প্রিয় মানুষদের সাথে ফুচকা খাওয়ার অনুভূতি (১০%প্রিয় লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230805183307.jpg

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আজ শনিবার আগস্ট,(১২-৮-২০২৩) আমার বাংলা ব্লগের সকলকে আমি আন্তরিকভাবে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসি। সবার সাথে মিলেমিশে কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি সকল মেম্বার এবং মডারেটর, এডমিন সবাই অনেক ভদ্র সবার ওয়েট বজায় রেখে এখানে আমরা কাজ করে থাকি। নম্র ভদ্রতার সহিত সবথেকে বেশি ভালো লাগে এখানে সবাই সবাইকে অনেক শ্রদ্ধা এবং সম্মান করে, সে হোক না কেন ছোট এবং বড়।

IMG20230805182511.jpg

ফুচকা ওয়ালা ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকেই ভালো সম্পর্ক। কারণ গাংনীতে গেলেই ফুচকা খেতে যেতাম ভাইয়ের কাছে। যখন বুঝতাম না বা জানতাম না ভাইয়া এত ভালো ফুচকা তৈরি করে তখন আমি অন্য রেস্টুরেন্টে ফুচকা খেতাম। যখন জানতে পারি ভাইয়া অনেকটা ভালো বানায় তখন ভাইয়ের কাছে ই রেগুলার গাংনীতে গেলেই ফুসকা খেয়ে থাকি।

IMG20230805183041.jpg

আমি গিয়ে অর্ডার দিয়েছিলাম পাঁচ প্লেট ফুচকা বানানোর জন্য। কারণ ফুচকা খেতে অনেক বেশি ভালো লাগে।

IMG20230805182459.jpg

ফুচকা তৈরি হচ্ছিল সেই সময় আমরা সবাই বসে ছিলাম ফুচকা খাওয়ার আশায়। সত্যি বলতে মেয়েরা ফুচকার চাইতে ফুচকার টক খেতে বেশি ভালোবাসে।

IMG20230805183307.jpg

ফুচকা পেয়ে আমরা সবাই অনেক আনন্দ করে খাচ্ছিলাম।আশাকরি আমার আজকের পোস্টটি আপনাদের অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

সবার সাথে ফুচকা খাওয়ার মজাই আলাদা।আর ফুচকা খেতে সবাই কমবেশি পছন্দ করে। আপনি আপনার প্রিয় মানুষদের সাথে ফুচকা খেয়েছেন দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। তবে পোস্টের ভিতরের কথাগুলো আরেকটু বড় করলে পোষ্টের সৌন্দর্য বৃদ্ধি পায়। অবশ্যই চেষ্টা করবেন লেখাগুলো একটু বিস্তারিত উল্লেখ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া কলেজে পড়ার সময় আমরাও বন্ধু বান্দব মিলে অনেক আনন্দ করেছি,মজা করেছি। আর বান্দবীদের তো ফুচকা খুব প্রিয়। তারা খুবই ভাল করে জানে কোন মামা ফুচকা ভাল করে বানায়। কারন তার সবার ফুচকা টেস্ট করে। পুরনো স্মৃতি মনে পড়ে গেল। ধন্যবাদ।

 3 years ago 

বোঝা যাচ্ছে ফুচকা আপনার খুব পছন্দের, এছাড়া প্রিয় মানুষগুলোর সাথে ফুচকা খাওয়ার মজাই আলাদা। আপনার ফুচকা খাওয়ার অনুভূতিটা চমৎকার ছিল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কি খাবার দেখালেন ভাই। এখন তো আর কমেন্টই করতে মনে চাইছে না। ইচেছ হচেছ দৌড়ে যেয়ে ফুচকা খেয়ে আসি। আসলে একা বলেন আর পরিবার বলেন ফুচকা তো ফুচকা । এই ফুচকা যদি হয় একটু ঝাল ঝাল তাহলে তো আর কথাই নেই। বেশ আনন্দই করেছেন সবাই কে নিয়ে । শুভ কামনা রইল আপনার প্রতি।

 3 years ago 

আসলেই মেয়েরা ফুচকাতে টক বেশি খেতে পছন্দ করেন।আপনি আপনার প্রিয় মানুষদের ফুচকা খেতে দিয়েছেন জেনে ভালো লাগলো।তাছাড়া ফুচকা খেলে বোঝা যায় কতটা ভালো মানের।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কমবেশি ফুচকা সকলের পছন্দ। আমিও ফুচকা খেতে অনেক পছন্দ করি।স্টুডেন্ট লাইফে বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশ ভালো সময় অতিবাহিত করতাম এবং চটপটি, ফুচকা ও বাদাম এ ধরনের খাবার গুলো বেশি খেতাম।আপনি আপনার ফ্রেন্ডের সঙ্গে ফুচকা খাওয়ার দাুরণ অনুভুতি শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64655.96
ETH 1868.96
USDT 1.00
SBD 0.38