জেনারেল রাইটিং :- কাউকে যদি বেশি মায়া কর, তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240731_230118.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি মূল্যবান পোস্ট। পোস্টটি হচ্ছে কাউকে যদি বেশি মায়া কর, তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। আমরা মানুষ হিসেবে কাউকে না কাউকে মায়া করি এবং ভালোবাসি। মায়া ভালবাসা আমাদের মধ্যে বেশি থাকে। অনেক সময় দেখা যায় অনেকে আপন মানুষগুলোকে অনেক মায়া করে। চেষ্টা করে তাদের মনের কথা ও তাদের চাওয়া গুলো পূরণ করতে। আর এই চাওয়া পূরণ করতে হয়তো বা অনেকে অনেক কষ্ট হয়ে যায়। আর ওই মানুষগুলো অনেক সময় সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকে। আপন মানুষের কষ্ট সহজে ভুলা যায় না।

কারণ যাকে মায়া করে এবং ভালবাসে তার কষ্টগুলো বেশি যন্ত্রণা দিয়ে থাকে। কারণ মানুষ হিসেবে অনেকে চায় প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে। অনেক সময় দেখা যায় পিতা তার সন্তানের মুখের হাসি ফুটাতে অনেক চেষ্টা করে এবং মায়া করে। আবার অনেক সময় দেখা যায় বড় ভাই তার পরিবার এবং সবাইকে অনেক মায়া করে। আর এই লোকগুলো যখন কাউকে অনেক মায়া করে। তখন ওই লোকগুলো এমন ভাবে আঘাত করে এই আঘাতে অনেক সময় অনেক মানুষ মারা যায়। এবং এরকম একটি ঘটনা আমাদের এক শিক্ষকের বেলায় ঘটেছিল।

আমাদের এক শিক্ষক তার দুটো ভাইকে ছোট থেকে লেখাপড়া করে মানুষ করেছে। অথচ এই ভাইগুলো পড়ালেখা করার জন্য সেই বিয়ে পর্যন্ত করে নাই। আর ওই ভাইগুলো যখন কলেজ পড়তেছে তখন তারা প্রেম করে দুইজন চুরি করে বিয়ে করেছে। এই কথা শোনার পর তার বড় ভাই স্টোক করে মারা গেল। আর আমাদের শিক্ষকের মৃত্যুর জন্য তার ভাইদেরকে সবাই দোষারোপ করেছে। কারণ ভাইদের সুখের জন্য সেই নিজের সুখ বিসর্জন দিয়েছে। আর আপন মানুষ যখন কষ্ট দেয় তখন ওই কষ্টগুলো কলিজার মধ্যে লাগে। এইরকম হাজারো ঘটনা আছে। তবে যাকে বেশি মায়া করে তাকে ঘৃণা করা যায় না।

অনেক সময় অনেক মানুষ দেখা যায় আপন মানুষ দেরকে বেশি মায়া করে। আর ওই লোকগুলো অনেক বড় আঘাত দিয়ে থাকে। যদিও এইরকম ঘটনা গুলো এখন সমাজে কম বেশি অনেক দেখা যায়। অনেক সময় দেখা যায় মানুষ ভালোবাসার মানুষকে অতিরিক্ত মায়া করে। আর সব সময় চেষ্টা করে তাদের আবদার গুলো পূরণ করার জন্য। তখন ওই মানুষগুলো হঠাৎ করে এমনভাবে কষ্ট দিয়ে থাকে তখন ওই কষ্ট ভুলতে পারে না। আর এই কষ্টের কারণে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যায়। কারণ মায়া এমন একটি শব্দ বা এমন একটা ভালোবাসা যে বুঝতে পারে না সেই সবচেয়ে হতভাগা।

তবে অনেকেই তাদের প্রিয় মানুষদেরকে অতিরিক্ত মায়া করে। আর অতিরিক্ত মায়ার কারণে অনেক সময় আপন মানুষগুলো কষ্ট দিয়ে থাকে তখন ওই কষ্ট ভুলতে পারেনা। সারাক্ষণ ওই কষ্টগুলো ক্ষতবিক্ষত করে। তখন মানুষ অনেক সময় এই কষ্টের কারণে পৃথিবী থেকে চলে যায়। কারণ আপন মানুষের কষ্ট সব চেয়ে বেদনাদায়ক। আর প্রিয় মানুষের কষ্ট অনেকে মেনে নিতে পারে না। তাই আমি মনে করি মায়া এমন মানুষকে করা দরকার যে মায়া মর্ম বুঝে। কারণ অতিরিক্ত মায়া করতে গিয়ে অনেক সময় বড় ধরনের কষ্ট পেয়ে থাকে অনেক মানুষ। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপনার লেখা ঘটনাটি পড়ে খুবই খারাপ লাগলো।ছোট ভাইদের ছোট থেকে লেখা পড়া করিয়েছেন আর তারা কলেজে উঠে চুরি করে বিয়ে করেছে।আর তাদের বিয়ের কথা শুনে বড় ভাই স্ট্রোক করে মারা গিয়েছেন।আসলে আপন মানুষ গুলো সব থেকে বেশি কষ্ট দেয়।কাউকে বেশি ভালোবাসলে বেশি কষ্ট তার দ্বারা পাওয়া যায় এটা সত্যি কথা।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ঠিক বলেছেন আপন মানুষগুলো বেশি কষ্ট দেয়। পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ ধন্যবাদ।

 2 years ago 

আজকে আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন। কাউকে মায়া দেখালে লাস্ট পর্যন্ত কষ্ট পেতে হয়। আপন মানুষ আর প্রিয় মানুষগুলো বেশি কষ্ট দিয়ে থাকে। আপনাদের শিক্ষকের কথা শুনে বেশ খারাপ লাগলো। যেই ভাই গুলোকে সেই বড় করেছে অথচ তাদের কষ্টে সেই স্ট্রোক করে দুনিয়া ছাড়া হল। আর আপন মানুষগুলো কষ্ট দিলে সেই কষ্টগুলো ভুলতে পারা যায় না। মূল্যবান একটি পোস্ট করছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপন মানুষের কষ্ট গুলো ভোলা যায় না। কিছু কিছু কষ্টের কারণে মানুষ মারা যায়। ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।

 2 years ago 

আমার পোস্ট পড়ে সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার লেখার সঙ্গে আমি একমত পোষণ করছি। আর আপনার শিক্ষক মারা যাওয়ায় প্রমাণ করে যে আসলে আপন লোক কষ্ট দিলে সেটি সহ্য করা খুব কঠিন।এত সুন্দর একটি বিষয় আমাদের সামনে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আমার লেখার সাথে আপনি একমত পোষণ করেছেন শুনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অতিরিক্ত ভালোবাসা ও মায়ার ব্যাক্তিটি কষ্টের কারণ হয়ে দাড়ায়।আপনি ঠিক বলেছেন ভাইয়া কাউকে বেশি মায়া করলে সে সব থেকে বেশি কষ্ট দেয়। সুন্দর লিখেছেন। ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

মায়া এবং ভালোবাসা মানুষকে বেশি কষ্ট দেয়। কিছু কিছু আপন মানুষ এমন ভাবে কষ্ট হবে তা বোঝা যায় না। ভালো থাকবেন।

 2 years ago 

অনেক দামী একটা কথা বলেছেন ভাই। এই পৃথিবীতে আপনি যাকে বেশি ভালোবাসবেন একদিন সে আপনাকে কষ্ট দিয়ে চলে যাবে এটাই হয়তো প্রকৃতি নিয়ম। লেখাটি পড়ে খুবই খারাপ লাগলো বড় ভাই এত কষ্ট করে তার ছোট ভাইদের কে মানুষ করেছে কিন্তু তারাই সে ভাইকে না জানিয়ে বিয়ে করেছে। আর এই কথা শুনে বড় ভাই স্ট্রোক করে দুনিয়া ছেড়েছে জেনে আরও খারাপ লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63135.41
ETH 1874.54
USDT 1.00
SBD 0.37