মানুষের কপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

2023-02-19-20-06-51-919.jpg

ফটো ডিরেক্টর দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।

আজকে আমি আপনাদের মাঝে বাস্তব একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আমাদের এলাকায় একটি লোকের নাম হচ্ছে বড় মিয়া। লোকটির বাড়ি হচ্ছে আমাদের পাশের বাড়ি। এবং লোকটিকে সবাই বড় মিয়া বলে ডাকে। এবং লোকটির কি নাম আমি নিজেও জানিনা। বড় মিয়া এলাকার ভালো কাজগুলোর সাথে জড়িত ছিলেন। এবং সেই মসজিদ ও ছোট্ট একটি মাদ্রাসায় দায়িত্ব ছিলেন। এবং এলাকার মানুষ গুলো বড় মিয়াকে অনেক সম্মান করে।

যখন আমি একদম ছোট ছিলাম তখন থেকে লোকটিকে আমি দেখতেছি সে একদম বৃদ্ধ। এবং বিগত পাঁচ বছর আগে লোকটি মারা গেলেন। বড় মিয়া যখন মারা যান তখন তার বয়স 100 বছরের উপরে হয়েছে। আমরা সবাই জানি বড় মিয়া তার বাবার একমাত্র সন্তান। এবং বড় মিয়ার ছেলে বড়টিও এখন প্রায় বৃদ্ধ হয়ে গেছে। কিছুদিন আগে বিকেল বেলা হঠাৎ দেখি বড় মিয়া পুকুরের ঘাটলার উপর বসে রইল। কিছু মানুষ বড় মিয়াকে দেখে ভয়ে পালাতে লাগলো। কারণ বড় মিয়া বিগত পাঁচ বছর আগে মারা গেলেন।

এখন বড় মিয়াকে দেখে সবাই অনেক ভয় পেয়ে গেল। কেউ কেউ বলতেছে বড় মিয়া জিন হয়ে গেল। এরপর দুই এক জন মুরুব্বী লোকটির সামনে গেলেন। তখন বড় মিয়াকে জিজ্ঞেস করতে লাগলো কে আপনি। এমন সময়ের লোকটি তার নাম বলে। এবং জিজ্ঞেস করতে লাগলো কোথায় থেকে আসলেন। কারণ লোকটি সম্পূর্ণ চেহারা এবং শরীর বড় মিঞার মত। এরপর লোকটি বলতে লাগলো সে সিলেট থেকে এখানে আসলো। তার বাড়ি এখন সিলেট জেলা।

এখন সবাই তাকে জিজ্ঞেস করল এখানে কার কাছে আসলেন। তখন লোকটি বলতে লাগলো এখানে আমাদের আগের পুরাতন বাড়ি আছে। কারণ আমি যখন একদম ছোট ছিলাম তখন আমি হারিয়ে গিয়েছি। এবং লোকটি তার বাবার নাম এবং বড় ভাইয়ের নাম বলতে লাগলো। এবং বড় ভাই অরজিনাল নামটি বলল। তখন লোকটিকে সবাই জিজ্ঞেস করতে লাগলো কিভাবে আপনি হারিয়ে গেলেন। তখন লোকটি বলল যখন আমি ছোট ছিলাম তখন তাদের সংসারে অনেক অভাব ছিল।

এই কারণে তাকে একটি লোক বললো চাকরি দেবেন এই কথা বলে নিয়ে গেল। এরপর সেই কিভাবে সিলেট জেলায় গেল বলতে পারল না। এমন সময় বড় মিঞার বড় ছেলে ওখানে আসলো। বড় মিয়ার বড় ছেলে যখন লোকটিকে দেখলো কেঁদে বলল এটা আমার বাবা। তখন অনেকগুলো লোক ওখানে জড়িত হয়ে গেল। তখন জিজ্ঞেস করতে লাগলো বড় মিয়ার ছেলেকে তোমার বাবার নামটি কি। তখন বড় মেয়ের ছেলে বলতে লাগল তার বাবার নাম শরীয়ত মিয়া।

এই লোকটিকে জিজ্ঞেস করল আপনার বড় ভাইয়ের নাম কি তখন লোকটিকে বলল তার বড় ভাইয়ের নাম শরিয়ত উল্লাহ। তখন মুরুব্বিগণ বলতে লাগলো এটা তোমার বাবার ছোট ভাই ছোটকালে হারিয়ে গিয়েছে। তারপরও কেউ বিশ্বাস করতে পারছে না এটা বড় মিয়ার ভাই। তারপর লোকটি তার ভাতিজার সাথে তাদের বাড়িতে গেলেন। এবং লোকটিকে দেখার জন্য আশেপাশে যত লোক আছে সবাই দেখতে গেল। এবং তাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতে লাগলো। কারণ সে বড় মিয়ার ভাই নাকি অন্য কিছু। এবং লোকটি দুদিন যাবত তার ভাতিজার কাছে ছিল। এবং তারা ও অনেক ভয় পেলেন। কারণ বড় মিয়া কখনো তার ছেলেমেয়েদেরকে বলে নাই তার ভাই ছিল আগে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

এটা যদি গল্প না হয় তাহলে বলতেই হয় বিস্ময়কর একটা ব্যাপার। মানুষে মানুষে চেহারায় মিল থাকে তবে তা একদম হুবহু হয় না ।শুধুমাত্র যমজ মানুষদের ক্ষেত্রেই এই ব্যাপারটা লক্ষ্য করা যায়। বড় মিঞার যদি কোন ভাই থাকে তাহলে সে সেটা তার পরিবারের কাউকে বলেনি কেন।

 3 years ago 

আসলে সেটি নিয়ে কিন্তু অনেক কৌতুহল রয়ে গেল। সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 63253.25
ETH 1685.08
USDT 1.00
SBD 0.42