সুস্বাদু মশুরের ডালের বড়া ভাজার রেসিপি (১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20230415_194115.jpg

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ।আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আজ সোমবার, এপ্রিল (১৭-৪-২০২৩) আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যরা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। মহান আল্লাহতালার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে সুস্বাদু মশুরের ডালের বড়া ভাজার রেসিপি নিয়ে হাজির হয়েছি।

সুস্বাদু মসুরের ডালের বড়া ভাজার
উপকরণ

ক্রমিক নম্বরউপকরণের নাম
সুস্বাদু বড়া
মশুরের ডাল
কাঁচা মরিচ
মরিচ গুঁড়া
পিঁয়াজ কুচি
হলুদের গুঁড়া
লবণ
পানি

🧆০১🧆

IMG_20230415_192353.jpg

প্রথমে আমি এক ঘন্টা আগে মসুরের ডাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছি নরম করার জন্য। সেই মুহূর্তে একটি সেলফি তুলে আপনাদের মাঝে করে দিয়েছি।

🧆০২🧆

IMG_20230415_194831.jpg

এবার আমি ইমোশরের ডাল ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। নেওয়ার পরে পাটার উপরে রাখা হয়েছে। সুন্দরভাবে ব্লেন্ডার করে নেওয়ার জন্য। ছবি দেখে আপনার অনেক ভালোভাবে বলতে পারবেন।

🧆০৩🧆

IMG_20230415_194559.jpg

মসুরের ডাউল ভালোভাবে ব্লেন্ডার করে নেওয়ার পরে একটি নির্দিষ্ট বাটিতে রেখেছি। রাখার পরে কাঁচা মরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ ইত্যাদি একত্রে রাখা হয়েছে রাখার পরে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে?

🧆০৪🧆

IMG_20230415_194506.jpg

মুসুরির ডাউল এর সঙ্গে সকল মসলা একত্রে ভালোভাবে মিক্স করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি। এভাবে মসুরের ডালের বড়া ভেজে খেতে অনেক বেশি লোভনীয় এবং সুস্বাদু হয়ে থাকে। আমাদের পরিবারের সকলে এটা অনেক বেশি ভালোবাসে খেতে।

🧆০৫🧆

IMG_20230415_194229.jpg

  • এবার আমি কড়াইটা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে সয়াবিন তৈল ঢেলে দিয়েছে কড়াই এর উপরে কিছুক্ষণ গরম হচ্ছে সয়াবিন তৈল এরপরে যেটা করব?

🧆০৬🧆

IMG_20230415_194213.jpg

এবার আমি মুসুরির ডালের বড়া একটি একটি করে গরম কড়াই এর উপরে উঠিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছি।

🧆০৭🧆

IMG_20230415_194146.jpg

  • এবার আমি মসুরের ডালের বড়া কুন্তি দিয়ে এক পিঠ সুন্দরভাবে উল্টিয়ে দেওয়া হয়েছে এবার বোঝা যাচ্ছে এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। বড়া ভাজার রেসিপির শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি।

🧆০৮🧆

IMG_20230415_194115.jpg

পর্যায়ক্রমে এভাবে বড়া গুলো সুন্দরভাবে মচমচে করে ভাজা হয়েছে। এরপর আমি নির্দিষ্ট একটি গামলায় নামিয়ে নিয়েছি। এই ছিল আজ আমার সুস্বাদু মশুরের ডালের বড় ভাজার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আমার খুব পছন্দ এই বড়া। এখন রমজান মাস চলে তারজন্য প্রায় প্রতিদিনই বাসায় এই বড়া তৈরি করা হয়। এখন যেই পরিমাণ গরম পড়েছে এতে ইফতারিতে পান্তা ভাত আর ডালের বড়া খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে লোভ লেগে গিয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

যেকোনো ডাল দিয়ে বড়া তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে মসুর ডাল দিয়ে বড়া তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে এই রেসিপি তৈরি করেছেন। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

মসুরের ডালের বড়া আমার খুবই পছন্দের। এভাবে যেকোনো ডাল দিয়ে বড়া তৈরি করলে খুবই সুস্বাদু হয়। মুচমুচে হলে সবচেয়ে বেশি ভালো লাগে বড়া খেতে। সম্পূর্ণ বড়া তৈরির রেসিপি খুবই সুন্দর ভাবে সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভালো লেগেছে। দিনের বেলায় এরকম বড়া গুলো দেখে আমার তো খুবই লোভ লেগে গিয়েছে তা ও রোজার সময়। ভালোই লিখেছেন উপস্থাপনা।

 3 years ago 

রমজান মাসে পারফেক্ট একটা রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। ডালের বড়া আমার খেতে অনেক ভালো লাগে। আর ইফতারে ডালের বড়া না হলে তো চলবেই না। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

এই মসুর ডালের বড়া ছাড়া যেন ইফতারি জমেই না। ইফতারিতে কিছু থাক বা না থাক বড়াটা থাকতেই হবে। আমার কাছে খুব ভালো লাগে ।আপনার টা দেখেই তো রোজার ভিতর লোভ লাগছে ভালই কিন্তু বানিয়েছেন।

 3 years ago 

ডালের বড়া আমার খুবই পছন্দের। গরম গরম এরকম বড়া গুলো খেতে খুবই ভালো লাগে। আর মসুরের ডাল দিয়ে তৈরি করলে তো কথাই নেই। আপনার বড়াগুলো দেখে লোভনীয় লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ডালের বড়া আমার আছে চমৎকার লাগে, বিশেষ করে বাসায় যখন ভর্তা ভাজি তৈরি করা হয় তখন ডালের বড়া ও তৈরি করা হয়, ডালের বড়ার টেস্ট আমার কাছে অসাধারণ লাগে গরম ভাতের সাথে।

 3 years ago 

মসুর ডালের বড়া আমার কাছে খুব ভালো লাগে। আপনার রেসিপিটি দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। রেসিপিটি দেখে জিভে জল চলে আসলো। এত সুন্দর একটি রেসিপি উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এভাবেই আরো সুন্দর সুন্দর রেসিপি আমাদেরকে উপহার দিবেন।

 3 years ago 

মসুর ডালের বড়া তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের বড়া খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে।

 3 years ago 

মসুরের ডালের বড়া আমার খুবই প্রিয় একটি খাবার। ইফতারের সময় মসুরের ডালের বড়া খেতে আমার খুব ভালো লাগে। বড়া গুলো দেখতে বেশ লোভনীয় লাগছে। খেতেও মনে হচ্ছে দারুণ হয়েছে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় চমৎকার হয়েছে। এত মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64404.55
ETH 1876.80
USDT 1.00
SBD 0.36