আর্টিফিশিয়াল গোলাপ ফুলের কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি। এই ফটোগ্রাফি গুলো আমি কয়েকদিন আগেই ক্যাপচার করেছি। যদিও আমি ফটোগ্রাফি তেমন ভালো করতে পারিনা। তবে তাও ফটোগ্রাফি করার চেষ্টা করি। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে নেয়া যাক।


কয়েকদিন আগে এই আর্টিফিশিয়াল ফুলের দোকান টি তে গিয়েছিলাম কিছু কিনাকাটা করার জন্য। এই দোকান টি তে প্রায় সময় বিভিন্ন কারণে যাওয়া হয় আমার। ঘর সাজানোর সবকিছুই পাওয়া যায় এখানে। তাই প্রায় সময় যাওয়া হয়। বা কোনো গিফট কিনার ক্ষেত্রেও এখানেই যাই কারণ এখানে বিভিন্ন ধরনের জিনিস থাকে এবং সবগুলো ইউনিক কালেকশন থাকে। আর এই ধরনের দোকান গুলোতে গেলে মনে হয় সবকিছু কিনে নিয়ে আসি। যাইহোক, যদিও সেদিন ফুল কিনি নি। তবে বিভিন্ন ধরনের ফুল দেখে খুবই ভালো লেগেছে তাই ফটোগ্রাফী করে নিয়েছি। আজকে আপনাদের সাথে শুধুমাত্র আর্টিফিশিয়াল গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো।

প্রথম
এখানে প্রথমে আমি হলুদ গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি। অন্যান্য রঙের গোলাপের তুলনায় হলুদ রঙের গোলাপ ফুল আমার কাছে বেশি ভালো লাগে। আর এই ফুলটি দেখে কোন ভাবে মনে হচ্ছিল না যে এটি আর্টিফিশিয়াল। আমার আবার ফুল গুলোর মধ্যে শিশির বিন্দুর ডিজাইনও করা হয়েছে। সব মিলিয়ে বেশ ভালো লেগেছে ফুলগুলো।


1000038451-01.jpeg

দ্বিতীয়
এটি হচ্ছে গোলাপি রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি। এই ফুলটি ও খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এই ফুলের মধ্যেও শিশির বিন্দুর মত ডিজাইন করা হয়েছে। তবে আমার কাছে এই ফুলের পাপড়ি গুলো এবং কালার কম্বিনেশনটা অনেক বেশি ভালো লেগেছে।


1000038446-01.jpeg

তৃতীয়
এটি হচ্ছে সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি। সাদা রঙের গোলাপ ফুলও আমি বেশ পছন্দ করি। ফুলগুলো দূর থেকে দেখলে মনেই হয় না যে এগুলো আর্টিফিশিয়াল। সাদা গোলাপ ফুলগুলোও খুবই সুন্দর লাগছিল দেখতে।

1000038469-01.jpeg

চতুর্থ
এটি হচ্ছে লাল রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি। ফটোগ্রাফি টি করার সময় ভাবছিলাম কিভাবে এত নিখুঁতভাবে এই ফুলগুলো তৈরি করা হয়। বিশেষ করে ফুলগুলোর কালার কম্বিনেশনটা এত চমৎকার ভাবে করা হয় যে দেখে মনেই হয়না এগুলো আর্টিফিশিয়াল।


1000038478-01.jpeg

পঞ্চম
এটি বেগুনি রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি। যদিও এই রঙের গোলাপ ফুল আমি সামনাসামনি কখনো দেখিনি কিংবা এই রঙের গোলাপ ফুল আছে কিনা তাও জানা নেই তবে কালারটা কিন্তু খুবই সুন্দর। ফুলের পাপড়ি গুলো খুব সুন্দর করে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যার কারণে আরো বেশি সুন্দর লাগছে দেখতে।


1000038445-01.jpeg

ষষ্ঠ
এটিও লাল রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি। তবে পাপড়িগুলো কিছুটা অন্যরকম। এখানেও আবার শিশির বিন্দুর ডিজাইন করা হয়েছে। ফুলের উপর এরকম শিশির বিন্দু কিন্তু দারুন লাগে দেখতে। তবে এই ফুলের উপর শিশির বিন্দুর ডিজাইনগুলো একটু বেশি হয়ে গিয়েছে মনে হয়। আরেকটু কম দিলে হয়তো দেখতে আরো বেশি সুন্দর লাগতো।


