ফটোগ্রাফি:-রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।

ফটোগ্রাফি - ১ :

এই হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। চন্দ্রমল্লিকা ফুল গুলো আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে এই কালার চন্দ্রমল্লিকা ফুলের কালার বেশ চমৎকার। তবে চন্দ্রমল্লিকা ফুল অনেক রকমের আছে। এবং চন্দ্রমল্লিকা ফুলের পাপড়ি গুলো অসাধারণ। এ ফুলগুলো যখন ফুটে সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। কিছুদিন আগে আমি আমার চাচাতো ভাইয়ের বাড়িতে ঘুরতে গিয়ে এই চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240405_002936.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এই হচ্ছে বন্য ডুমুর গাছের পাতার ফটোগ্রাফি। ডুমুর গাছের পাতাগুলো আকারে বড় হয়। এবং এই পাতার উপরে হালকা একটা আবরণ থাকে। যেগুলো একদম খসখসে। ডুমুর গাছের পাতাকে আবার অনেকে ঔষধি গাছা বলে। অনেক সময় দেখি ডুমুর গাছের পাতা কুকুর মাঝে মধ্যে খেয়ে থাকে। কিছুদিন আগে আমাদের ঘরের পাশ থেকে আমি এই বন্য ডুমুর গাছের পাতার ফটোগ্রাফি করেছি। তাই আজকে এই বন্য ডুমুর গাছের পাতার ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240403_003034.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এই হচ্ছে বিভিন্ন ধরনের শামুকের মালার ফটোগ্রাফি। তবে বর্তমান সময়ে দেখি বিভিন্ন ধরনের সামুক এর ঠোল দিয়ে অনেক কিছু তৈরি করে থাকে। আর শামুক দিয়ে কিছু বানালে দেখতে বেশ ভালই লাগে। তবে শামুকের ঠোল দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে বিভিন্ন জিনিস বানানো হয়। কিছুদিন আগে আমি চট্টগ্রামে ঘুরতে গিয়েছিলাম। তখন দেখি একটি দোকানের মধ্যে শামুকের ঠোল দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে বিক্রি করতেছে। দেখে আমার কাছে খুব ভালো লাগলো। ওখান থেকে আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240405_035605.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এই হচ্ছে আর্টিফিশিয়াল ফুল এর দোকানের ফটোগ্রাফি।আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে এই ফুলগুলো দিয়ে ঘর এবং অফিস সাজালে অসাধারণ লাগে। আর আর্টিফিশিয়াল ফুল গুলো খুব সহজে নষ্ট হয় না অনেকদিন পর্যন্ত টিকে। বর্তমানে একটি আর্টিফিশিয়াল ফুল গুলোর চাহিদা অনেক। অনেকদিন আগে আমি চট্টগ্রামে একটি পার্কে ঘুরতে গেলাম। তখন বড় গেটের সামনে এই আর্টিফিশিয়াল ফুল দোকানটি দেখতে পেলাম। ওখান থেকে আমি এই আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছিলাম।

IMG_20240405_035335.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এই হচ্ছে ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি।ডায়ান্থাস ফুলগুলো আকারে ছোট দেখতে বেশ ভালোই লাগে। আর ডায়ান্থাস ফুলগুলো অনেক কালারের আছে। সব কালারের ফুলগুলো অসাধারণ । তবে এই ফুলগুলো মানুষকে বেশি মুগ্ধ করে। তবে এই ডায়ান্থাস ফুলগুলো গরম বেশি পড়লে মারা যায়। তবে এই ফুল গাছ গুলো আকারে তেমন বড় হয় না। তবে আমি এই ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি করেছিলাম একটি নার্সারি বাগান থেকে। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240405_002610.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এই হচ্ছে গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি। গন্ধরাজ ফুল গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। এই ফুলগুলো আকারে বড় এবং পাপড়ি গুলো অসাধারণ। এবং গন্ধরাজ ফুলের ঘ্রাণ বেশ চমৎকার। এই ফুল গাছগুলো যত্ন নিলে অনেক বছর পর্যন্ত টিকে। আর এই ফুল গাছগুলো আকার একটু বড় হয়। বলতে গেলে এই ফুলগাছগুলো মানুষকে বেশি মুগ্ধ করে। অনেকদিন আগে আমি আমার এক আত্মীয় বাড়ি থেকে গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240403_233055.jpg

device : Redme note 9

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে কিছু কমন ফুলের ফটোগ্রাফি তুলে ধরেছেন। আসলে প্রতিটা ছবি অনেক বেশি সুন্দর ছিল। আর কিছু ছবি মনে হয় আপনি কোন মেলাতে গিয়ে তুলেছিলেন। যাইহোক প্রতিটা ছবির বিবরণ অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

