DIY :- খুবই চমৎকার ও আকর্ষণীয় একটি ছাতার অরিগামি তৈরি।
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে একটি ছাতার অরিগামী তৈরি। আসলে কাগজের তৈরি জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় প্রয়োজন। যার কারণে এগুলো খুব একটা করা হয় না। কিন্তু পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করি ডাই প্রজেক্ট শেয়ার করার। সময় বেশি লাগলেও এই ডাইগুলো করতে কিন্তু আমার কাছে বেশ দারুন লাগে। সত্যি বলতে অনেক ব্যস্ততার সময় কাটানোর মধ্যে এই ডাইগুলো তৈরি হয় এবং এই সময়টা আমি খুব এনজয় করি।
যদিও এখন গ্রীষ্মকাল চলছে তবে প্রায় শেষের দিকে সামনে বর্ষাকাল। আর এই বর্ষাকালে ছাতা আমাদের খুবই নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতি তৈরি হয় যে ছাতা ছাড়া বাসা থেকে বের হওয়াই সম্ভব হয় না। সেজন্যই আজকে আপনাদের মাঝে আমি রঙ্গিন কাগজ দিয়ে ছাতার একটি অরিগামি তৈরি করে শেয়ার করলাম। এই ছাতার অরিগামিটির বিশেষত্ব হচ্ছে এটি খোলাও যাবে আবার বন্ধ করে রাখা ও যাবে। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে এই ছাতার অরিগামিটি তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করি।
ছাতা অরিগামীটির সর্বশেষ ফটোগ্রাফি
- রঙিন কাগজ (লাল ও সবুজ)
- কাঁচি
- ঘাম
- কাঠি।
- প্রথমে আমি লাল ও সবুজ দুই রঙের দুইটি রঙিন কাগজ নিয়ে দুইটাকে একই সমান করে চতুর্ভুজাকৃতি করে কেটে নিলাম।
- এবার আমি রঙিন কাগজ দুটি মাঝখানে আড়াআড়ি করে চতুর্দিক থেকে ভাঁজ করে নিলাম।
- তারপর আমি রঙিন কাগজ দুটোকে মাঝখানের বিন্দুটি ধরে ভাঁজ করে সর্বোচ্চ ভাঁজ দিয়ে নিলাম। এই ভাঁজ গুলো দিতে অনেক সাবধানে দিতে হবে কারণ এই ভাজগুলো দিতে দিতে এক সময় মাঝখানের বিন্দুটি ছিঁড়ে যেতে পারে। সেই সাথে অনেক সময়ও লেগে যাবে।
- দুটি রঙিন কাগজ ভাজ দেওয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি কেচি দিয়ে এগুলোর মাথায় কেটে দেওয়ার জন্য প্রস্তুত করলাম।
- প্রথমে আমি লাল রঙের রঙিন কাগজটি কেচে দিয়ে কেটে নিলাম। তারপর মাঝখানে দুই পাশে থেকে কেচি দিয়ে কেটে দিলাম, এমন ভাবে কাটতে হবে যাতে পুরোটা আলগা হয়ে না যায়।
- কেচি দিয়ে কেটে নেওয়ার পর আমি লাল রংয়ের কাগজটি ভাঁজ গুলো খুলে নিলাম। এরপর কাটা উপরের অংশটি উল্টো ভাঁজ করে প্রত্যেকটা ভাজ আবারো দিয়ে নিলাম।
- এবার আমি সবুজ রঙ্গের কাগজটিও কেচি দিয়ে সমান করে কেটে ভাজ খুলে নিলাম।
- তারপর সবুজ রঙের রঙিন কাগজের উপরের অংশে চতুর দিকে ঘাম দিয়ে নিলাম। এরপর লাল রংয়ের কাগজটি সবুজ রঙের কাগজের ঘামের উপর লাগিয়ে দিলাম।
- এবার আমি একটি কাঠি নিয়ে আলাদা একটা সবুজ রঙের ছোট রঙিন কাগজের টুকরো নিয়ে কাঠির মধ্যে পেঁচিয়ে ছাতার জন্য ডাট তৈরি করে নিলাম। তারপর ডাটটি ছাতার লাল ও সবুজ রঙের কাগজের মাঝখান দুটো ছিদ্র করে এর ভিতর ঢুকিয়ে ঘাম দিয়ে আটকে দিলাম।
- এবার আমি ছাতাটি বন্ধ করে ছোট ছোট কিছু কাগজের টুকরো ছাতার উপরের অংশে এবং নিচের অংশে ঘাম দিয়ে লাগিয়ে দিলাম। তারপর লাল রংয়ের চিকন একটি কাগজের টুকরো দুই ভাঁজ করে ছাতার ডাটের নিচের অংশে লাগিয়ে দিলাম। যেটাকে বলে হ্যাঙ্গার লুব।
- এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রঙিন কাগজ দিয়ে ছাতার অরিগামিটি।
তো আমার প্রিয় বন্ধুরা এই ছিলো আমার আজকের ডাই পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
