গল্প :- অতি সম্পত্তি ও বিপদ।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20230623-WA0000.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।

আজকে আমি একটি বাস্তব ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের এলাকার একটি বাস্তব ঘটনা। একটি ফ্যামিলিতে তিনটি ভাই এবং একটি বোন আছে। তাদের ফ্যামিলি অনেক সুখী কিন্তু বর্তমান সময়ে ও তাদের অনেক জায়গা সম্পত্তি আছে। তাদের ফ্যামিলির মধ্যে কোন অভাব নেই। তবে ভাই বোনের মধ্যে তেমন মেইল ছিল না। ফ্যামিলির সবার বড় বোন তাকে অনেক আগেই দেখে শুনে বিয়ে দিয়ে দিয়েছে। এদিকে বড় দুটো ভাই বিয়ে করে তাদের ঘরে ছেলে সন্তান আছে। সবশেষ ছোটটির নাম হচ্ছে হারুন ভাই। হারুন ভাই জন্ম কত ভাবে সরল সিদা মানুষ। তার মধ্যে কোন প্যাস নেই এবং কোন চালাকিও করতে পারে না।

বিগত ১০ বছর আগে তার মা-বাবা দুটি মারা গেল। কিন্তু বড় ভাই দুটি এবং বোন কখনো তাকে বিয়ে করালেন না। বা বিয়ের কথা কোনদিন বলতেন না। সব সময় আপন ভাই আর আপন বোন মিলে তার জন্য খারাপ চিন্তা করতেন। হারুন ভাইয়ের বয়স প্রায় ৪০ বছর হয়ে গেল তবুও তাকে তারা বিয়ে করায়নি। এবং কি বড় ভাই দুটো বিয়ে শাদি করে তাদের ফ্যামিলি আলাদা আলাদা। কিন্তু কখনো হারুন ভাইকে তারা এক ভেলা ভাত খাওয়াতেন না। সে অন্য মানুষ থেকে খুঁজে খানা খেতেন। এবং হারুন ভাই অনেকবার বলেছে তার জায়গা সম্পত্তিগুলো তাকে ভাগ করে দেওয়ার জন্য।

এবং সে জায়গা সম্পত্তিগুলো যখন চাই তখন বাই গুলো এবং বোনটি বলে তোর জায়গা সম্পত্তি গুলো তোকে দিলে কেউ নিয়ে যাবে। এবং সে বলতে লাগল আমি আমার জায়গাগুলো কাউকে দিলে তারা আমাকে তিন বেলা ভাত খাওয়াবেন। একদিন দুপুর বেলা হারুন ভাই বড় ভাইয়ের ওয়াইফ এর কাছে ভাত চাইলেন খাওয়ার জন্য। এবং তার বড় ভাইয়ের ওয়াইফ তাকে অনেক গালাগালি করলেন। তোকে কোন ভাত দেওয়া হবে না আমি তোর বউ না। ওই সময় তার বড় বোন তাদের বাড়িতে ছিল। আপন বড় বোন তাকে পায়ে জুতা খুলে মারলেন।

কারণ তুই কোন কাম কাজ করস না তোকে কে ভাত খাওয়াবে। তারপরও বড় ভাইয়ের ওয়াইফের মন গলে নাই তাকে ভাত দেই নাই। এরপর কেঁদে কেঁদে সে বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ির আত্মীয়-স্বজন গুলো হারুন ভাইকে খাবার দিতেন। কোন ভাই এবং বড় বোন তাকে খাওয়ার দিতেন না। যদি এলাকার লোকগুলো তাদেরকে বলতেন তা জায়গা সম্পত্তিগুলো তাকে দেওয়ার জন্য। তখন উল্টা তারা ঐ লোকদেরকে গালাগালি করতেন। কিছু মাছ আগে আমি নিজেও তাদের কে জিজ্ঞেস করলাম। তার জায়গা সম্পত্তিগুলো তাকে দিয়ে দিতে নয় তো বা তার বরন পোষণ তারা বহন করতে।

তারা আমার সাথে একটু গরম হয়ে কথা বল। বিগত একমাস আগে আমাদের বাড়ির সামনের পুকুরের ঘাটলা থেকে হঠাৎ করে হারুম ভাই মাথার চক্কর দিয়ে পড়ে গেলেন। এরপর সবাই ধরাধরি করে তাকে বাড়িতে দিয়ে আসলেন। তবে ফ্যামিলির কেউ তার চিকিৎসা করলেন না। তিনদিন পর দেখতেছে সকাল দশটার দিকে ঘুমের মধ্যে মরে রইলো। হারুন ভাই মারা যাওয়ার পর বড় ভাই দুটি এবং তার একমাত্র বোন মনে হয় অনেক খুশি হয়েছে। কারণ সে বিয়ে করলেন না তার ফ্যামিলি তার সম্পত্তিগুলো এখন তারাই পাবেন। আমার মনে হয় তারা এটাই কামনা করেছে। তাই সহজ সরল হলেও মানুষের শত্রু থাকে। হারুন ভাইয়ের যেমন আপন ভাই বোন শত্রু। এই হচ্ছে অতি সম্পত্তি ও বিপদ।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আসলে সমাজটাই এখন অন্যরকম হয়ে গেছে ।আপন মানুষগুলো পর হয়ে গিয়েছে । স্বার্থের কাছে সবাই হার মেনেছে । এজন্য রক্তের সম্পর্ক ভুলে যেতে মানুষ দ্বিধাবোধ করে না । সহজ সরল লোকটির অবশেষে অকাল মৃত্যু হল যা সত্যিই বেশ বেদনাদায়ক ।