1000038468-01.jpeg

সপ্তম
এটি হচ্ছে কালো গোলাপের ফটোগ্রাফি। কালো রঙের গোলাপ ফুল ও আমি আগে কখনো দেখিনি সামনাসামনি। কালো রঙের হলেও কালো রঙের গোলাপ ফুল কিন্তু খুবই সুন্দর। আর্টিফিশিয়াল এই ফুলগুলো দেখেও চমৎকার লেগেছে আমার কাছে। তাই এই কালো গোলাপের ফটোগ্রাফি টি করে নিয়েছি।


1000038461-01.jpeg

ডিভাইস নেম:- স্যামসাং গ্যালাক্সি A03s

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু ছোটবেলা থেকে বাবার ব্যবসার কারণে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

কিছুদিন আগে আপনি একটি দোকানে গিয়েছিলেন। সেই দোকানে প্রায় সকল কিছুই পাওয়া যায়। আসলে ঘর সাজানো থেকে শুরু করে গিফটের সকল জিনিসই পাওয়া যায়। তবে সেখানে আপনি গোলাপ ফুলের এই আর্টিফিশিয়াল দৃশ্য দেখতে পেলেন। আসলে গোলাপ ফুলের আর্টিফিশিয়াল দৃশ্যটি আমারও খুবই ভালো লেগেছে। আসলে এরকম দোকানে গেলে যেন কিনতে খুব ইচ্ছা করে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম।সুন্দর ওগঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আর্টিফিশিয়াল এই গোলাপ ফুল গুলো দেখে মনে হচ্ছে এগুলো তাজা ফুল। এই আর্পিফেসিয়াল ফুল গুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন আপনি। এরকম ফুল গুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য বেড়ে যায়। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

এখনকার সময়ে এই নকল ফুলগুলো বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আর পছন্দ না করে উপায় আছে? এগুলো দেখতে যেমন সুন্দর আর কালারগুলো একদমই জীবন্ত। সবমিলিয়ে সবাই এখন ঘর সাজাতে এগুলো ব্যবহার করে থাকে। যাইহোক আপনার ছবিগুলো কিন্তু দুর্দান্ত বলতেই হবে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মূল্যবান বক্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ছবিগুলো দেখে মনে হচ্ছে যেন গাছের তাজা গোলাপ। তবে কালো গোলাপের সৌন্দর্য টা বেশি ভালো লেগেছে কারণ কালো গোলাপের সৌন্দর্যটা পুরোপুরি ইউনিক।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কালো গোলাপ টা আমার কাছেও বেশ ভালো লেগেছে ।সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনার আর্টিফিশিয়াল গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে, আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো হয়তো সত্যিকারের গোলাপ ফুল হবে। কিন্তু পরে বুঝতে পেরেছি, আপনি আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করে শেয়ার করেছেন। খুবই সুন্দর লাগতেছে আর্টিফিশিয়াল ফুলগুলোকে দেখতে। যেন মনে হচ্ছে আপনি বাস্তবিক গোলাপ ফুলের ফটোগ্রাফি করলেন। আর্টিফিশিয়াল ফুল গুলো ঘর সাজানোর কাজে ব্যবহার করলে, ঘরের সৌন্দর্য আরো অনেক বেশি বৃদ্ধি পায়। ধন্যবাদ ফুল গুলোর ফটোগ্রাফি করে ভাগ করে নেওয়ার জন্য।

 3 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনার মতো আমিও আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফুলগুলো দেখে বুঝার কোনো উপায় নেই এগুলো বাস্তবের নয়। আমার কাছে এই ফুলগুলো অনেক ভালো লাগে। আপু আপনার ফটোগ্রাফির প্রতিটা গোলাপ ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো তুলেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্টিফিশিয়াল গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

গোলাপ ফুল গুলো দেখে মনে হচ্ছে না এগুলো আর্টিফিশিয়াল। দেখে মনে হচ্ছে যেন সদ্য বাগান থেকে তুলে নেয়া হয়েছে। আপনাকে খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারেন তা আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ সুন্দর সুন্দর ফটো দেখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

সু স্বাগতম।

 3 years ago 

এই ফুলগুলোকে একদমই বাস্তবের মত দেখা যাচ্ছে। এরকম সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যেভাবে সবগুলো ফুলের ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন তা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। অনেক ধন্যবাদ৷

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago (edited)

আর্টিফিশিয়াল এই ফুলগুলো দেখে মনে হচ্ছে একদম বাস্তব। বিশেষ করে শিশির বিন্দু গুলো দেখতে একটু বেশি সুন্দর লাগছে। কালো রঙের গোলাপ বাস্তবে কখনোই আমারও দেখা হয়নি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.41
ETH 1856.77
USDT 1.00
SBD 0.38