মূলার শাক ভাজি রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে মূলার শাক ভাজি রেসিপি। আসলে কয়েকদিন ধরে তেমন কোনো রেসিপি তৈরি করা হচ্ছে না। এটিও কিছুদিন আগে করেছিলাম। তাই ভাবলাম এটিই শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20231105-WA0001.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • মূলার শাক
  • পেঁয়াজ
  • কাচা মরিচ
  • শুকনো মরিচ
  • রসুন
  • লবণ

IMG-20231103-WA0013.jpg

ধাপ - ১
  • প্রথমে শাক কুচি করে কেটে ধুয়ে নিয়েছি।

IMG-20231103-WA0012.jpg

ধাপ - ২
  • এরপর একটি প্যানে কয়েকটি শুকনো মরিচ ভেজে নিয়েছি। এরপর সেগুলো প্যান থেকে উঠিয়ে নিয়েছি।

IMG-20231103-WA0003.jpg

ধাপ - ৩
  • এরপর প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজকুচি।

IMG-20231103-WA0011.jpg

ধাপ - ৪
  • তারপর দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচা মরিচ।

IMG-20231103-WA0004.jpg

ধাপ - ৫
  • এরপর দিয়েছি পরিমাণ মতো রসুন কুচি।

IMG-20231103-WA0010.jpg

ধাপ - ৬
  • তারপর সবকিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি।

IMG-20231103-WA0009.jpg

ধাপ - ৭
  • সবকিছু কিছুক্ষণ ভাজা শেষে শাক গুলো দিয়ে দিয়েছি।

IMG-20231103-WA0008.jpg

ধাপ - ৮
  • এরপর পরিমাণমতো লবণ দিয়ে দিয়েছি।

IMG-20231103-WA0005.jpg

ধাপ - ৯
  • তারপর সবকিছু নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি।

IMG-20231103-WA0007.jpg

ধাপ - ১০
  • শাক ভাজা শেষ হলে শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি। শাক ভাজি তে এই শুকনো মরিচ গুঁড়ো দিলে এর ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে।

IMG-20231103-WA0006.jpg

এভাবেই তৈরি হয়ে আজকের রেসিপি টি।

IMG-20231105-WA0000.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

আহা! শীত তো চলে এসেছে আর এখন তো শাক পাওয়া যাবে। আর মুলার শাক আমার প্রিয় খুব। গরম ভাতের সাথে খেতে কিন্তু মজাই লাগে। আপনি মজাদার করেই রান্না করেছেন দেখছি।

 3 years ago 

ঠিকই বলেছেন গরম গরম ভাতের সাথে শুকনো মরিচ দিয়ে মুলার শাক ভাজি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

শীত চলে এসেছে তাই শীতের সবজিগুলো বাজারে পাওয়া যাচ্ছে। রেসিপির টাইটেল দেখে প্রথমেই হাফিজ ভাইয়ের মুলার জুসের কথা মনে পড়ে গেল হা হা হা। মুলার শাক ভাজি রেসিপি আমাদের মাঝে তুলে ধরেছেন পরিবেশন করা রেসিপি এর ছবি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে আর লোভনীয় রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

মুলার শাক ভাজি খেতে বেশ সুস্বাদু লাগে। আপনি খুবই সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে মুলার শাক ভাজি করেছেন। বিশেষ করে মুলার শাকগুলো কুচি কুচি করে কেটে নেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

শীতের প্রথম প্রথম মুলা শাক ভাজি খেতে বেশ মজা লাগে। আমার বেশ পছন্দের একটি ভাজি। তবে এখনও খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। আর দুধরনের মরিচ ব্যবহার করায় ভাজিটি খেতে বেশি মজা লাগবে।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন দু'রকম মরিচ ব্যবহার করারখেতে আমার কাছে বেশ ভালো লাগে। বিশেষ করে মুলার শাক ভাজির সাথে তেলেভাজা শুকনো মরিচ খাওয়ার মজাটাই আলাদা। সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ।

 3 years ago 

আমার জন্য যদি মুলার রোস্ট তৈরি করেন তাহলে আমি দাওয়াত খেতে যাবো আপনার বাসায়।
যাইহোক যে কোন শাক শুকনো মরিচ দিয়ে খেলে বেশ টেস্ট লাগে৷ রেসিপিটি দেখে বুজা যাচ্ছে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে।

 3 years ago 

আপনি চলে আসেন আপনার জন্য মুলার রোস্ট তৈরি করা হবে। চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মূলার শাক ভাজির দারুন একটি রেসিপি। আপনার এই রেসিপিটি দেখে লোভ আর সামলাতে পারলাম না। আপনার এই রেসিপিটি মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

মুলার শাক আলুর সাথে কুচি কুচি করে কেটে ভাজি করলে খেতে বেশ দারুন লাগে। আর আজকে আপনি সেই মুলার শাক সুন্দর করে রান্না করে দেখিয়েছেন। খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই রেসিপিটা।

 3 years ago 

মুলার শাক আলু দিয়ে ভাজি করে কখনো খাওয়া হয়নি। আমার রেসিপি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

মুলা শাকের দারুন একটা রেসিপি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। কোনদিন এই ধরনের রেসিপি তৈরি করে খাওয়া হয়নি তাই জানিনা এটা কেমন সুস্বাদু। ভাবছি আপনার দেখানো ধাপগুলো অবলম্বন করে একদিন মুলা শাকের রেসিপি তৈরি করে খাব।

 3 years ago 

সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনার কাছে ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। মূলা শাক ভাজি রেসিপিটি দেখে লোক সামলাতে পারছি না। আপনার রেসিপিটি অনেক দারুন ছিল আপু। রেসিপি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38