শিম এবং আলু দিয়ে লাউ শাক ভাজি রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করবো সেটি হচ্ছে শিম এবং আলু দিয়ে লাউ শাক ভাজি রেসিপি। অন্যান্য যেকোনো শাক থেকে লাউ শাক আমার অনেক বেশি পছন্দ। এই রেসিপিটা কিছুটা ভিন্নভাবে করার ট্রাই করেছি। এভাবে ভাজি করলে কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খেতে দারুন লাগে। বিশেষ করে ভাজি করলে গরম গরম ভাতের সাথে আরও বেশি ভালো লাগে খেতে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

1000023596.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • লাউ শাক
  • শিম
  • আলু
  • পেঁয়াজ কুচি
  • কাচা মরিচ কুচি
  • রসুন কুচি
  • শুকনো মরিচ
  • লবণ
  • ধনিয়া পাতা

1000023561.jpg

1000023565.jpg1000023567.jpg
ধাপ - ১
  • প্রথমে একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজার পর সেগুলো উঠিয়ে নিব।

1000023568.jpg

ধাপ - ২
  • তারপর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি রসুন কুচি। এরপর সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি।
1000023569.jpg1000023570.jpg
ধাপ - ৩
  • এরপর সেখানে শিম এবং আলু দিয়ে দিয়েছি। এবং কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি।

1000023571.jpg

ধাপ - ৪
  • এরপর সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি।

1000023575.jpg

ধাপ - ৫
  • এরপর সেখানে দিয়ে দিয়েছি কেটে রাখা লাউশাক। এরপর বেশ কিছুক্ষন সেগুলো রান্না করে নিয়েছি।
1000023590.jpg1000023591.jpg
সর্বশেষ ‌ধাপ
  • সবশেষে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে রাখতে হবে।

1000023592.jpg

এভাবেই আজকের রেসিপিটি তৈরি করে নিয়েছি।

1000023598.jpg

1000023601.jpg

1000023600.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 2 years ago 

সিম আর আলু দিয়ে ভাঁজি করলে সেটা আমার কাছে বেশ মজা লাগে আর আপনি আজকে শিম আলু এবং লাউ শাক ভাজি রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন অনেক লোভনীয় লাগছে আপু। বিশেষ করে পরিবেশন করা আপনার রেসিপির ছবি দেখে গরম ভাতের সাথে খেতে ইচ্ছে করছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

বাহ্ ! বেশ মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু ৷ আসলে ভাজি আমার বেশ পছন্দের , তবে এভাবে কখনো তিন সবজির ভাজি এক সাথে খাওয়া হয়নি ৷ শিম আলু ভাজি খেয়েছি তবে লাউ শাক ইউনিক ছিলো ৷ যাই হোক , ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ৷ বেশ মজাদার একটি ভাজি রেসিপি জেনে নিলাম ৷ ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

সম্ভব হলে এভাবে একদিন ভাজি করে খেয়ে দেখবেন। আশা করি আপনার কাছে খেতে ভালো লাগবে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ দুই পদের সবজি দিয়ে শাক ভাজি করেছেন দেখে খুব ভালো লাগলো। এই ধরনের শাক ভাজি খেতে সত্যি বেশ দারুণ। আসলে সবজি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু ‌

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

শিম এবং আলু দিয়ে লাউ শাক ভাজি রেসিপিটি বেশ মজাদার হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

লাউশাক আমার অনেক পছন্দের। তবে শিম দিয়ে লাউশাক কখনো টেস্ট করিনি।আপনার পোস্টে এই রেসিপি দেখে মনে হচ্ছে রান্না টি বেশ চমৎকার হয়েছে। রান্নার প্রতি টা ধাপ আপনি সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু,,

 2 years ago 

হ্যাঁ এর রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপু আপনিতো সিম আলু লাউ শাক দিয়ে একটি দারুন রেসিপি তৈরি করেছেন।সবজি আমার বাসার খাদ্য তালিকার একটি গুরুত্বপূর্ণ মেন্যু। লাউ শাক আমার পছন্দের একটি সবজি।সাথে যদি আলু দিয়ে তৈরি করা হয়।রেসিপিটি দেখে অনেক ভালো লাগলো আপু।আর রেসিপি তৈরির প্রক্রিয়াটি আপনি আমাদের মাঝে দারুণভাবে উপস্থাপন করেছেন।তার জন্যে ধন্যবাদ আপু ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সিম এবং আলু দিয়ে লাউ শাক ভাজি এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। আপনার মত করে এরকম ভাবে কয়েকবার খাওয়া হয়েছে তবে এটার সঙ্গে চিংড়ি মাছ যুক্ত করা হয়েছিল। আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল মাঝে মাঝে এরকম রেসিপি স্বাদ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এই রেসিপির সাথে চিংড়ি মাছ যুক্ত করলে তো খেতে আরো বেশি ভালো লাগবে। আর আমার রেসিপিটি খেতেও খুব মজা হয়েছে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি আজকে আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন। শাক ভাজি খেতে আমি ভীষণ পছন্দ করি। শিম আলু এবং লাউ শাক এভাবে অনেক বার ভাজি করে খাওয়া হয়েছে। এই ভাজিটা খেতে বেশ ভালো লাগে। তবে ধনিয়া পাতা দেওয়ার জন্য মনে হচ্ছে খেতে আরো বেশি মজা হয়েছিলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

শিম ও আলু দিয়ে লাউ শাক ভাজি দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই রেসিপিটি আমার অনেক প্রিয়। গরম ভাতের সঙ্গে খেতে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64482.23
ETH 1686.47
USDT 1.00
SBD 0.42