DIY :- রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার একটি টিউলিপ ফুলের তোড়া তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালই আছে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কয়েকদিন আগে কাগজ দিয়ে একটি ফুলের টপ বানিয়েছিলাম, তাই আজকে এই বিষয়টা একটু মাথায় ঘুরপাক খাচ্ছিল যে রঙিন কাগজ দিয়ে কি তৈরি করা যায়। অনেক চিন্তা ভাবনা করার পর রঙ্গিন কাগজ দিয়ে একটি ডাই বানিয়ে ফেললাম। আজকে আপনাদের সাথে ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি যা হচ্ছে রঙ্গিন কাগজ দিয়ে তৈরি একটি চমৎকার টিউলিপ ফুলের তোড়া। আসলে রঙ্গিন কাগজ দিয়ে তৈরি জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। যার কারণে এগুলো খুব একটা করা হয় না। কিন্তু পোস্টের ভিন্নতা আনার জন্য সব সময় চেষ্টা করি ডাই প্রজেক্ট শেয়ার করার। তাহলে চলুন আর দেরি না করে কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে এই ফুলের তোড়াটি তৈরি করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করি।

ফুলের তোড়ার সর্বশেষ ফটোগ্রাফি

IMG_20230731_175836.jpg

IMG_20230731_180044.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • বিভিন্ন রঙের রঙিন কাগজ
  • কাঁচি
  • পেন্সিল
  • ঘাম।

IMG_20230725_112102.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি একটি নীল রংয়ের কাগজ নিয়ে এটিকে একটা নির্দিষ্ট মাপে বেশ কয়েকটি ভাঁজে ভাঁজ করে নিলাম।

IMG_20230725_112157.jpg

IMG_20230725_112404.jpg

দ্বিতীয় ধাপ
  • তারপর নীল রঙের ভাঁজ করা কাগজটির মাঝখান থেকে উপরের অংশে আড়াআড়ি করে কেঁচি দিয়ে কেটে নিলাম।

IMG_20230725_112620.jpg

তৃতীয় ধাপ
  • তারপর একটি লাল রঙের ছোট্ট একটি কাগজ চিকন করে কেটে নীল রংয়ের কাগজটির গোড়ায় ঘাম দিয়ে সুতায় গিট দেওয়ার মত করে আটকে দিলাম।

IMG_20230725_113150.jpg

চতুর্থ ধাপ
  • এবার আমি চারটি রঙের রঙিন কাগজ নিয়ে একই সমান করে সবগুলো কেটে নিলাম।

IMG_20230725_113734.jpg

পঞ্চম ধাপ
  • তারপর আমি লাল রঙের কাগজটি নিয়ে এটিকে সমানভাগে তিন ভাগে ভাঁজ করে নিলাম। এভাবে সবগুলো রঙের কাগজগুলোকে সমানভাবে ভাঁজ করে নিলাম।

IMG_20230725_113937.jpg

ষষ্ঠ ধাপ
  • তারপর যে তিন ভাগে ভাঁজ করেছি সেগুলোকে সমান করে কেটে নিলাম প্রত্যেকটা অংশ দিয়ে এক একটা টিউলিপ ফুল তৈরি করে নিলাম। এভাবে আমি সবগুলো রঙের কাগজ দিয়ে বেশ কয়েকটি টিউলিপ ফুল তৈরি করে নিলাম।

IMG_20230725_114002.jpg

IMG_20230725_114357.jpg

IMG_20230725_122510.jpg

সপ্তম ধাপ
  • এবার আমি আরো দুইটি রংয়ের রঙিন কাগজ নিয়ে সেগুলোকে সমানভাবে ভাঁজ করে বেশ কয়েকটি ভাঁজে কেটে নিলাম। তারপর সেগুলোকে কেচি দিয়ে উপরের অংশ চিকন করে কেটে নিলাম।

IMG_20230725_122748.jpg

IMG_20230725_123609.jpg

অষ্টম ধাপ
  • কেটে নেওয়া কালো এবং বেগুনি রঙের কাগজগুলো আগের তৈরি করা ফুলের তোড়ার মধ্যে ঘাম দিয়ে লাগিয়ে দিলাম।

