রেসিপি পোস্ট - // পাঙ্গাস মাছ ভুনা রেসিপি //

in আমার বাংলা ব্লগ2 years ago
IMG_20240715_170822_544.jpg

সবাইকে আজকে আমার পোস্টে স্বাগতম!
আজকের তারিখঃ , সোমবার জুলাই ১৫

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে পাঙ্গাস মাছ রান্না রেসিপি নিয়ে হাজির হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, তাই আমরা মাছ খেতে বেশি পছন্দ করে থাকি। আর এই মাছ খেলে আমাদের শরীরে পুষ্টি ঘাঁটতি পূরণ করে। যাদের প্রেসারে সমস্যা আছে তারা এই বাংলাদেশ মাছ খেতে পারেন পেশার দ্রুত উঠে যাবে।

রেসিপি তৈরির উপাদান

ক্রমিক নম্বরউপাদান
পাঙ্গাস মাছ
শুকনা মরিচের গুঁড়া
হলুদের গুঁড়া
পেঁয়াজ
সোয়াবিন তৈল, লবণ
যাবতীয় মসলা

🍲০১ 🍲

IMG_20240715_160951_572.jpg

প্রথমে আমি পাঙ্গাস মাছটি ছুরি দিয়ে টুকরো টুকরো করে নিয়েছি। নেয়ার পরে বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে একটি গামলায় রেখেছি সেই মুহূর্তে একটি ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি।

🍲০২ 🍲

IMG_20240715_161524_018.jpg

এবার আমি মাছগুলোর মধ্যে যাবতীয় মসলা দেওয়া হয়েছে, যেমন শুকনো মরিচের গুঁড়া ,হলুদের গুঁড়া,লবণ, ইত্যাদি পরিমাণ মত।

🍲০৩ 🍲

IMG_20240715_161622_471.jpg

এবার আমি হাত দিয়ে মাছগুলো ভালোভাবে মিক্সড করে নিয়েছি মসলা গুলো এর সঙ্গে, সুন্দর ভাবে ভেজে নেওয়ার জন্য‌

🍲০৪ 🍲

IMG_20240715_161725_655.jpg

এবার আমি কড়াইটা পরিষ্কার ভাবে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে চুলার উপরে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে সোয়াবিন তৈল ঢেলে দিয়েছি দেওয়ার পরে একটি একটি করে মাছ ভাজার উদ্দেশ্যে কড়াইয়ের মধ্যে দিয়েছি।

🍲০৫ 🍲

IMG_20240715_162716_872.jpg

মাছগুলো খুন্তি দিয়ে সুন্দরভাবে উল্টিয়ে দিয়েছে দেখে বোঝা যাচ্ছে অনেক সুন্দর ভাজা ভাজা কালার চলে এসেছে। আসলে এভাবে মাছ ভেজে রান্না করলে খেতে অনেক সুস্বাদু এবং টেস্টি হয়ে থাকে। এই প্রক্রিয়ায় মাছ ভেজে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। সেই সাথে পাঙ্গাস মাছের ভুনা খেতে ভালো লাগে।

🍲০৬ 🍲

IMG_20240715_165144_444.jpg

মাছগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে কিন্তু মাছগুলো একটু ভেঙে গেছে। যাইহোক মাছগুলোর ভাজা কালার দেখেই আমি এক পিস মাছ খেয়ে নিয়েছি। রান্না করার আগে, এর আগে আমার আম্মু যখন সুস্থ ছিলেন তখন মাছ ভেজে রান্না করার আগেই আমার জন্য এক পিস ভাজা মাছ রেখে দিত। আসলে পরিবারের ছোট ছেলেরা একটু আদর সোহাগ বেশি পাই।

🍲০৭ 🍲

IMG_20240715_165433_940.jpg

এবার যাবতীয় মসলাগুলো কড়াইয়ের উপরে একটু ভেজে নেওয়া হচ্ছে। সে মধ্যে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করে দিয়েছে।

🍲০৮ 🍲

IMG_20240715_165832_128.jpg

যাবতীয় মসলা ভুনা এর মধ্যে মাছগুলো আমি একটি একটি করে দিয়েছি করার এর মধ্যে। আসলে এভাবে পর্যায়ক্রমে আপনারা যদি মাছ ভেজে ভুনা করে থাকেন তাহলে দেখবেন খেতে অনেক টেস্টি এবং লোভনীয় হয়েছে।

🍲০৯ 🍲

IMG_20240715_170822_544.jpg

এই ছিল আজ আমার পাঙ্গাস মাছ ভুনা রেসিপি। আশা করি আপনাদের ভাল লেগেছে, আবার কোন নতুন পোস্ট নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে। এবং আমার রেসিপিটি কেমন লেগেছে আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন।

