গল্প :- পুরো পরিবার নষ্ট করার জন্য একজনে যথেষ্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240614-WA0029.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।

আজকে আমি বাস্তব একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের বাড়িতে একটি ফ্যামিলিতে দুটো ভাই আছে। বাই দুইটির নাম হচ্ছে দেলোয়ার এবং মোশারফ। এবং এই ভাই দুটো ছোটকাল থেকে অনেক মিল। বলতে গেলে বড় ভাইয়ের উপরে ছোট ভাই কথা বলে না ছোট ভাইয়ের উপরে বড় ভাই কথা বলে না। এবং আমাদের বাড়িতে সবাই তাদেরকে সুখী পরিবার ভাবে। আর এই ভাই দুটোর তিনটি বোন আছে। বলতে গেলে তিনটি বোনের মধ্যে দুটি বোন খুব ভালো। মেজো বোনটি হচ্ছে দুষ্টু এবং মানুষের সাথে ঝগড়া করে।

বড় ভাই দেলোয়ার ওমান থাকে আর মোশারফ টাউথ আফ্রিকা থাকে। এদিকে বোন তিনটির বিয়ে হয়ে গেল। মেজো বোন স্বামীর বাড়িতে ঝগড়া করে বিধায় বাবার বাড়িতে থাকে। এদিকে দেলোয়ার বিয়ে করেছেন তার দুটো ছেলে-মেয়ে আছে। দেলোয়ারের মেজো বোনের নাম হচ্ছে আলেয়া। আলেয়া বাবার বাড়িতে একাই যথেষ্ট। সারাক্ষণ ভাইয়ের ওয়াইফের সাথে ঝগড়া করে। বলতে গেলে ভাইয়ের ওয়াইফ কথা বললেও দোষ না বললেও দোষ। এদিকে আলেয়ার মা মনে করে মেয়ে ঠিক। ছেলের ওয়াইফ ভালো না।

যদিও অনেক বছর পর্যন্ত দেলোয়ার এবং আলেয়া একজনের সাথে একজন কথা বলে না। বিগত এক বছরে আগে মোশারফ দেশে এসে বিয়ে করেছেন। মোশারফ বিয়ের পর কিছু মাস ভালো ছিল আলেয়া। এখন সারাক্ষণ মোশারফের ওয়াইফের সাথে ঝগড়া করে। এদিকে মোশারফ কিছু বলতেও পারে না তার বোন বিদায়। অন্যদিকে মোশারফ ওয়াইফ বলে আলেয়া যদি বাড়িতে থাকে তাহলে এই বাড়িতে সে থাকবে না। কারণ সারাক্ষণ আলেয়া তার বদনামি করে।

যদিও এই কথাগুলো আগে দেলোয়ারের ওয়াইফ বলেছিল। আর কথা কেউ বিশ্বাস করত না। বলতেন দেলোয়ারের ওয়াইফ ভালো মানুষ না। আর এখন যখন মোশারফ বিয়ে করল তার ওয়াইফও একই কথা বলতেছে। সারাক্ষণ ভাবিদের সাথে ঝগড়া করে এবং তাদের দোষ খোঁজে। যদিও আলেয়ার দুটো ছেলে মেয়ে আছে তার সাথে বাবার বাড়িতে। তবে আলেয়া বাড়ির সবার সাথে খুব ভালো চলে এবং ভালো ব্যবহার করে। শুধু একমাত্র সমস্যা হচ্ছে ভাইদের ওয়াইফদের সাথে ভালো ব্যবহার করে না।

এবং বাড়ির সবাই আলেয়াকে অনেক ভালো জানে এবং তার কথা সুনাম করে। যদিও বর্তমান সময়ে আলেয়ার মা-বাবাও তার কথা বিশ্বাস কম করে। বিশেষ করে তার দুটো ছেলের ওয়াইফদের সাথে ঝগড়া করে। এবং তাদের কথা বদনাম করে সবার কাছে। এই কারণে তার মা-বাবা এখন তার কথা বিশ্বাস কম করে। আর এখন আলেয়া বলতেছে তার মা-বাবা তার কাছ থেকে পর হয়ে যাচ্ছে। যদিও মোশারফ এখনো বলে বোনকে বাবার বাড়িতে রাখার জন্য। তার খরচগুলো সেই দিবে। এদিকে আলেয়ার জামাইকে দুইবার বিদেশ পাঠিয়েছিল আলেয়ার বাবারা। দুই বার এসে বাড়িতে চলে আসলো। এই হচ্ছে বাস্তব একটি গল্প।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

