// আমার তোলা এলোমেলো কিছু ফটোগ্রাফি //

in আমার বাংলা ব্লগ2 years ago
GridArt_20240708_210653586.jpg

সবাইকে আজকে আমার পোস্টে স্বাগতম!
আজকের তারিখঃ মঙ্গলবার, ‌জুলাই ৯

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও অনেক ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে সবার প্রিয় একটি পোস্ট ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার বৃষ্টির চলাকালীন কিছু ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে। বৃষ্টি হচ্ছে আল্লাহতালার অশেষ একটি নিয়ামত। বিভিন্ন পজিশনে বৃষ্টির মধ্যকার ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছে আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20240704_165000_474.jpg

বৃষ্টির সময় আমরা সবাই মিলে একটি ঘরে বসে ছিলাম। এই ঘরটি হচ্ছে আমাদের স্কুলের সাইকেল গ্যারেজ। অনেক সময় আমরা এই ঘরে বসে আড্ডা দিয়ে থাকি বন্ধুরা মিলে ছোট ভাই এবং বড় ভাইয়েরাও থাকে আমাদের সঙ্গে। আমরা স্কুল মাঠে খেলাধুলার আগে এখানে বসে ডেসাপ করে থাকি।

IMG_20240704_164955_841.jpg

মুষলধারে বৃষ্টি পড়ছিল সেই সময় আমি একটি ফটোগ্রাফি করেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমাদের স্কুল মাঠে রাজহাঁস গুলো মাঠের মধ্যে ভিড় ছিল এবং পোকামাকড় খেয়ে বেড়াচ্ছিল। এর আগে শৈশবকালে আমি এই ফিল্ডে বৃষ্টি কালীন সময় ভিজে ভিজে ফুটবল খেলা করতাম।। খুব ভালো লাগত আমার সেই সময়কার কথা মনে উঠলেই যেন আবারো ফিরে যেতে ইচ্ছে করে সেই শৈশব কালে। কিন্তু সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আপনার জীবন থেকে একটি সেকেন্ড চলে গেলে তা আর কখনো ফিরে আসবে না।

IMG_20240704_164951_278.jpg

বৃষ্টির সময় ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে বিভিন্ন ক্যাটাগরিতে।আমি এক জায়গায় বসে ফটোগ্রাফি গুলো করেছিলাম বিভিন্ন অ্যাঙ্গেলে। আশা করি আমার বৃষ্টির মুহূর্তের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20240704_164938_178.jpg

আমাদের স্কুল মাঠে বার পোস্ট রং করা হয়েছে এবং সেই মুহূর্তে বৃষ্টি হচ্ছিল দেখতে অনেক ভালো লাগছে। বিশেষ করে ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে যদি ফোনে ক্যামেরায় একটু ভালো হয় তাহলে আরো মন চাই ফটোগ্রাফি করতে। বাংলা ভাষাভাষী পোস্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমাদের দাদার উদ্যোগে আমাদের বেকার ছেলেদের মোটামুটি হাত খরচের টাকাসহ অনেকের পরিবার চলে বাংলা ব্লগের ইনকাম থেকে।

IMG_20240704_164700_963.jpg

বৃষ্টি মুহূর্তে শালিক পাখিটি অনেক আনন্দে গোসল করছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছিল এই দৃশ্যটি দেখতে। তাই আমি একটি ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করেছি। এ ধরনের দৃশ্য আশা করি সবার কাছেই ভালো লাগবে বৃষ্টির মুহূর্তে ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে।

IMG_20240704_164629_199.jpg

এবার আমি সকলের মিলে একটি সেলফি উঠেছিলাম। বৃষ্টির মধ্যে আমরা একটি ঘরে বসে সবাই মিলে আড্ডা দিয়েছিলাম। আড্ডা দেওয়ার পরে যখন বৃষ্টি থেমে গেল আমার আবার স্কুল মাঠে খেলা করতে চলে গেলাম ফুটবল। খেলাধুলার মধ্যে সবথেকে বেশি ভালো লাগে ফুটবল খেলা। এই ছিল আজ আমার বৃষ্টির মধ্যে তোলা এলোমেলো কিছু ফটোগ্রাফি আজকে এ পর্যন্তই।

