আসলামুআলাইকুম
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে আরো একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটি হচ্ছে সুস্বাদু ডিম ভুনা রেসিপি। এটি তৈরি করা খুব সহজ এবং খেতেও সুস্বাদু।

প্রয়োজনীয় উপকরণ
- ডিম - ৫ টি
- পেঁয়াজ - ২/৩ টি
- কাঁচা মরিচ - ৫/৬ টি
- টমেটো - ১ টি
- ধনিয়া পাতা - পরিমাণমত
- রসুন বাটা - ১ টেবিল চামচ
- লবণ - পরিমান মত
- মরিচ গুঁড়ো - ১ চা চামচ
- হলুদ গুঁড়ো - ১ চামচ
- জিরা গুঁড়ো - হাফ চা চামচ

প্রথম ধাপ
- প্রথমে একটি প্যানে পরিমাণমতো তেল সেখানে পেঁয়াজ এবং মরিচ কুচি ভেজে নিতে হবে।

দ্বিতীয় ধাপ
- এরপর সেখানে পরিমাণ মত লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে দিতে হবে।

তৃতীয় ধাপ
- তারপর আমি সেখানে রসুন বাটা দিয়ে দিয়েছি।

এরপর আমি সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবং কিছু সময় ধরে সেগুলো ভেজে নিয়েছি।

চতুর্থ ধাপ
- তারপর আমি সেখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবং খুব ভালোভাবে সবকিছু নেড়েচেড়ে নিয়েছি।

পঞ্চম ধাপ
- এরপর আমি সেখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি।

ষষ্ঠ ধাপ
- এরপর আমি সেখানে ডিম গুলো ভেঙ্গে দিয়ে দেই। খেয়াল রাখতে হবে যেন একটির সাথে আরেকটি লেগে না যায়।

সপ্তম ধাপ
- এরপর আমি ডিমগুলো উল্টিয়ে নিয়েছি।

- তারপর ৫ মিনিটের মত সেগুলো রান্না করি।

সর্বশেষ ধাপ
- এরপর আমি সেখানে ধনেপাতা কুচি দিয়ে সেগুলো চুলা থেকে নামিয়ে ফেলি।

তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি।


এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ইতি
@isratmim
বাহ! খুবই সুস্বাদু একটি রেসিপি ডিম ভুনা রেসিপি আপনি শেয়ার করেছেন যা দেখে খেতে লোভ লেগে গেলো। রেসিপিটি দেখতে অসাধারন ছিল। কালার টা ও বেশ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
ডিম ভুনা মজাদার একটি রেসিপি, আপনার ডিম ভুনার ছবি দেখেই বুজা যাচ্ছে অনেক স্বাদের ছিল। প্রতিটা ধাপ আমাদের মাঝে খুব ভালো ভাবে প্রেজেন্ট করাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ।শুভ কামনা রইল আপনার জন্য
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
সুস্বাদু ডিম ভুনা রেসিপিটি দারুন হয়েছে দেখে তো খেতে ইচ্ছা করছে আপু অনেক ভালো লাগলো আমিও শিখে নিলাম আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ আপনাকে।
সুস্বাদু ডিম ভুনা রেসিপি খুবই মজাদার হয়েছে আপু। ডিম ভুনা রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। ডিম ভুনা রেসিপির প্রতিটি ধাপ লিখে আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
ডিম ভুনা রেসিপি দেখে জিভে জল চলে আসলো।অনেক মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু।দারুন একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
অসংখ্য ধন্যবাদ আপু।
বাহ আপু আপনার ডিম ভুনা রেসিপি টি অনেক সুন্দর হয়েছে । রেসিপিটি দেখেই জিভে জল চলে আসলো । কারণ পৃথিবীর ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে । আর রেসিপিটি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
কি মজার একটি রেসিপি দিয়েছেন,, আমি এভাবে ডিম ভূনা খাই নি।তবে রেসিপি এর প্রস্তুত প্রণালী দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
জি আপু এটি খুবই সুস্বাদু। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার ডিম ভুনা রেসিপি টি দেখে খুবই ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপির প্রতিটি স্টেপ শেয়ার করেছেন। আমার কাছে ডিম ভুনা অনেক ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ ডিম ভুনার রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।
ডিম বরাবরই আমার খুব ফেভারেট 😋😋বিশেষ করে সকালের নাস্তায় পরোটা সাথে ডিম ভাজি হলে তো কোন কথাই নেই। আপনি ডিম ভুনার অসাধারণ একটি রেসিপি প্রস্তুত করেছেন। দেখেন লোভ হচ্ছে মনে হচ্ছে খেতে সুস্বাদু হবে। শুভেচ্ছা রইল আপনার জন্য।
এটি আসলে অনেক সুস্বাদু হয়েছিল। আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
আমাদের মত ব্যাচেলরদের জন্য খুব মজাদার একটি রেসিপি। কারণ মেসে থাকাকালীন সময়ে এভাবে ডিম ভুনা করে আমরা খেয়ে থাকি । আপনি খুব সুন্দর করে রান্নার প্রসেসটি দেখিয়েছেন । ধন্যবাদ আপু আপনাকে
ঠিকই বলেছেন আপনি। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।