 3 years ago 

পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জায়গা সম্পদ অনেক খারাপ জিনিস বেশি থাকলেও খারাপ। যাদের জায়গা সম্পত্তি বেশি আছে তারা এমনই মানুষকে মানুষ মনে করো না। অবশেষে নিজের ভাইকে সম্পত্তির লোভে মেরে ফেলল। তারাই বিয়েও করালেন না বেশি সম্পদ পাওয়ার লোভে। পড়ে বেশ খারাপ লাগলো বিষয়টি।

 3 years ago 

হ্যাঁ আপু সম্পত্তির লোভে তাকে বিয়ে করলেন না। আপন মানুষগুলো এভাবে গাদ্দারি করলেন তার সাথে। মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার পোস্টটি পড়ে অনেক খারাপ লাগলো হারুন ভাইয়ের জন্য। কারণ আপন ভাই বোনগুলো তার খারাপ চিন্তা করল। যেহেতু সে বিয়ে করে নাই এই কারণে তাদের জন্য আরো ভালো হলো। সত্যি অবাক করা বিষয় হচ্ছে তার জাগা সম্পত্তি থাকার সত্বেও তার বড় ভাইয়ের ওয়াইফ তাকে ভাত খেতে দেই নাই। এই দেখে তার বড় বোন তাকে মারধর করলেন আসলে খুব দুঃখজনক ব্যাপার। হারুন ভাই মরে তাদের জন্য আর ও শুভম করে দিলেন। তাদেরও একদিন আসবে ওই সময় তাদের পাশে কেউ থাকবে না।

 3 years ago 

ঠিক বলেছেন তাদেরও একদিন আসবে ঐদিন তাদের পাশেও কেউ থাকবে না। সহজ সরল মানুষটিকে এভাবে অবহেলা করে মেরে ফেলেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর একটি গল্প আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার এই গল্পটা কিন্তু এই প্লাটফর্মে যারা পড়বে তাদের জন্য অনেক সুন্দর সজাগ দৃষ্টিভঙ্গি জাগ্রত হবে, কারণ আজকে দুনিয়ায় মানুষ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যেখানে লোভ লালসা আবার সম্পত্তির বিষয়াদি রয়েছে। হারুন ভাই মারা গেছে এতে মনে মনে তার ভাইবোনেরা যে সম্পত্তির লোভ খুশি, এমনটা সারা দেশ জুড়ে। ভালো লাগলো গল্পটি পড়ে।

 3 years ago 

ঠিক বলেছেন হারুন ভাই মারা গেলে মনে মনে তার ভাই-বোনগুলো খুশি হয়ে গেছে। খুব সুন্দর করে মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পুরো গল্পটি পড়ে কমেন্ট লেখার মত যেন মুখ দিয়ে কোন শব্দই বেরোচ্ছে না। কিভাবে তারা পারলো নিজের ভাইকে এভাবে তিলে তিলে মেরে ফেলতে। লোভ খুবই খারাপ জিনিস সম্পত্তির লোভের কারণেই তারা তাদের ভাইকে বিয়েও করায়নি এবং খাওয়ার ও দেয়নি ফলে ঐ লোকটি মারা গিয়েছে। আর লোকটি অনেক সহজ সরল ছিল সে তো পারত নিজের পায়ে দাঁড়িয়ে নিজের সংসার গুছিয়ে নিতে। কিন্তু সহজ সরল হওয়ার কারণে সে তা করেনি যার কারণে তার সহজ সরলতার মাশুল হিসেবে তার জীবনটাই দিতে হলো। আসলে বর্তমান সমাজে যারা সহজ সরল তারা খুবই কষ্টের জীবন কাটায়। বর্তমানে সহজ-সরল মানুষদের সংসার জীবনে বেঁচে থাকা খুবই কষ্টকর হয়ে উঠেছে।

 3 years ago 

হারুন ভাই সহজ সরল বিধায় তার ভাইবোনদের জন্য সুবিধা হয়েছে। এই কারণে তাকে বিয়েও করলেন না। হারুন ভাই মারা যাওয়ার কারণে এখন তার সম্পত্তিগুলো তারাই ভোগ করবে। অনেক সুন্দর করে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65942.17
ETH 1919.91
USDT 1.00
SBD 0.38