না আমি এই ফটোগ্রাফি গুলো এক এক জায়গা থেকে করেছিলাম। তবে আপনার মন্তব্য শুনে আমার কাছে খুব ভালো লাগলো।

 2 years ago 

আপনার করা সবগুলো ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর হয়েছে।
আমার কাছে সবথেকে ভালো লেগেছে গন্ধরার ফুলের ফটোগ্রাফিটি।
এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমার গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

আপনি প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার করতে চেষ্টা করেন জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনি অনেকগুলো ফুলের ফটোগ্রাফি একসাথে শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার সবগুলো ফটোগ্রাফি সুন্দর হয়েছে বলে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি দারুণ ফটোগ্রাফি করেছেন।বন্য ডুমুর গাছের ফটোগ্রাফিটা আমার কাছে ভীষণ ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা দেয়ার চেষ্টা করেছেন। আর্টিফিশিয়াল ফুল গুলো বেশ দারুন লাগলো। আর্টিফিশিয়াল ফুলগুলো বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।সুন্দর বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন। গন্ধরাজ ফুল আজকে প্রথম দেখলাম। অনেক সুন্দর ছিল দেখতে। ভীষণ ভালো লাগতেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে সুন্দর মন্তব্য করেছেন। তবে গন্ধরাজ ফুল আমাদের এদিকে অনেক দেখা যায়। ভালো থাকবেন।

 2 years ago 

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি অসাধারণ ফোটোগ্রাফি শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি অসাধারণ ছবি ফুটে উঠেছে। বিশেষ করে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে সামগ্রী মালা দেখতে পেয়ে খুবই ভালো লাগে । ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের আমাদের শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য। তবে আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। চন্দ্রমল্লিকা ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। এছাড়া আর্টিফিশিয়াল ফুল গুলো দারুন ছিল ।চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার ফটোগ্রাফির মধ্যে চন্দ্রমল্লিকা ও আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি নিয়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শুনে অনেক ভালো লাগলো ভাইয়া প্রত্যেক সপ্তাহে আপনি ফটোগ্রাফি পোস্ট করার চেষ্টা করেন ।আপনার রেনডম ফটোগ্রাফি গুলো আসলে অনেক চমৎকার হয়েছে ।আমার সব থেকে গন্ধরাজ ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে । এই ফুলটার নাম হয়তো গন্ধরাজ না ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে ফটোগ্রাফি পোর্ট করার জন্য। তবে আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লাগলো। চন্দ্রমল্লিকা ফুল আসলেই খুব সুন্দর। শামুকের মালার ফটোগ্রাফি টাও দারুন হয়েছে। গন্ধরাজ ফুল আমার বেশ পছন্দ। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে।

 2 years ago 

আমার রেনডম ফটোগ্রাফি নিয়ে অনেক সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই ফটোগ্রাফি তো সবারই দেখে থাকে কিন্তু আপনার ফটোগ্রাফি গুলো এত সুন্দর লাগে আমার কাছ থেকে বলে বোঝাতে পারবো না।সত্যিই ফটোগ্রাফার বললেই চলে একপ্রকার আপনাকে। প্রতিটা ফটোগ্রাফি আমার কাছ থেকে অনেক বেশি ভালো লেগেছে কোনটা থুয়ে কোনটার প্রশংসা করি বুঝে উঠতে পারছিনা ধন্যবাদ।

 2 years ago 

আমার ফটোগ্রাফি নিয়ে অনেক সুন্দর করে উচ্চারিত মূলক মন্তব্য করেছেন। আপনার চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.60
ETH 1879.30
USDT 1.00
SBD 0.36