✨💞আমার নিজের পরিচয়💞✨

45406254-503f-44d8-8a5d-79dda79fe316.jpg

আমি মোঃ জাহিদুল ইসলাম আমি মেহেরপুর জেলার গাংনী থানা জুগীরগোফা গ্রামে আমি বসবাস করি। আমি একজন বাংলাদেশের সুনাগরিক, বর্তমানে আমার বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলছে। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলতে অনেক ভালোবাসি। আমার শখ ভ্রমণ করা এবং আর্ট করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।


(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

abb2.png

abb.png

bwith.png

VOTE @bangla.witness as witness

bwithness.png

SET @rme as your proxy

rproxy.png

Sort:  
 2 years ago 

অনেকের পাঙ্গাস মাছ খাওয়াতে অনীহা আছে। তবে আমার বেশ পছন্দ আর এতে কাটা কম বলে বাবুকেও খাওয়াই। আসলে পাঙ্গাস মাছ যদি ভুনা করে রান্না করা হয় তখন বেশি সুস্বাদু হয়। ধন্যবাদ আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন সব সময় ফ্যামিলির সবাইকে নিয়ে এই কামনা করছি ।

 2 years ago 

আমরা মাছে ভাতে বাঙালি। তাই মাছ ভাত খেতে অনেক পছন্দ করি। পাঙ্গাস মাছ খুব একটা খাওয়া হয় না। তবে আপনি এত সুন্দর করে রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন দেখে মনে হচ্ছে খেতে খুবই ভালো ছিল। রেসিপি তৈরির প্রক্রিয়া আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

পাঙ্গাস মাছ ভুনা আমার ভীষণ পছন্দ। আমরা তো বেশিরভাগ সময় পাঙ্গাস মাছ ভেজে খায়। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটা আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর ভাবে রেসিপিটা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলেই মাছ ছাড়া কি আমাদের চলে নাকি এক বেলাও মাছ ছাড়া আমরা খেতে পারি না । এরকম মজার মজার মাছ এরকম মজা করে রান্না করে সেটা খেতেও ভালো লাগে । আপনি অনেক সুন্দর করে মাছ ভুনা করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে মজা হয়েছিল ।

 2 years ago 

যদিও আমি ইলিশ মাছ ছাড়া অন্য কোন মাছ খাই না তবে আপনার এই রেসিপিটির পদ্ধতি অনেক ভালো লেগেছে। পাঙ্গাস মাছ যদিও এখন সহজ দ্রব্য কিন্তু বর্তমানে বাজারে যা অবস্থায় এতে করে এই মাছের দাম নাকি অনেক বৃদ্ধি পেয়েছি শুনেছি।

 2 years ago 

ভাইয়া আপনার পাঙ্গাস মাছ ভুনা রেসিপিটি বেশ ভালো হয়েছে। যদিও পাঙ্গাস মাছ খেতে খুব একটা ভালো লাগে না আমার কাছে ।তারপরেও এভাবে ভুনা করলে খুব একটা খারাপ লাগে না ।ভেজে ভুনা করলে খেতে ভালই লাগে । যাইহোক বেশ ভালো ছিল আপনার রেসিপিটি ধন্যবাদ।

 2 years ago 

পাঙ্গাস মাছ আমারও ভালো লাগে। মাঝে মাঝে ভুনা করে খাওয়া হয়। এই খাবারগুলো খুব বেশি একটা খাই না। তবে হঠাৎ করে খেতে ভালোই লাগে। তার রেসিপি দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। দারুন হয়েছে।

 2 years ago 

পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দের একটি মাছ। এই মাছ প্রতি সপ্তাহে একদিন করে পাঙ্গাস মাছ থাকে আমাদের বাসায়। আপনি দারুন ভাবে পুরো রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করছেন। রেসিপির ধাপ গুলো সুন্দর ভাবে বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ ভাইয়া রেসিপি টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

পাঙ্গাস মাছ ভুনা খেতে ভীষণ সুস্বাদু লাগে। বেশি করে পেঁয়াজ আর তেল দিয়ে রান্না করলে জমিয়ে খাওয়া হয়। মাছ গুলোকে সুন্দর করে ভেজে নিয়েছেন। মাছ ভেঁজে রান্না করলে খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। আপনার তৈরি রেসিপি দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মাছের মধ্যে পাঙ্গাস মাছ খাওয়ার অনেক সুবিধা রয়েছে এই মাছের কাঁটা অনেক কম। আর মাছও অন্য মাছের তুলনায় অনেক নরম। আপনার আজকে খুবই চমৎকার পাঙ্গাস মাছের রেসিপি তৈরি করেছেন। রেসিপি তৈরি করার প্রতিটা ধোনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36