মহাবিপদ। যাইহোক ভাইয়া
সিগারেট যতই উপকার হোক না কেন এগুলো আমাদের মোটেও খাওয়া উচিত নয়।ধন্যবাদ ভাইয়া পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এটি ঠিক বলেছেন সিগারেট যতই উপকার হোক না কেন এটি খাওয়া আমাদের মোটেও উচিত না। সুন্দর করে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ছোট কাল থেকে সারা বছর শুনে আসলাম সিগারেট খেলে ক্ষতি হয়। আজ এই প্রথম শুনলাম সিগারেট খেলে ভালো হয়। আপনার চাচাতো বোনের হাজব্যান্ড ভালই কথা বলেছেন। সিগারেট খেলে তিনটি উপকার হয়। আসলে উপকার গুলোর কথা শুনে হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল। তাকে একটি ডাক্তারি চেম্বার নিয়ে বসিয়ে দিলে ভালো হতো। যাইহোক খুব মজার একটি গল্প পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তাকে ডাক্তারি চেম্বার বসিয়ে দিলে নিজের বিপদে পড়তে হবে। যাই হোক খুব সুন্দর করে মন্তব্য করাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাই সিগারেট খাওয়া যে এত গুন আগে জানা ছিল না। যে ব্যক্তিরা প্রফেশনাল সিগারেট খায় তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম একটি সিগারেট জীবনে কতটা ক্ষতিকারক আপনি জানেন। উল্টে তারাই আমাকে বলে দিল একটা সিগারেট খেলে নাকি এক পথ দুধের কাজ করে হা হা হা।আপনার পোস্টটা খুবই ভালো লেগেছে ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমার পোস্ট নিয়ে সুন্দর মন্তব্য করার ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64437.74
ETH 1851.67
USDT 1.00
SBD 0.38