সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করব। কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে পর্ব ১ শেয়ার করেছিলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
আমি গত পোস্টে বলেছিলাম বাংলাদেশের অন্য সব বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এরিয়া বড়। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরো কিছু বিশেষত্ব রয়েছে। এগুলো হলো একমাত্র এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ট্রেন রয়েছে যেটাকে শাটল ট্রেন বলা হয়। এছাড়াও রয়েছে নিজস্ব একটি জাদুঘর। যেগুলো অন্য কোন বিশ্ববিদ্যালয়ে দেখা যায় না। নিচের ফটোগ্রাফিটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘর। জাদুঘরের এই ভবনটিও বেশ বড়। আর ওপরের ফটোগ্রাফিটি হচ্ছে চাকসু ভবনের ফটোগ্রাফি।

নিচের এই ভবনটির নাম হচ্ছে ড. মোহাম্মদ ইউনুস ভবন। এই ভবনটিও খুব সুন্দর এবং বেশ বড়। আর চারপাশে এরিয়াটাও ভীষণ সুন্দর। এই ভবনেই আমার পরীক্ষার সিট পড়েছিল। ভবনটির চারপাশ খুব সুন্দর এবং এই ভবনটির সামনে বেশ কয়েকটি ফুলের গাছ রয়েছে।

নিচের ফটোগ্রাফির এই ভবনটি হচ্ছে ব্যবসায় অনুষদ ভবনের ফটোগ্রাফি। এখানে আমার এক ফ্রেন্ডের সিট পড়েছিল তাই যাওয়া হয়েছে। এই ভবনটিও অনেক বেশি সুন্দর আর অনেক বড়। পুরো ক্যাম্পাসের এরিয়া টাই অনেক সুন্দর আর বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে।

নিচের এই ভবনের ফটোগ্রাফিটি হচ্ছে মেরিন সাইন্স বিভাগের ভবন। হে ভবনটি সম্ভবত নতুন একটি ভবন। আর ভবনের সামনের দিকের ডিজাইন টা বেশ ভালো লেগেছে আমার কাছে। বেশ কিছু সামুদ্রিক প্রাণীর ছবি আঁকা রয়েছে ভবনের সামনের দেওয়ালে।

এখানে কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ছবিগুলো চাকসু ভবনের সামনে থেকে ক্যাপচার করেছিলাম।

এই ভবনটি জীববিজ্ঞান অনুষদের ভবন।



এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্তে
@isratmim
✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅
✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি বর্তমানে এইচ এস সিতে অধ্যায়নরত অবস্থায় আছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
✅
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কখনো যাওয়া হয়নি। আপনি এডমিশন পরীক্ষার সুবাদে অনেকগুলো ভার্সিটিতে ঘুরাঘুরি করেছেন। যেটা আমাদের সাথে শেয়ার করে চলেছেন । আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃশ্যপটভূমি আমাদের সাথে শেয়ার করলেন। যেটা আপনার ভর্তি পরীক্ষার মুহূর্ত ছিল সব মিলিয়ে ভালো লেগেছে। অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
দেখতে দেখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘোরাঘুরির অন্তিম পর্বে পৌঁছে গেলাম আমরা। এই পর্বেও আপনি বেশ দারুন ভাবে কিছু তথ্য তুলে ধরেছেন আপু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলেই বাকি সবগুলো বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে বেশি বড়। এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিছু বিষয় রয়েছে তার মধ্যে জাদুঘর এবং নিজস্ব ট্রেন। তাছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি অনেক বেশি সৌন্দর্যপূর্ণ এবং সেখানকার ভবনগুলো অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করে। এটা আপনার পোস্ট এর ফটোগ্রাফির মাধ্যমে আবারও প্রমাণিত হলো। ধন্যবাদ আপু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুন্দর কিছু তথ্য আমাদের অবগত করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপনি একের পরে এই ক্যাম্পাসগুলোতে ঘুরার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এর শেষ পর্ব আজকে চলে আসল৷ খুব সুন্দর ভাবে আপনি এই পর্বের মধ্যে অনেকগুলো বিষয় ফুটিয়ে তুলেছেন এবং খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফিও শেয়ার করেছেন৷ কখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ যাওয়া হয়নি৷ তবে যেভাবে আজকে আপনার কাছ থেকে ফটোগুলোর মাধ্যমে সবকিছু দেখতে পারলাম এই জায়গা যেন অনেকটাই পরিচিত হয়ে গেল৷
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তো দেখছি বিশাল বড়। তাছাড়া জাদুঘর ভবনও রয়েছে। আমার কখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়ার সুযোগ হয়নি। আপনি ভর্তি পরীক্ষার জন্য গিয়েছেন তাহলে। আগের পর্ব গুলো দেখা হয়নি আমার। ভবন গুলো দেখে আসলেই খুব ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন আপু। সবমিলিয়ে পোস্টটি খুব ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।