$Puss কয়েন নিয়ে আমার লেখা একটি কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

Untitled_design.png

গত পরশু আপনাদের সাথে puss কয়েন নিয়ে আমার নিজস্ব কিছু অনুভূতি শেয়ার করেছিলাম। গতকাল puss কে আর্ট করে শেয়ার করেছিলাম। আজকে আপনাদের সাথে একটা কবিতা লিখে শেয়ার করছি। আমি কবিতা তেমন লিখতে পারি না। অনেক আগে একবার আমার বাংলা ব্লগ নিয়ে একটা কবিতা লিখেছিলাম। Puss কয়েন নিয়ে সবার লেখা বেশ কয়েকটা কবিতা আমার পড়া হয়েছে। তাই আমি ভাবলাম একবার চেষ্টা করে দেখি। যদিও আমি একদমই ভালো কবিতা লিখতে পারি না। তবে চেষ্টা করেছি। আর লাইনগুলো সাজিয়ে লিখতেও অনেক বেশি সময় লেগেছে আমার। জানিনা আপনাদের কাছে কবিতাটা কেমন লাগবে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কবিতাটা সুন্দরভাবে সাজিয়ে লিখার জন্য।

puss-in-boots_2.png

স্বপ্নের puss কয়েন


এলোএলো এলো রে
নতুন করে এলো রে
আমার বাংলা ব্লগে
আর এমই দাদার অভাবনীয়
পরিকল্পনায় এলো রে
মুগ্ধ করল আমার বাংলা ব্লগ ব্যবহারকারীদের
কতটা চিন্তা কতটা মানবিকতা
আর্থিকভাবে সফলতা করার অক্লান্ত প্রচেষ্টা
নতুন নতুন চিন্তাধারা ও অসাধারণ মেধা খাটিয়ে আমার বাংলা ব্লগ
তথা পুরো পৃথিবীর জন্য
অসাধারণ নামে আকর্ষণীয় লোগো সিলেকশনে
নিয়ে এলো রে একটি মিমি কয়েন
নাম তার হলো puss কয়েন।
বিশ্বাস আমার এগিয়ে যাবে
ফিরবে না পিছন ফিরে
দাদার আশা হবে পূরণ
ছড়িয়ে যাবে বিশ্ব ভুবন।
Puss কয়েন প্রিয় আমার
সেই সাথে হবে প্রিয় বিশ্ববাসীর
এটা আমার আশা।
আশা হবে পূরণ যদি সবাই এগিয়ে যায়
সাথে নিয়ে puss কয়েন
খুলে যাবে সম্ভাবনার অপার দুয়ার
স্বাবলম্বী হবো আমরা আর্থিক ভাবে
সেই সাথে দাদার স্বপ্ন হবে পূরণ
স্বপ্ন পূরণ হবে আমাদেরও।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

puss কয়েন আমার বাংলা ব্লগ কমিউনিটির নেটিভ কয়েন। আর puss কয়েন দিন দিন সফলতার দিকে এগোচ্ছে। আশা করা যায় খুব শীঘ্রই সফলতার শীর্ষে পৌঁছাবে। দাদা যদিও বারবার বলেছেন যে এই কয়েন টা শুধুমাত্র মজা করার উদ্দেশ্যেই। তবে দাদার প্রত্যেকটা প্রজেক্টেই আমরা সম্মান করি। আর দাদা প্রত্যেকটা প্রজেক্টে সফল হয়েছেন। এটাতেও নিশ্চয়ই সফল হবেন। এর মাধ্যমে আমরা নিজেদের স্বপ্ন গুলোও পূরণ করতে পারবো। যারা এখনো puss কয়েন hold করেন নি তারা খুব শীঘ্রই এই কয়েন হোল্ড করে রাখুন। ভবিষ্যতে এই কয়েন আমাদের সাফল্যের শীর্ষে নিয়ে যাবে।


এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

image.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 
 2 years ago 

Puss কয়েন নিয়ে অসাধারণ একটা কবিতা আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে সত্যিই দাদার এই অভাবনীয় প্রকল্পের মাধ্যমে আমরা সবাই উপকৃত হতে পেরেছি। এছাড়াও আপনার কবিতার প্রতিটা লাইন একদম বাস্তবতার সাথে মিলে গেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার আজকের শেয়ার করা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আপনি আজকে আমাদের মাঝে $puss কয়েন নিয়ে খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। তাছাড়া আমরা আশাবাদী দাদার স্বপ্ন তো পূরণ হবেই। সেই সাথে আমাদের ও । অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কবিতাটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ $Puss কয়েন নিয়ে আপার লেখা একটি কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে। তবে কবিতাটি প্যারো প্যারা করে শেয়ার করলে দেখতে আরো সুন্দর লাগতো। প্রত্যেকটা শব্দই সহজ সাবলীল ভাষার ছিল। মর্মার্থ অনেক সুন্দর। ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা ।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

$Puss কয়েন নিয়ে আপনিও চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। ইতিমধ্যে অনেকেই কবিতা শেয়ার করেছে। আর আপনার লেখা কবিতাটি সেরা ছিল আপু। খুবই ভালো লেগেছে কবিতা পড়ে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে চমৎকারভাবে $puss কয়েন নিয়ে আপনার লেখা একটি কবিতা শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন বেশ ছন্দের সাথে মিল রেখে লিখেছেন। আমরা সকলে আশাবাদী দাদার স্বপ্নের সাথে সাথে আমাদের সকল ইউজারের স্বপ্নপূরণ হবে $puss কয়েনের মাধ্যমে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

$PUSS নিয়ে কবিতা,
ভালো লাগে সবই-তা।
আছে যতো কথা,
দাদা সর্বস্রোতা।

ভালো লাগলো কবিতাখানা। নিজেও দুই লাইন মেলানোর চেষ্টা করলাম

 2 years ago 

আপু আপনি $PUSS কয়েন নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এত সুন্দর কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। $PUSS কে নিয়ে অনুভূতির কোনো শেষ নেই। $PUSS আমাদের ভালোবাসা,$PUSS আমাদের আশা ভরসা। $PUSS কে আমরা এভাবেই আমাদের মাঝে সারাজীবন লালন করবো। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এরকম অসাধারণ একটি কবিতা পড়ে খুবই ভালো লাগলো৷ সবসময় আপনি খুব সুন্দর কিছু কবিতা আমাদের মাঝে শেয়ার করে আসছেন৷ আজকে $PUSS নিয়ে সুন্দর কবিতাটিও পড়ে খুবই খুশি হলাম৷ ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64663.34
ETH 1871.74
USDT 1.00
SBD 0.38