খুব সুন্দর একটা বিষয় আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং সে বিষয়টা গল্প সহকারে তুলে ধরেছেন। আসলে সমাজে এমন অবস্থা প্রায়ই লক্ষ্য করা যায়। বিভিন্ন ভুলের কারণে মানুষ ভুল বুঝতে শুরু করে আবার বিভিন্ন কারণে একজন আরেকজনের দৃষ্টিতে খারাপ হয়ে যায়। যাই হোক আপনার এই সুন্দর একটা বিষয়কে কেন্দ্র করে আজকের এই পোস্ট পড়তে পেরে বেশ অনেক কিছু জানতে পারলাম।

 2 years ago 

আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বিবাহিত বোন যদি বাবার বাড়িতে থাকে তখন তো তারা ভাইয়ের বউয়ের পেছনে লাগবেই । নিজের অবস্থানটাকে পাকা করতে যে হবে । বাড়ির সবার সামনে ভালো থাকে এবং বউদের অত্যাচার করে এটা তো ঠিক না । আর বাড়ির মেয়েকে সবাই বিশ্বাস করে । যখন দেখছে যে দ্বিতীয় বউটার সাথে একই ঘটনা ঘটছে তখন তারা বিশ্বাস করতে শুরু করেছে । এরকম মানুষকে বাড়িতে না রাখাই ভালো ।

 2 years ago 

হ্যাঁ আপু দ্বিতীয় বউয়ের সাথে যখন একই অবস্থা করতেছে তখন তার মা-বাবা বুঝতে পারলো। তবে আমার পোস্ট পড়ে অসাধারণ মন্তব্য করেছেন।

 2 years ago 

আসলে এরকম দুষ্ট মহিলা সব জায়গায় থাকে দু একটা।পুরা পরিবার নষ্ট করার জন্য সত্যি একজনেই যথেষ্ট। স্বামীর বাড়িতে ঝগরা করেছে জন্য সংসার করতে না পেরে ভাইয়ের বাড়িতে থাকে আর এখানে এসেও একই কাহিনি। আসলে দুষ্ট মানুষের কাজেই ঝগড়া করা।ধন্যনাদ ভাইয়া পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু ঠিক বলেছেন এরকম দুষ্ট মহিলা গুলো সব জায়গাতে দুই একটা থাকে। তবে আপনার অসাধারণ মন্তব্য শুনে আমার কাছে অনেক ভালো লাগলো।

 2 years ago 

বেশ সুন্দর একটি পরিবারের বর্ণনা করলেন আপনি। ঠিক বলছেন এমন সুন্দর পরিবার নষ্ট করতে একজনই যথেষ্ট। তবে তাদের দুষ্ট প্রকৃতির মেজ বোন বেশ ভয়ঙ্কর বুঝা যাচ্ছে। আপনি খুব সুন্দর একটি বাস্তব গল্প আমাদের সাথে শেয়ার করলেন বেশ ভালো লেগেছে। এরকম অভিজ্ঞতা যদি শেয়ার করেন পড়তে ভালো লাগে ভবিষ্যতে কাজে আসবে।

 2 years ago 

হ্যাঁ আপু এই ফ্যামিলিতে মেজো বোনটি খুব ভয়ঙ্কর। তবে আপনার সুন্দর মন্তব্য শুনে আমার কাছে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আজ আপনার পোষ্টের মাধ্যমে একটি বাস্তব গল্প পড়লাম। আসলে বিয়ের পরে মেয়েরা বাবার বাড়িতে থাকতে চাইলে সেখানে সবার সাথে মিলেমিশে এবং সবার মনের মত হয়ে থাকা উচিত। সকলেই তো মনে করত বড় বউয়ের দোষ ছোট বউ আসার পরে বুঝতে পারলো বাড়ির মেয়ের দোষ। আমার মনে হয় মেজো বোনের ভুলগুলো সংশোধন করা উচিত। তাহলে আর পরিবারের শান্তি নষ্ট হবে না। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

তবে আপু বিয়ের পরে মেয়েরা যদি বাবার বাড়িতে থাকে মনে হয় একটু সমস্যা করে ফ্যামিলিতে। তবে আপনার মন্তব্য আমার কাছে খুব ভালো লাগলো।

 2 years ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার এই পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম৷ যেভাবে আপনি এই পোস্টের মধ্যে সবকিছু খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ আসলে এমন অনেক মানুষের কারণে একটি পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে যায়৷ আপনার এই গল্প পড়ে বুঝতে পারলাম এই পরিবারের মেজো মেয়ে একজন ভয়ংকর মহিলা৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39