লাইফস্টাইল - //ফুফাতো বোনের বিয়ে প্রথম পর্ব//

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240705_145542_399.jpg

সবাইকে আজকে আমার পোস্টে স্বাগতম!
আজকের তারিখঃ শনিবার, ‌জুলাই ‌১৩

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আশা করি আপনারা অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ফুফাতো বোনের বিয়ে প্রথম পর্ব। বিয়ের দিন আমরা প্রথমে জামাইকে মিষ্টি এবং শরবত খাওয়িয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন জামাইকে সম্মান ও তার খাতিরে চেয়ারে বসতে দেওয়া হয়েছে। প্রথম দিন জামাইয়ের সাথে তার ছোট ছোট শালী কারা ইয়ার্কি করে বিভিন্ন রকম শরবত বানিয়ে থাকে যেমন ঝালের শরবত হলুদের শরবত এবং মিষ্টির শরবত জামাই পছন্দ করে তুলে খাবে। বিয়ের দিন শালিকারা এভাবেই আনন্দ করে থাকে।

IMG_20240705_145747_377.jpg

প্রথমে জামাই ঝালের শরবত বেছে নিয়েছিল কিন্তু পরে মুখে নিয়েই ফেলে দিয়েছে। পরে আপনারা দেখতে পাচ্ছেন শরবত খাওয়ার পর্ব শেষ এবার মিষ্টি খাইয়ে দিচ্ছে আমারে এক বড় ভাই সেই মুহূর্তে আমি একটি সেলফি উঠে ছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

IMG_20240705_145157_551.jpg

এই ছবিটা দেখতে পারছেন সবাই মিলে শরবত নিয়ে দাঁড়িয়ে আছে জামাই এর জন্য অপেক্ষা করছে। আসলে জামাই মানে অনেক আদরের একটি কথা। আমাদের এলাকায় জামাইকে সবাই অনেক আদর যত্ন করে থাকে। সবাই জামাইকে আপ্যায়ন করার জন্য দাঁড়িয়ে রয়েছে অধীর আগ্রহে। আসলে দুঃখের বিষয় আমার বিয়েটা একটু চুপিচুপি করেছিলাম তাই এমন আয়োজন করা হয়নি। আসলে আমাদের লাভ ম্যারেজ হয়েছিল। ফুফাতো বোনেরও লাভ ম্যারেজ তারপরও একটু পারিবারিক থেকে আগে মেনে নিয়েছিল। তাই এদের বিয়েটা একটু ভালোভাবেই হয়েছিল কিন্তু আমাদের বিয়েটা। এভাবে হয়েছিল না চুপিচুপি হয়েছিল তাই এমন আয়োজন করা হয়নি আসলে বয়স পুজে ছিল না তাই। এদেরও যিনি তারপরও চেয়ারম্যান সাহেবের জানিয়ে বিয়েটা দেওয়া হয়েছে।

এই ছিল আজ আমার ফুফাতো বোনের বিয়ের শরবত এবং মিষ্টি খাওয়ানোর প্রথম পর্ব আশা করি বাকি পর্বগুলো আপনাদের মাঝে শেয়ার করব পর্যায়ক্রমে। আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো ধন্যবাদ।

পোস্ট বিবরণী



শ্রেণীলাইফস্টাইল
ক্যামেরাস্মার্ট ফোন
পোস্ট তৈরি#jahidulislam01
কান্ট্রিবাংলাদেশ
ক্যামেরা8m
লোকেশনhttps://maps.app.goo.gl/pgPrAswr14oyXhmW6
ডেট১৩-৭-২০২৪
✨💞আমার নিজের পরিচয়💞✨

45406254-503f-44d8-8a5d-79dda79fe316.jpg

আমি মোঃ জাহিদুল ইসলাম আমি মেহেরপুর জেলার গাংনী থানা জুগীরগোফা গ্রামে আমি বসবাস করি। আমি একজন বাংলাদেশের সুনাগরিক, বর্তমানে আমার বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলছে। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলতে অনেক ভালোবাসি। আমার শখ ভ্রমণ করা এবং আর্ট করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।


(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

abb2.png

abb.png

bwith.png

VOTE @bangla.witness as witness

bwithness.png

SET @rme as your proxy

rproxy.png

Sort:  
 2 years ago 

আগে নাকি গ্রামে এমনই করতো নতুন জামাই এর কাছে বিভিন্ন রকমের শরবত এনে দিত,তারপর বেছে নিতো।যাইহোক জামায়ের কপাল খারাপ তাইতো ঝালের শরবত বেছে নিয়েছে। 😂😂

 2 years ago 

জি আপু এটা হচ্ছে বুদ্ধির পরিচয় অনেকে আছে এই বুদ্ধির খেলায় জয়ী হয় ধন্যবাদ অনেক সুন্দর কমেন্ট করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার আজকের এই বিবাহ অনুষ্ঠানের পোস্ট দেখে। যেখানে আপনি শরবত খাওয়ার বিষয়টা দারুন ভাবে উপস্থাপন করেছেন। প্রাইভে অনুষ্ঠানে এমন বিষয়গুলো লক্ষ্য করা যায় যেখানে বিভিন্ন প্রকার শরবত দেওয়া হয়। সুন্দর এই পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

শুভকামনা রইল আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বর্তমান সময়ে এমন বিয়ের খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না বললেই চলে। অতীতে যখন এভাবে বিয়ে হতো তখন গেটে শরবত নিয়ে অনেক বেশি মজা হত। অনেকদিন পর সেই বিষয়টা আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেরে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া তখন অনেক মজা হতো কিন্তু এখন বিশেষ বিয়ে গুলোই চুপিচুপি হয়ে যাচ্ছে।

 2 years ago 

ভাই আপনারা দেখতেছি নতুন জামাইকে শরবত দিয়ে খুব মজা করেছেন। আগে বিয়েতে নাকি এভাবে জামাইকে গেটে ছোট ছোট সালিরা শরবত এবং অন্যান্য জিনিস দিয়ে অনেক দুষ্টামি করে। তবে আপনার ফুফাতো বোনের ভাগ্য ভালো পছন্দের মানুষকে অনুষ্ঠান করে বিয়ে করেছে। হয়তোবা আপনার এই আফসোসটা থেকেই যেতে পারে। যাক খুব সুন্দর করে ফুফাতো বোনের বিয়ের প্রথম পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

জি ভাই অনেক অনেক জায়গায় এখনো এই ধরনের দুষ্টামি করে থাকে ছোট ছোট শালী কারা ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া ফুফু তো বোনের বিয়েতে অনেক মজা করেছেন আপনি দেখেই বোঝা যাচ্ছে। তবে একটা জিনিস পড়ে অনেক ভালো লাগলো যে জামাই প্রথমে ঝালের শরবত বেছে নিয়েছিল যদিও পরে মিষ্টিমুখ করেছিল। অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন বিয়ে বাড়িতে এবং সেগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো বিয়ের পরবর্তী পর্বগুলো পড়ার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

ধন্যবাদ আপনি আমার পোস্টটি সম্পন্ন করেছেন আপনার কমেন্ট দেখে বুঝতে পারলাম শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65404.80
ETH 1879.47
USDT 1.00
SBD 0.39