//পেন্সিল দিয়ে গোলাপ ফুল তৈরি//

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240531_213542_448.jpg

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আজ শুক্রবার। আশা করি আপনারা অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে আমার তৈরি করা গোলাপ ফুলের চিত্র অংকন নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসলে অবসর সময় পেলে আমি যে কোন আর্ট বা অন্য কিছু তৈরি করতে ভীষণ ভালোবাসি।

আর্ট তৈরির উপকরণ

ক্রমিক নাম্বারউপকরণ
সাদা পেজ
পেন্সিল
মার্কার জেল পেন্সিল

✏️ধাপ-১✏️

IMG_20240531_212833_304.jpg

প্রথমে আমি পেন্সিল ধরা সুন্দরভাবে গোলাপ ফুলের কিছু অংশ তৈরি করে নিয়েছি। আসলে কোন কিছু তৈরি করার আগে আমি ইউটিউব থেকে অনেক সুন্দরভাবে শিখেনি সেখানে অনেক সহজ ভাবে বিভিন্ন ধরনের আর্ট তৈরি করা শিখিয়ে থাকেন। আসলে প্র্যাক্টি কালে কোন জিনিস দেখলে অনেকটা সহজ হয়ে যায় যেটা আমি ইউটিউব এর সাহায্য নিয়ে থাকি।

✏️ধাপ-২✏️

IMG_20240531_212908_630.jpg

এবার আমি দুই সাইডে একইভাবে পেন্সিল দিয়ে পাপড়ির নেয় তৈরি করে নিয়েছি। আসলে একটু উনিশ কুড়ি হতে পারে। কারণ নিখুঁতভাবে তো আর আর্ট করা সম্ভব নয় আমাদের পক্ষে তারপরও চেষ্টা করি সুন্দর ভাবে তৈরি করে শেয়ার করার জন্য।

✏️ধাপ-৩✏️

IMG_20240531_213007_595.jpg

এবার মোটামুটি গোলাপ ফুলটি সম্পূর্ণ তৈরি করে নেওয়া হয়েছে রুল পেন্সিলের সাহায্যে। আশা করি গোলাপ ফুলটি মোটামুটি মানসম্মত হয়েছে। আপনাদের কাছে হয়তোবা আমার গোলাপ ফুল তৈরি প্রক্রিয়াটি ভালো লেগেছে।

✏️ধাপ-৪✏️

IMG_20240531_213148_717.jpg

এবার আমি গোলাপ ফুলের পাতা তৈরি করে নিয়েছি। পাতাটি অনেক সুন্দর হয়েছে। গোলাপ ফুলের কিছু অংশ আমি সবুজ রং করে দিয়েছি। ফুল ভালবাসার প্রতীক। বিশেষ করে গোলাপ ফুলকে আমরা কম বেশি সবাই অনেক ভালবেসে থাকে ফুল দেখলেই যেন মনে হয় আপন করে নিতে। আমরা বিভিন্ন পার্কে ঘরে থাকি পার্কে অনেক ধরনের গোলাপ ফুল দেখতে পাওয়া যায় এর মধ্যে আমার কাছ থেকে লাল রঙের রক্ত গোলাপ বেশি ভালো লাগে।

✏️ধাপ-৫✏️

IMG_20240531_213259_493.jpg

এবার আমি সবুজ রং দিয়ে পাতা কালারিং করে দিয়েছি। আসলে যে কোন আট বা ডিজাইন তৈরি করার পর কালার করলে জিনিসটি অনেক ফুটে ওঠে। দেখতেও বেশ ভালো লাগছে আমার কাছ থেকে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন।

✏️ধাপ-৬✏️

IMG_20240531_213326_008.jpg

গোলাপ ফুলের নিচে আমি কিছু দুর্বা ঘাস তৈরি করে দিয়েছি পেন্সিলের সাহায্যে।

✏️ধাপ-৭✏️

IMG_20240531_213402_588.jpg

দুর্বা ঘাস গুলো সবুজ রং দিয়ে রাঙিয়ে দেওয়া হয়েছে। রং করার পরে সত্যিই আমার ভীষণ ভালো লাগছে দেখতে মনে হচ্ছে না এত সুন্দর হবে। আসলে যে কোন জিনিস তৈরি করার লাস্টে দেখতে ভীষণ ভালো লাগে। যেমন আমরা পরিশ্রমের শেষে ফল পেয়ে থাকি পরিশ্রম কিন্তু কঠিন পরিশ্রমের ফল হলো অনেক মিষ্টি। ফল পাওয়ার সাথে সাথে আমরা পরিশ্রমের কষ্ট কেউ ভুলে যাই। তেমনি ও অনেক ধৈর্যের সাথে গোলাপ ফুলটি তৈরি করছি শেষে গোলাপ ফুলটি দেখে মন জুড়িয়ে গেল অনেক ভালো লাগছিল তখন।

✏️ধাপ-৮✏️

IMG_20240531_213542_448.jpg

এবার আমি গোলাপ ফুলটি সম্পূর্ণ লাল রঙে রাঙিয়ে দিয়েছি। দেখতে বেশ চমৎকার দেখাচ্ছে আশাকরি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এই ছিল আজ আমার গোলাপ ফুল তৈরির প্রক্রিয়া। আশা করি আমার গোলাপ ফুলটি কেমন লেগেছে আপনারা সবাই দয়া করে কমেন্টে জানাবেন, তাহলে ভীষণ খুশি হব আমি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকে এই পর্যন্তই।