IMG_20230725_124052.jpg

সর্বশেষ ধাপ
  • এবার আমি এই ফুলের তোড়ার মধ্যে এক এক করে ঘাম দিয়ে সবগুলো টিউলিপ ফুল লাগিয়ে দিলাম। এতে করে তৈরি হয়ে গেল আমার টিউলিপ ফুলের একটি ফুলের তোড়া।

IMG_20230725_124905.jpg

এই ছিলো আমার আজকের ডাই পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
Sort:  
 3 years ago 

অসম্ভব সুন্দর একটা ফুলের তোড়া তৈরি করেছেন আপনি রঙিন কাগজ ব্যবহার করে। টিউলিপ ফুলের তোড়া দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম ফুলের তোড়া গুলো তৈরি করে যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখা হয় তখন ঘরের সৌন্দর্য আরো বেশি বেড়ে যায়। বিভিন্ন কালারের ফুল হওয়ার কারণে আকর্ষণীয়ভাবে এটি ফুটে উঠেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা না করে থাকতে পারছি না আপু। সম্পূর্ণটা অনেক বেশি সুন্দর হয়েছে।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার টিউলিপ ফুলের তোরা টি সত্যিই চমৎকার হয়েছে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে ।কাগজ গুলো কালারফুল হওয়ার জন্য দেখতে আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে ।বেশ ভালো লাগলো আপু ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আসলেই আপু রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই বানানো যায় আর বানালে কিন্তু দেখতে ভালোই লাগে ।আপনার রঙিন কাগজের তৈরি টিউলিপ ফুলগুলো কিন্তু অসাধারণ হয়েছে । বিভিন্ন কালারফুল দেওয়ার কারণে অনেক বেশি চমৎকার লাগছে ।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে টিউলিপ ফুলের তোড়া বানিয়েছেন। আপনার এত সুন্দর ডাই প্রজেক্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। রঙ্গিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে টিউলিপ ফুলের দারুন একটি তোরা প্রস্তুত করেছেন।
সেই সাথে রঙিন কাগজের দারুণ ব্যবহার দেখিয়েছেন।
বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটেছে।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি যা তৈরি করবেন তাই সুন্দর লাগবে এটাই স্বাভাবিক। কারণ রঙিন মাত্র সৌন্দর্যের প্রতীক। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি টিউলিপ ফুলের তোড়া তৈরি করেছেন। এই শিউলি ফুলের তোরা তৈরি করা প্রত্যেকটা ধাপ আপনি খুব ভালোভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে এভাবে তোরা তৈরি করে যদি ঘরে সাজিয়ে রাখা যায় তাহলে দেখতে ভীষণ ভালো লাগে। এত সুন্দর করে টিউলিপ ফুলের তোড়া বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন এই ধরনের ফুলের তোড়াগুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে টিউলিপ ফুলের তোড়া তৈরি করেছেন। আপনার অরিগামি গুলো সব সময়ই আমার কাছে খুব ভালো লাগে। আজকের অরিগামি টাও কিন্তু খুব ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অরিগামি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আমার ডাই আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

বাহ!!আপু, রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে টিউলিপ ফুলের তোড়া তৈরি করেছেন তো। ফুল গুলো দেখে ভীষণ ভালো লাগছে। আপনার নিখুঁত হাতের কারু কাজের প্রশংসা না করলেই নয় আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, রঙিন কাগজের তৈরি টিউলিপ ফুলের তোড়া তৈরি করে তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি টিউলিপ ফুলের তোড়া করে শেয়ার করলেন আপু।চমৎকার হয়েছে।রঙিন কাগজ দিয়ে বানানো জিনিসগুলো একটু বেশীই ভালো লাগে। আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। দেখতে খুব সুন্দর লাগলো।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিকই বলেছেন রঙিন কাগজ দিয়ে তৈরি করা জিনিসগুলো আমার কাছেও দেখতে খুব ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63933.57
ETH 1872.06
USDT 1.00
SBD 0.38