পোস্ট বিবরণী



শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্ট ফোন
পোস্ট তৈরি#jahidulislam01
কান্ট্রিবাংলাদেশ
ক্যামেরা8m
লোকেশনhttps://maps.app.goo.gl/pgPrAswr14oyXhmW6
ডেট৯-৭-২০২৪
✨💞আমার নিজের পরিচয়💞✨

45406254-503f-44d8-8a5d-79dda79fe316.jpg

আমি মোঃ জাহিদুল ইসলাম আমি মেহেরপুর জেলার গাংনী থানা জুগীরগোফা গ্রামে আমি বসবাস করি। আমি একজন বাংলাদেশের সুনাগরিক, বর্তমানে আমার বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলছে। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলতে অনেক ভালোবাসি। আমার শখ ভ্রমণ করা এবং আর্ট করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।


(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

abb2.png

abb.png

bwith.png

VOTE @bangla.witness as witness

bwithness.png

SET @rme as your proxy

rproxy.png

Sort:  
 2 years ago 

এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই ফটোগ্রাফি গুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফটোগ্রাফি উপভোগ করতে পারি। সবগুলো ফটোগ্রাফি দারুন হয়েছে ভাইয়া। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

এলোমেলো ভাবে আপনি বৃষ্টির মুহূর্তের অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। যখন স্কুলে করতাম তখন বৃষ্টি হলে ফিল্ডের সৌন্দর্যটা দেখতে পেতাম। তবে আজকে অনেকদিন পর আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া ‌।

 2 years ago 

ঠিক বলেছেন বৃষ্টির মুহূর্তের ফটোগ্রাফি স্কুল লাইফে অনেক মিস করি এখন আমরা।

 2 years ago 

মোবাইল ফোনে ধারণ করা আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো বেশ দারুন ছিল। অনেক অনেক ভালো লেগেছে আপনার এই বৃষ্টি ঘণ মুহুর্তের ফটো গুলো দেখে। বৃষ্টির মুহূর্তে ফটো ধারণ করতে এবং বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগে।

 2 years ago 

ভাই আপনাদের ভাল লাগার জন্য এখানে সুন্দর সুন্দর পোস্ট করা ধন্যবাদ অনেক খুশি হলাম।

 2 years ago 

আপনি আজকে এলোমেলো বেশ কয়েকটি ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভাল ছিল। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর ভাবে আপনি মন্তব্য করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এলোমেলো হলেও ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বৃষ্টিময় খেলার মাঠ দেখতে খুবই সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

শুভকামনা রইল আপনার জন্য এত সুন্দর একটি কমেন্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই দিন বৃষ্টির দিনে আমরা ফুটবল খেলেছিলাম। ফুটবল খেলার ফলে জ্বরও এসে গিয়েছিল সেদিন। আসলে বৃষ্টির দিনে ফুটবল খেলার মজাটাই আলাদা।

 2 years ago 

তাই বলছি ভাই আমিও তো খেলেছিলাম আপনার সাথে।

 2 years ago 

এলোমেলো ছবির নিজস্ব ভাষা আছে৷ আর বৃষ্টির ভাষাতো আছেই। সবাএ সাথে বৃষ্টির দিনে এমন আড্ডা সমেত ফটোগ্রাফি ও পোস্ট আগামীর জন্য সুন্দর স্মৃতি হিসেবে থেকে যাবে৷ খুব ভালো লাগল পোস্ট টি।

 2 years ago 

ঠিক বলেছেন আগামীর জন্য আমাদের এই দৃশ্যটা থেকে যাবে।

 2 years ago 

বৃষ্টি ভেজার অসাধারণ কিছু মুহূর্তের ফটোগ্রাফি করেছেন। এই দৃশ্যগুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি গুলো দেখে যেন বৃষ্টিতে ভেজার ইচ্ছা জাগলো।

 2 years ago 

যে ভাই আমরা শৈশবে বৃষ্টিতে অনেক ভিজেছি।

 2 years ago 

আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে। বৃষ্টির দৃশ্যটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এরকম সুন্দর পরিবেশটা আপনি উপভোগ করেছেন।

 2 years ago 

যে ভাই সকলে মিলে বৃষ্টির সময় অনেক আড্ডা দিয়েছিলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64128.26
ETH 1864.24
USDT 1.00
SBD 0.39