সাতটি রেনডম ফটোগ্রাফি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে চমৎকার ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম আমার জানা নেই। যদি আপনারা এই ফুলের নাম জানেন তাহলে অবশ্যই জানাবেন। এই ফুলের পাপড়ি গুলো খুব পাতাল। তবে সবুজ পাতার মধ্যে হালকা লাল কালারের ফুল দেখতে বেশ ভালই লাগে। একসাথে পাতার মধ্যে অনেকগুলো ফুল ফোটে। তবে ফুলগুলো দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে। কিছুদিন আগে আমি বাজার থেকে আসার পথে একটি বাড়ির সামনে এই ফুলটি দেখতে পায়। ওখান থেকে আমি এই ফুলের ফটোগ্রাফি করি।
device : Redme note 9
ফটোগ্রাফি - ২ :
এই হচ্ছে পাতাবাহারের ফটোগ্রাফি। পাতাবাহার অনেক রকম আছে ।তবে এই পাতাবাহার দেখতে বেশ ভালই লাগে। বিশেষ করে পাতাগুলোর কালার সত্যি মানুষকে মুগ্ধ করে। তবে এই পাতাবাহার গুলোকে অনেক জায়গা অনেক নাম বলে থাকে। এই পাতাবাহারের ফটোগ্রাফি করেছিলাম আমি একটি বিয়ে বাড়ি থেকে। তাই আজকে আপনাদের মাঝে খুব সুন্দর করে পাতাবাহারের ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি পাতা বাহারের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৩ :
এই হচ্ছে প্রাকৃতিক ফটোগ্রাফি। প্রাকৃতিক ফটোগ্রাফি আমরা সবাই অনেক পছন্দ করি। কোথাও গেলে প্রাকৃতিক পরিবেশ দেখলে আমার কাছে ফটোগ্রাফি করতে খুব ভালো লাগে। কিছুদিন আগে আমি আমাদের পুরনো স্কুলের দিকে ঘুরতে গেলাম। তখন স্কুলের রাস্তাটি এবং তার আশপাশ দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তখন আমি এই প্রাকৃতিক এর ফটোগ্রাফি করলাম ।আজকে আপনাদের মাঝে খুব সুন্দর করে প্রাকৃতিক পরিবেশ এর ফটোগ্রাফি করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৪ :
এই হচ্ছে গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি। আমার কিছু কিছু প্রিয় ফুলের মধ্যে গন্ধরাজ ফুল একটি। এই ফুলের পাপড়িগুলো আমার কাছে বেশি ভালো লাগে এবং ফুলগুলো কালার সাদা। এবং ফুলের ঘ্রাণ ও বেশ চমৎকার। এবং সবুজ পাতার মধ্যে ফুল গুলো অনেক বড় বড় দেখতে বেশ ভালই লাগে। কিছুদিন আগে আমি একটি বাড়ির সামনে থেকে ই এই গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে খুব সুন্দর করে আপনাদের মাঝে শেয়ার করলাম। গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৫ :
এই হচ্ছে কলমি ফুলের ফটোগ্রাফি। আমরা এই ফুলের গাছ গুলোকে কলমি গাছ বলে থাকি। তবে আবার অনেকেই এই ফুলগুলোকে মাইক ফুলও বলে থাকে। বিশেষ করে এই কলমি গাছগুলো নদীর ধারে দেখা যায় ।এবং গাছগুলোর মধ্যে অনেক ফুল ফুটে থাকে। তবে আমাদের এলাকার মানুষগুলো এগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করা থাকে। কিছুদিন আগে আমি যখন নদীর ধারে গেলাম তখন এই কলমি ফুলের ফটোগ্রাফি করলাম। তাই আজকে আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করলাম।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৬ :
এই হচ্ছে বন্য ফুলের ফটোগ্রাফি। কিছু কিছু বন্য ফুল আছে যেগুলো দেখলে অনেক ভালই লাগে। তবে এই বন্যফুল গুলো একদম ছোট তবে এক গাছের মধ্যে অনেকগুলো ফুল ফুটে থাকে। তবে গাছগুলো তেমন বড় হয় না কিন্তু পাতাগুলোর মধ্যে অনেক ফুল পড়ে থাকে। অনেকদিন আগে আমি কাঠের ব্রিজ দেখার জন্য ঘুরতে গেলাম। ওখান থেকে আমি এই বন্য ফুলের ফটোগ্রাফি করলাম। আশা করি এই বন্য ফুলের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।
device : Redme note 9
ফটোগ্রাফি - ৭ :
এই হচ্ছে নদীর মধ্যে মাঝি নৌকা চালার এর ফটোগ্রাফি। এ পাশের লোকগুলো ওর পাশের লোকগুলো এই নৌকার মধ্যে করে এদিক ওদিক যাতায়াত করে। তবে এই নৌকাটি অনেক পুরনো
কালের নৌকা। এবং এই মাঝিটি অনেক বছর ধরে এই নদীর মধ্যে নৌকা চালাচ্ছে। কিছুদিন আগে আমার খালাতো ভাই অসুস্থ ছিল তাকে দেখতে যাচ্ছিলাম। তখন আমি নৌকার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম। আধা ঘন্টা পর মাঝিটি যখন নৌকাটি নিয়ে মাঝখানে আসলো তখন আমি এই ফটোগ্রাফি করলাম। আজকে অনেক সুন্দর করে আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Redme note 9
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/Jamal7183151345/status/1673348497884729344?s=20
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপনার তিন নম্বর ফুলের ফটোগ্রাফিটি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফির মধ্যে তিন নম্বর হচ্ছে প্রাকৃতিক ফটোগ্রাফি। যাক আপনার কাছে ওই ফটোগ্রাফি ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
জি ভাইয়া প্রথম ফুলটির নাম আমি জানি। এর নাম হল মুসায়েন্দা ফুল। এই নাম দিয়ে গুগলে সার্চ দিলেই ফুলটি চলে আসবে। যাইহোক প্রথম ফটোগ্রাফিতে আমার একটু বেশি ভালো লেগেছে তাছাড়া সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।
ফুলের নামটি বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ফটোগ্রাফি নিয়ে অনেক সুন্দর মন্তব্য করেছেন।
একদম ঠিক বলেছেন ভাই ফটোগ্রাফি করার জন্য ও কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন হয়। কারণ যতো ধৈর্য্য সহ কারে ফটোগ্রাফি করা যায় ততই সুন্দর হয় ফটোগ্রাফি গুলো। আপনার সব গুলো ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে তবে গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক শুভকামনা রইল।
হ্যাঁ আপু সময় দিয়ে ফটোগ্রাফি করলে সেগুলো দেখতে বেশ ভালই লাগে। গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে নদীতে মাছ ধরার ফটোগ্রাফি এবং পাতাবাহার গাছের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর করে আমার ফটোগ্রাফি নিয়ে মন্তব্য করার জন্য।
ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগলো। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে নৌকার মাঝির ফটোগ্রাফিটি অনেক বেশি ভালো লাগলো। কারণ পানির মধ্যে নৌকাটি এবং মাঝিটি দেখে অনেক সুন্দর অনুভূতি জাগলো। আর সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ভিন্ন রকম ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
নদীর ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম। আপনার অসাধারণ মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
ভাই আপনার ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি একদম চোখ জুরানো ফটোগ্রাফি। তবে বিশেষ করে নদীর মধ্যে মাঝি নৌকা চলার ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে। দুর্দান্ত এই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমার ফটোগ্রাফি নিয়ে খুব সুন্দর মন্তব্য করেছেন। এবং ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে বলে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝেশেয়ার করেছেন।ফটোগ্রাফির সথে বর্ণনাও অনেক সুন্দর ভাবে দিয়ে ছেন।আপনার সুন্দর এই পোস্ট আমার বাংলা ব্লগ পরিবারের মাঝে শেয়ার করার জন্য ধন্যাবাদ ভাই।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে বিশেষ করে কলমি ফুলের ফটোগ্রাফি ও গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার উৎসাহিতামূলক মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। কলমের ফুল এবং গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে তাই আপনাকে ধন্যবাদ জানাই।