✨💞আমার নিজের পরিচয়💞✨

45406254-503f-44d8-8a5d-79dda79fe316.jpg

আমি মোঃ জাহিদুল ইসলাম আমি মেহেরপুর জেলার গাংনী থানা জুগীরগোফা গ্রামে আমি বসবাস করি। আমি একজন বাংলাদেশের সুনাগরিক, বর্তমানে আমার বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলছে। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলতে অনেক ভালোবাসি। আমার শখ ভ্রমণ করা এবং আর্ট করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।


(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

abb2.png

abb.png

bwith.png

VOTE @bangla.witness as witness

bwithness.png

SET @rme as your proxy

rproxy.png

Sort:  
 2 years ago 

দারুন আর্ট করেছেন ভাইয়া দেখতে খুবই সুন্দর লাগছে। পেন্সিল আর্ট এর মাধ্যমে গোলাপ ফুলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন আর বিশেষ করে উপরের লাল টকটকে গোলাপের পাপড়ির সৌন্দর্যটা বেশি ভালো লেগেছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আমার গোলাপ ফুল আপনারা ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম।

 2 years ago 

পেন্সিল আর্ট গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে পেন্সিল দিয়ে গোলাপ ফুল আর্ট করেছেন। আপনার আর্ট করা পেন্সিল দিয়ে গোলাপ ফুল আর্টের দৃশ্য টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে পেন্সিল দিয়ে গোলাপ ফুলের দৃশ্য টি আর্ট করেছেন। আপনার আর্ট করা গোলাপ ফুলের দৃশ্য টি দেখে মনে হচ্ছে এটি একটি বাস্তবের গোলাপ ফুল।

 2 years ago 

আপনি আমার পোস্টটি সম্পন্ন পড়েছেন পড়ে অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আপনার ব্যক্তিগত মন্তব্য শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আজকে আপনি যে গোলাপ ফুলের চিত্রটি আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুব সুন্দর ছিল। আসলে গোলাপ ফুল সবার একটি প্রিয় ফুল। আর সেই প্রিয় ফুলের ছবিটি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এবং এই ফুল আকার প্রতিটা পদ্ধতি আপনি সুনিপুণভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফুলের ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আমার তৈরি গোলাপ ফুলটি আপনাদের কাছে ভালো লেগেছে শুনে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

আপনার আর্ট দেখে খুব ভালো লাগলো। গোলাপ ফুল আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে। পেন্সিল দিয়ে গোলাপ ফুল তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ‌। আপনার আর্ট করার দক্ষতা বেশ অসাধারণ। এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

জি এ ধরনের কিছু তৈরি করতে হলে অনেক দক্ষতার প্রয়োজন একদম ঠিক কথা বলেছেন ভাই।

 2 years ago 

খুবই সুন্দর ভাবে একটি গোলাপ ফুল তৈরি করলেন। খুবই অসাধারণ হয়েছে আপনার এই ফুলটি। আপনাকে অসংখ্যা ধন্যবাদ এতো সুন্দর ফুল আর্ট এর ধাপ গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ এত সুন্দর মতামত প্রদান করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি গোলাপ ফুলের আর্ট করেছেন। কালার করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। গোলাপ ফুল আমরা সবাই ভালোবাসি। ফুল পাতা খুব সুন্দর ভাবে এঁকেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক কথা বলেছেন গোলাপ ফুল আমরা সবাই অনেক ভালো বাসি। এবং রং করার জন্য ফুলটি আরো সুন্দর বৃদ্ধি হয়েছে

 2 years ago 

লাল গোলাপ বেশ দারণ লাগছে।এ ধরনের ফুল আঁকানো ছোটবেলায় শিখেছিলাম।এখনো পারি তবে অনেক দিন করা হয় না।আপনার জন্য অনেক শুভকামনা রইল আরো সুন্দর পোস্ট যাতে শেয়ার করতে পারেন।

 2 years ago 

দোয়া করবেন আপু যেন আরো সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করতে পারি।

 2 years ago 

গোলাপ ফুলের অসাধারণ সুন্দর চিত্র অংকন দেখে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে গোলাপ ফুলের চিত্র অংকন করে রং করে দেওয়াটা সত্যি খুবই চমৎকার হয়েছে। গোলাপ ফুলের পাপড়ি গুলোর চিত্র অংকন খুবই আকর্ষণীয় হয়েছে। চমৎকার একটি চিত্র অঙ্কনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অসাধারণ কিছু কথা বলেছেন ভাইয়া শুভকামনা রইল আপনার জন্য এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

পেন্সিল দিয়ে খুবই সুন্দর একটি গোলাপ ফুল আর্ট করেছেন। আপনার আর্ট করা গোলাপ ফুলটি বেশ দারুণ হয়েছে। তবে বিশেষ করে গোলাপ ফুলটি রং করে আরো সৌন্দর্য টা বেশি বৃদ্ধি পেয়েছে। পেন্সিল দিয়ে গোলাপ ফুল আর্ট করা প্রতিটা ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া রং করার জন্য ফুলটি সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

 2 years ago 

ফুলের রানী গোলাপ, আর এই গোলাপ ফুল সবারই খুব পছন্দের ফুল।গোলাপ ফুল আমার ভীষণ ভালো লাগে।পেন্সিল এবং জেল পেন দিয়ে অনেক সুন্দর একটি গোলাপ ফুল এঁকেছেন যা দেখতে খুবই ভালো লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আমারও অনেক ভালো লেগেছে আপু শুনে যে আমার আঁকা ফুলটি আপনার কাছে ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37