বেগুনের তৈরি একটি মজাদার নাস্তা রেসিপি // ১০% বেনিফিশিয়ারি @shy-fox

in আমার বাংলা ব্লগ5 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে বেগুন দিয়ে তৈরি একটি মজাদার নাস্তার রেসিপি। এটি আমিও প্রথমবারের মতো ট্রাই করেছিলাম। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এটি আসলে অনেক সুস্বাদু লেগেছিল আমার কাছে। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লাগবে।

20211202_165901671.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • বেগুন ৩/৪ টি
  • ডিম ১টি
  • লবণ পরিমান মত
  • মরিচ গুঁড়ো হাফ চা চামচ
  • হলুদ গুঁড়ো হাফ চা চামচ
  • চাউলের গুঁড়ো হাফ কাপ
  • রেড গাম পরিমান মত

20211202_162505048.jpg

তাহলে চলুন শুরু করা যাক

প্রথম ধাপ

  • প্রথমে আমি বেগুন গুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি বেগুনগুলো গোল করে কেটে নিয়েছি। তারপর সেখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি।

20211202_162706448.jpg

দ্বিতীয় ধাপ

  • তারপর সেখান পরিমান মত হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি।

20211202_162740314.jpg

তৃতীয় ধাপ

  • তারপর বেগুন গুলোর মধ্যে পরিমান মত লবন দিয়ে দিয়েছি।

20211202_162752742.jpg

চতুর্থ ধাপ

  • তারপর আমি সেখানে কিছুটা পরিমাণ চাউলের গুড়ো দিয়ে দিয়েছি।

20211202_162822319.jpg

পঞ্চম ধাপ

  • তারপর আমি সেখানে কিছুটা পরিমাণ ডিম দিয়ে দিয়েছি। এখানে আমি ডিম দিয়েছি মাখার সুবিধার্থে। তারপর আমি সেখানে সবকিছু ভালো করে মেখে নিয়েছি।

20211202_162904450.jpg

20211202_163033048.jpg

ষষ্ঠ ধাপ

  • এরপর আমি একটি ডিম ভেঙে ভালো করে চামচ দিয়ে নেড়ে কুসুম এবং সাদা অংশ মিশিয়ে নিয়েছি। তারপর মেখে রাখা বেগুন গুলো ডিমের মধ্যে

20211202_163227630.jpg

সপ্তম ধাপ

  • এরপর আমি রেড গাম বেগুন গুলোর দুপাশে লাগিয়ে নিয়েছি।

20211202_163248235.jpg

20211202_163914777.jpg

সর্বশেষ ধাপ

  • তারপর একটি পাতিলে পরিমান মত তেল দিয়ে দিতে হবে। তারপর তেল গরম হলে সেখানে বেগুন গুলো দিয়ে দিতে হবে। এরপর আমি বেগুন গুলো ভালো করে ভেজে নিয়েছি।

20211202_164304607.jpg

20211202_164420887.jpg

20211202_165840652.jpg

20211202_165901671.jpg

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভাল লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Sort:  
 5 years ago 

দারুন হয়েছে , প্রতিটি ধাপ এর উপস্থাপন বোঝার মতন । আমি কিন্তু শিখে ফেলেছি। মুচমুচে বেগুনী আমি বলবো। ধন্যবাদ।

 5 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 5 years ago 

খুব সহজেই খুব সুন্দর একটি নাস্তা তৈরি করে ফেলেছেন। এমনিতেই বেগুন আমার খুবই প্রিয়। বেগুন ভর্তা এবং বেগুনের যেকোনো রেসিপি আমার খুবই ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

 5 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 5 years ago 

বাহহ মানুষ দেখছি ডিরেকশন এর পাশাপাশি রান্না বান্নাতেও পারফেক্ট। ভালো রেসিপি করেছেন তবে একা খাওয়া কি ঠিক মেডাম।😁😁

দারুন হয়েছে উপস্থাপন আপনার ধাপ গুলো জদিও ম্যাক্সিমাম জানে তবুও আপনার গোছানো ধাপ আরো সুন্দর ভবে জানবে ধন্যবাদ শেয়ার করার জন্য

 5 years ago 

একা কই খেলাম আপনাদেরও দিয়েছি আমি। এখন আপনারা খেতে না পারলে আমার কি করার 😁😁 মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।

 5 years ago 

আপনার বেগুনের রেসিপি টি আমার কাছে চমৎকার লেগেছে। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে ।রেসিপিটি খুব সহজেই আপনি বানিয়ে ফেলেছেন ।ঝটপট রেসিপি খেতে খুবই মজাদার হয়েছে ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে তুলে ধরেছেন বর্ণনা সহকারে ।যেটি আমার কাছে খুবই ভালো ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি সহজ নাস্তার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 years ago 

জি আপু এটি সুস্বাদু হয়েছিল। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 5 years ago 

সত্যি আপু আপনার আজকের রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে এই নাস্তাটি সকাল বিকালের নাস্তা রাখা যায় এবং এটা খুবই মজার। তাছাড়াও বেগুন আমার অনেক মজার এটা দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে আমার কাছে খুবই ভালো লাগে ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা।

 5 years ago 

জি ভাইয়া এটি বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 5 years ago 

আপনি খুব সুন্দর করে স্বল্প সময়ের মধ্যে আকর্ষণীয় এবং ইউনিক একটা নাস্তা তৈরি করেছেন। বেগুন দিয়ে এভাবে নাস্তা আগে কখনো খাওয়া হয়নি। আমরা সাধারণত সবসময় যেই ভাবে খেয়ে থাকি তা হচ্ছে বেগুনী বেগুন এবং বেসনের সমন্বয় হয়ে থাকে। আপনার বেগুনের নাস্তাটা দেখে জিভে জল চলে এসেছে বুঝাই যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। এবং আমাদের সাথে অনেক সুন্দর করে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 5 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 years ago 

বেগুন দিয়ে খুবই সুন্দর মজাদার রেসিপি তৈরি করেছেন, দেখে খেতে খুব ইচ্ছা করছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 5 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

আপু আপনি অসাধারণ ভাবে ডিম আর বেগুনের রেসিপি বানিয়েছেন খুব টেস্ট হয়েছিলো মনে হয় আপনার জন্য শুভকামনা আপু😍😍

 5 years ago 

জি ভাইয়া আমার কাছে অনেক সুস্বাদু লেগেছিল। মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 5 years ago 

বেগুনের তৈরি মজাদার নাস্তা আপনি দারুন ভাবে তৈরি করেছেন। আমি অনেক খায় এটা। গরম ভাতের সাথে সেই লাগে খেতে। প্রয়োজনীয় উপকরণ সঠিক মাত্রায় দিয়েছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। আপনার জন্য শুভকামনা রইল

 5 years ago 

গরম ভাতের সাথে খেতে আসলেই অনেক ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 5 years ago 

বেগুন দিয়ে তৈরি আপনার নাস্তাটি দেখে মনে হচ্ছে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার হয়েছে। বেগুন দিয়ে নাস্তা তৈরি প্রতিটি ধাপের বর্ণনা গুলো এবং ফটোগ্রাফি গুলো অতি চমৎকার হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64529.31
ETH 1873.71
USDT 1.00
SBD 0.38