ভিন্ন ভিন্ন অনু কবিতা।

in আমার বাংলা ব্লগ11 months ago

IMG_20250702_151741.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আমার নিজের লেখা কয়েকটা অনু কবিতা শেয়ার করব। এর আগে আমি কখনো কবিতা লেখার চেষ্টা করিনি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার পর থেকে এখন প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করি। আমি আশা করি আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর কবিতা আপনাদের মাঝে লিখে শেয়ার করার চেষ্টা করছি।

আজকে আমি ভিন্ন ভিন্ন টফিক নিয়ে সুন্দর কিছু অনু কবিতা লিখেছি। তবে আমার লেখা অনু কবিতাগুলো পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। কারণ আমি চেষ্টা করেছি অনু কবিতার মধ্যে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য। আর অনু কবিতার মধ্যে মজার বিষয় হচ্ছে নিজের ছোট অনুভূতিগুলো সুন্দরভাবে প্রকাশ করা যায়। তবে আমার চারটি অনু কবিতা চারটি বিষয় নিয়ে লেখা। আর আশা করি আমার এই চারটে কোন কবিতা পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

অনু কবিতা :- ভিন্ন ভিন্ন অনু কবিতা।

শান্ত শীতল রাত ঘুমের ঘরে
মনে পড়ে ছোট্ট একটি জগৎ।
রাতে যখন পেঁচা ডাকে মনে পড়ে
ভালবাসার কল্পনার জগত।

আর কল্পনা এবং নিঃশ্বাসে শুধু থাকে
ভালোবাসা বিশ্বাসঘাতকতার নাম।
ভালোবাসার মানুষটি মনে পড়ে বেশি
আর চোখ দিয়ে ঝরে অশ্রু টি।


আমি সেই ছিলাম স্বপ্নে
ভরা হৃদয়ের প্রশান্তি।
আর পেয়েছিলাম
কষ্টের জীবনের মুক্তি।

আমি চেয়েছিলাম আমার
প্রিয় মানুষের সুন্দর উষ্ণতা।
আর পেয়েছি চারপাশের
জীবন কষ্টের হতাশা।

প্রিয় আজকে তোমার গায়ে হলুদ
কালকে তোমার বিয়ে।
প্রিয় হলুদ চন্দন গায়ে দিয়ে
যাবে তোমায় নিয়ে।

প্রিয় তোমার কথা মনে পড়ে
চোখে অশ্রু ঝরে
আজকে তোমার গায়ে হলুদ
কালকে তোমার বিয়ে প্রিয়।

স্বপ্ন দেখি বেশি
পাই না কোন কুল।
শক্তি থাকে বুকে
কষ্ট গুলো নিয়ে ।

স্বপ্ন দেখি বেশি বেশি পারিনা
কোন কাজ পূরণ করতে।
আশা করি আজকে নয়
কালকে স্বপ্ন পূরণ হবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 11 months ago 

IMG_20250709_151211.jpg

 11 months ago 

অনু কবিতার লাইনগুলো খুবই ভালো লেগেছে ভাই। আপনি অনেক ভালো লিখেন। আর আপনার লেখা কবিতার লাইন গুলো চমৎকার ছিল। দারুন লিখেছেন আপনি। ধন্যবাদ।

 11 months ago 

আমার অনু কবিতা পড়ে ভালো লাগলো শুনে খুশি হলাম তাই ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63768.03
ETH 1675.48
USDT 1.00
SBD 0.41