জেনারেল রাইটিং:-প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক; কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক।

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20231203-WA0035.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি শিক্ষনীয় একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব।প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক; কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক। আমরা মানুষ তাই সমাজে বাঁচতে হলে কাউকে না কাউকে বিশ্বাস করতে হয়। আর একজন মানুষ যদি প্রত্যেককে বিশ্বাস করে তাহলে বিপদজনক। কারণ মানুষের মধ্যে ভালো খারাপ দুটি আছে। আপনি যদি সবাইকে বিশ্বাস করেন তাহলে আপনি ঠকবেন। কারণ মানুষের মধ্যে লোভ-লালসা ভালবাসা সব কাজ করে।

তবে বাঁচতে হলে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে এমন লোককে যে আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে। চলার পথে মানুষ অনেক ধরনের মানুষ দেখতে পায়। এই মানুষগুলোকে কেউ না কেউ বিশ্বাস করে। বিশ্বাস করা ভালো এবং সবাইকে অতিরিক্ত বিশ্বাস করা ভালো নয়। কারণ সবাইকে বিশ্বাস করলে সবার মন মানসিকতা এক থাকে না। তখন আপনার দুর্বলতা নিয়ে তারা আপনার ক্ষতি করতে চাইবে। এসব লোকগুলোকে আপনি কথা এবং চলাফেরার মাঝে বুঝে নিতে হবে।

আর যদি আপনি পৃথিবীতে বাঁচতে হলে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। যদি আপনি কাউকে বিশ্বাস একদম না করেন সেটাই হবে আপনার জন্য আরও বড় বিপদজন। কারণ প্রত্যেক মানুষ একজন না একজন মানুষকে বিশ্বাস করতে হবে। যেমন আপনি যদি আপনার আপন লোকগুলোকে বিশ্বাস করেন কিছু লোককে তাহলে আপনার জন্য ভালো। আর যদি কাউকে একদম বিশ্বাস না করেন তাহলে আপনার জন্য বিপদজনক। কারণ প্রত্যেক মানুষ খারাপ না।

প্রত্যেক মানুষের মধ্যে মনুষত্ব আছে। কারো মনুষত্ব ভালো কাজ করে কারো মনুষত্ব খারাপ কাজ করে। একজন মানুষ যদি সবাইকে বিশ্বাস করে সেও ঠকবে। আর যদি কাউকে একদম বিশ্বাস না করে সেটাও তার জন্য ক্ষতিকর। তাই সমাজে মানুষের সাথে চলতে হলে লোক বুঝে বিশ্বাস করতে হবে। মানুষ বিশ্বাস করে বিধায় ভালবাসে। হয়তোবা কেউ এই ভালোবাসার মূল্য রাখতে পারে আবার কেউ মূল্যটা রাখতে পারে না ভালোবাসা। আমি মনে করি মানুষ হিসাবে মানুষকে বিশ্বাস করা ভালো।

যে বিশ্বাসের মূল্য রাখতে পারে না সে মানুষ হিসেবে ভালো না। আর প্রত্যেক মানুষ কোন না কোন ভাবে ভালো দিক থাকে। আর ভালো মানুষের সাথে চলাফেরা করলেও ভালো। তাই অতিরিক্ত সবাইকে বিশ্বাস করা ঠিক না। কারণ প্রত্যেক মানুষের চিন্তা ভাবনা এক থাকে না। আর মানুষ হিসেবে মানুষের বিবেক ভালো-মন্দ দুটোই কাজ করে। আর যদি আপনি একদম কাউকে বিশ্বাস না করেন সেটাও আপনার জন্য বিপদজনক। আশা করি আমার আজকের টপটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া চলার পথে কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অন্ধ বিশ্বাস করে মানুষকে ঠকতে হয়। এজন্য কাউকেই অন্ধবিশ্বাস করা ঠিক না। কাউকে বিশ্বাস করে বড় কোনো কাজ করার আগে তা যাচাই-বাছাই করে নেয়া উচিত। খুব সুন্দর বিষয় লিখেছেন ভাইয়া। ভালো লাগলো পড়ে।

 3 years ago 

হ্যাঁ এটি ঠিক চলার পথে কাউকে না কাউকে বিশ্বাস করতে হয়। অনেক সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমরা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি বলেই, আমাদের এত কষ্ট। আমাদের মানুষ বুঝে মানুষকে বিশ্বাস করতে হবে আর বিশ্বাস যদি একবার ভেঙ্গে যায়, কখনোই আর জোড়া দেয়া যায় না। ঠিক বলেছেন বাঁচতে হলে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে কারণ বিশ্বাস ছাড়া পৃথিবীতেও বাঁচাও অসম্ভব। আমাদের প্রতিটা মানুষের বিশ্বাস রাখতে হবে যত কষ্টই হোক না কেন। অনেক সুন্দর আলোচনা করেছেন

Posted using SteemPro Mobile

 3 years ago 

বিশ্বাস যদি একবার ভেঙ্গে যায় তাহলে জোড়া দেওয়া যায় না কথাটি ঠিক বলেছেন। চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর ও সত্যি কথা বলেছেন আপনি। আসলে আমরা সামাজিক জীব আর সমাজে চলতে গেলে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হয়।আবার অতিরিক্ত সবাইকে ঢালাওভাবে বিশ্বাস করাও ঠিন নয়।আসলে বিশ্বাস করতে হবে জেনে বুঝে।যদি প্রত্যেককেউ অবিশ্বাস করি তাহলে তো অনেক সমস্যার সমূখীন হতে হবে আমাদেরকে। ধন্যবাদ ভাইয়া সুন্দর করে গুছিয়ে বিষয় গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে অতিরিক্ত কিছু ভালো না ।অতিরিক্ত বিশ্বাস করাও ঠিক না। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি এত মূল্যবান কথা গুলো শেয়ার করেন অনেক কিছু শিখার আছে। কারণ আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে আসলেই সবাইকে বিশ্বাস করা উচিত না। আবার এমন অনেক মানুষ আছেন যাদের কে অবিশ্বাস করলে নিজেরই ক্ষতি হয়। তো সবকিছু আমাদেরকে ভেবে চিন্তে কাজ করতে হয়। তাই এমন কাউকে বিশ্বাস করা উচিত নয় আসলে যারা মানুষকে আঘাত করতে পারে। আবার এমন মানুষকেও অবিশ্বাস করা উচিত নয় যার কারণে ও নিজের ক্ষতি হতে পারে। অনেক ভালো লাগলো আপনার লেখা গুলো পড়ে।

 3 years ago 

আমার পোস্ট নিয়ে চমৎকার মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বর্তমান যুগে মানুষকে বিশ্বাস করা খুব কঠিন, কিন্তু অনেক সময় বিশ্বাস না করেও পারা যায় না। তাই বাধ্য হয়েও অনেক সময় অনেক মানুষকে বিশ্বাস করতে হয়। তবে কাকে বিশ্বাস করা উচিত এবং কাকে বিশ্বাস করা উচিত নয়,সেটা আমাদেরকেই ঠিক করতে হবে। যথাসম্ভব চেষ্টা করতে হবে সঠিক মানুষকে বিশ্বাস করা। নয়তো অনেক সময় বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। যাইহোক দারুণ লিখেছেন ভাই। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63898.75
ETH 1811.35
USDT 1.00
SBD 0.38