বর্ষাকালে ছাতা আমাদের সঙ্গী। বর্ষাকালে ছাতা ছাড়া একদিনও চলে না। আপনার তৈরি করা ছোট্ট ছাতাটি দেখে নিয়ে আসতে ইচ্ছা করছে আপু। অনেক সুন্দর ভাবে ছাতাটি তৈরি করেছেন এবং সম্পূর্ণ প্রসেস তুলে ধরেছে দেখে সত্যিই ভালো লাগলো আপু।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
এখন প্রায় এক দুই দিন পর পরই বৃষ্টি দেখা দিচ্ছে। এই সময়টাতে ছাতার কোন বিকল্প নেই। বাহিরে বের হতে হলে ছাতা সাথে নিয়ে যেতে হবে কখন জানি বৃষ্টি হয় এটা ভেবে সবসময় সাথে রাখতে হবে। আপনি খুব সুন্দর করে ছাতার অরিগামি তৈরি করেছেন। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। কালার কম্বিনেশনটা দারুন লাগছে। সুন্দর একটা ছাতার অরিগামি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুন্দর ও গঠনমূলের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপু বৃষ্টির সময় এই ছাতা খুবই কাজে দিবে।আপনি তো রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ছাতা আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। দারুন হয়েছে।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন।আপনার উপস্থাপনা খুব ভালো ছিল। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
অনেক সুন্দর একটি ছাতার অরিগামি করেছেন। এটা দেখতে আসলেই চমৎকার ও অসাধারণ। আপনার এই অরিগ্যামিটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপু আপনি আজ খুব সুন্দর একটি ছাতার অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙ্গিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানালে দেখতে খুব সুন্দর লাগে। আপনার ছাতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার ছাতা অরিগামি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। খুব সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
আপু আপনি সময় উপযোগী দারুণ একটা পোস্ট করছেন। আসলে রঙিন কাগজের জিনিস গুলো তৈরি করতে ও দেখতে আমার অনেক ভালো লাগে। আপনার রঙিন কাগজের ছাতাটা অনেক ভালো লেগেছে আমার কাছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজের তৈরি জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে। একটি ছাতার অরিগ্যামি জাস্ট অসাধারণ হয়েছে আপু। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। সম্পূর্ণ কাজটি একেবারে নিখুঁতভাবে করেছেন। দেখে সত্যিই খুব ভালো লাগলো। আশা করি সামনেও অনেক সুন্দর সুন্দর অরিগ্যামি আপনার কাছ থেকে দেখতে পাবো। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
রঙ্গিন কাগজ দিয়ে খুব চমৎকার ছাতা তৈরি করেছেন আপনি। দেখে বোঝা যাচ্ছে রঙিন কাগজ দিয়ে ছাতা তৈরি করতে আপনার অনেক পরিশ্রম এবং সময় লেগেছে। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে খুবই সুন্দর দেখায় আপনি আমাদের মাঝে ছাতা তৈরি প্রক্রিয়া সুন্দর করে উপস্থাপন করেছেন। এত সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে একটু সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে আপনার কাছ থেকে একটি ছাতা কিনে আনতে হবে । রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ছাতার অরিজ্ঞামী তৈরী করেছেন। কালার সিলেকশন সুন্দর হয়েছে। ভিতরে এবং বাহিরে খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছেন। ধন্যবাদ আপু।
হ্যাঁ আমার কাছ থেকে আপনি একটি ছাতা কিনে নিয়েন। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
Hi, @isratmim,
Thank you for your contribution to the Steem ecosystem.
Your post was picked for curation by @gorllara.
Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP