লোভী ডাক্তার ।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20230502-WA0001.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমাদের বসুরহাট ঘটে যাওয়া একটি লোভী ডাক্তারের গল্প বাস্তব ঘটনা । আমি যখন পড়ালেখা করতাম তখন আমি বসুরহাট থাকতাম। আমাদের পাশে একটি পাইভেট হাসপাতাল আছে। ওই হাসপাতালের ডাক্তার তারা দুইজন স্বামী-স্ত্রী। ডাক্তার দুটি মা ও শিশু বিশেষজ্ঞ। এবং মহিলার ডাক্তারের নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা। সে খুব ভালো ডাক্তার এবং তার সব সময় দূর-দূরান্ত থেকে রোগী আছে। তার প্রাইভেট প্রতিষ্ঠান হলেও সে অনেক সুন্দর ভাবে প্রতিষ্ঠানটি চালাচ্ছিল।

একদিন একটি মহিলা রোগী আসলো। মহিলাটির ডেলিভারির জন্য এই প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছে। যখন মহিলাটির ডেলিভারি হচ্ছেনা তখন তার হাসবেন্ডের সাথে আয়েশা সিদ্দিকা ডাক্তার কথা বলে কন্টাক্ট করেছে। সিজার করে তার বাচ্চা ডেলিভারি করবে। এবং মহিলাটির হাজব্যান্ড রাজি হয়েছে। ওই সময় মহিলাটির হাজবেন্ডের সাথে ৩০ হাজার টাকার কন্টাক্ট হয়েছে। সিজার খুব সুন্দর করে করবে এবং আশা করি মা এবং বাচ্চা ভালো থাকবে এই কথা বললেন আয়েশা সিদ্দিকা ডাক্তার।

কিছুক্ষণ পর যখন মহিলাটিকে অপারেশনের দিকে নিয়ে যাচ্ছে। তার কিছুক্ষণ মহিলাটি অপারেশন হয়েছে এবং বাচ্চাও হয়েছে। অনেকক্ষণ পর যখন মহিলাটির জ্ঞান আসলো তখন মহিলাটি বসার জন্য চেষ্টা করতেছে। এবং সে তার বাচ্চাটিকেও দেখল মহিলাটি। এমন সময় মহিলাটির হাজব্যান্ড বলতে লাগলো। শোয়া থেকে যেন সে না উঠে। কারণ তার সিজারে বাচ্চা হয়েছে। তখন মহিলাটি বলতে লাগলো তার বাচ্চা নরমাল ডেলিভারিতে হয়েছে।

এবং মহিলাটি বলতে লাগলো আমাকে যখন অপারেশনের জন্য নিয়ে যাচ্ছে তার ২-৩ মিনিট আগে আমার নরমাল ডেলিভারিতে বাচ্চা হয়েছে এবং আমি দেখেছি আমার বাচ্চাকে। ওই সময় আমার শরীরে একটি ইন্ডাকশন দিয়েছিল ডাক্তার। সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। এরপর আমি আর কিছু বলতে পারব না। তখন মহিলাটির হাজবেন্ড বলতেছে তুমি কি বলো। ওরা বলতেছে সিজারে তোমার বাচ্চা হয়েছে এবং তোমাকে সিজারও করানো হয়েছে। তখন মহিলাটি চিৎকার করে বলতে লাগলো আমার বাচ্চার নরমাল হয়েছে টাকার জন্য তারা আমার শরীরের পেটের অংশ কেটে ফেলেছে।

হাসপাতালটি রাস্তার পাশে বিদায় এবং সময় মহিলার হাজবেন্ড রাস্তার উপর এসে জনগণের সামনে কথাগুলো বলতে লাগলো ।এবং তার আত্মীয়-স্বজনগুলো আসতে লাগলো। কিছুক্ষণের মধ্যে হাসপাতালটির সম্পূর্ণভাবে পাবলিক গিরে ফেলেছে এবং হাসপাতালে অনেক কিছু ভাঙচুর করেছে। এমন সময় পুলিশ এসে ডাক্তার এবং ডাক্তারের হাজবেন্ডকে পুলিশ থানা নিয়ে গেল। এরপর তদন্ত করে জানতে পারলো টাকার জন্য মহিলাটির পেট কেটে ফেলেছে। কারণ তার স্বামীর সাথে ৩০ হাজার টাকার কন্টাক্ট হয়েছিল ডেলিভারির জন্য।

অথচ এই ডাক্তার একটা মহিলার জীবন নষ্ট করে দিল। টাকার জন্য মহিলাকে এভাবে পেট কেটে ফেলল। এবং ডাক্তার স্বামী স্ত্রী কিছু মাস জেয়াল ও খাটলেন। এর পর থেকে লোভীডাক্তারের কাছে এখন আর রোগী যায় না। এই হচ্ছে লোভী ডাক্তার আয়েশা সিদ্দিকা কান্ড। টাকার জন্য ডাক্তার কি কাজটি করলেন। এখন ওই ডাক্তারের ওই জায়গাতে রোগীও নেই তার আগের মত কদর নেই।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আমি বুঝি না এই ডাক্তার গুলো কিভাবে মানুষের কাতারে পড়ে। টাকার লোভে একটি মানুষের জীবন নষ্ট করে দেয়। মহিলাটির নরমাল ডেলিভারি হওয়ার পরও তার পেট কেটে ফেলেছে শুধুমাত্র টাকার লোভের কারণে। আসলে ডাক্তারটি অনেক বড় সাজা হওয়া দরকার ছিল। মানুষ জন ঠিকই করতেছে তার কাছে এখন না গিয়ে। সত্যি আপনার পোস্টটি পড়ে অনেক খারাপ লাগলো।

 3 years ago 

কিছু ডাক্তারের মনুষ্যত্ব বলতে কিছু নেই। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

গল্পটা পড়ে অনেক খারাপ লাগলো ৷ সামান্য কিছু টাকা জন্য মিথ্যা অপারেশন করা ডাক্তারের ঠিক হয়নি ৷ আসলে কি বলো ? এমন ঘটনা অনেক ঘটছে বর্তমান চারপাশে ৷ মানুষ টাকার জন্য সব করছে ৷ সামান্য কিছু টাকার জন্য অন্যের বড় ক্ষতি করতেও দুবার ভাবছে নাহ এখন মানুষ ৷ যাই হোক , ধন্যবাদ আপনাকে গল্পটা শেয়ার করার জন্য ৷

 3 years ago 

মানুষ আজকাল কোথায় যাবে। ভালোর জন্য গেলেও ক্ষতি করে ফেলে। আপনার মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমাদের দেশে এমন অসাধু ডাক্তার অনেক রয়েছে। আমিও অনেক ডাক্তারের এমন ঘটনা শুনেছি। তবে এই জাতীয় ঘটনাগুলো সত্যি মনে কষ্ট দেয়। তাই মাঝেমধ্যে অনেকে বলে থাকে ডাক্তার নয় ডাকাত।

 3 years ago 

ঠিক বলেছেন অনেকে এই কথা বেশি বলে ডাক্তার নয় ডাকাত। আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64201.88
ETH 1871.04
USDT 1.00
SBD 0.35