একটি হেয়ার ব্যান্ড তৈরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে। আজকে আপনাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করতে যাচ্ছি। তবে একটি বরাবরের মতো রঙিন কাগজের ডাই পোস্ট নয়। আজকে আপনাদের সাথে একটি হেয়ার ব্যান্ড তৈরি শেয়ার করব। আমার কাছে এই ধরনের ব্যান্ড গুলো খুবই ভালো লাগে। তবে এর আগে কখনো বাসায় বানানো হয়নি। প্রথমবারের মতো তৈরি করেছি। আর এই কাপড়টা আমার কাছে বেশ ভালো লেগেছিল তাই এটি দিয়ে একটি হেয়ার ব্যান্ড তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে এটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

হেয়ার ব্যান্ডের সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20230927-WA0056.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • কাপড়
  • পেন্সিল
  • ইলাস্টিক
  • সুই
  • সুতা
  • পিন

IMG-20230927-WA0036.jpg

প্রথম ধাপ
  • প্রথমে কাপড়টি লম্বা ভাবে কেটে নিয়েছি। এরপর কাপড়টিকে উল্টো ভাবে মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি।

IMG-20230927-WA0039.jpg

দ্বিতীয় ধাপ
  • এরপর উল্টোভাবেই কাপড়টি সেলাই করে নিয়েছি।

IMG-20230927-WA0055.jpg

তৃতীয় ধাপ
  • এরপর সেলাই করা কাপড় টি কে পেন্সিলের সাহায্যে উল্টো পাশ টিকে ঠিক করে নিয়েছি।

IMG-20230927-WA0037.jpg

চতুর্থ ধাপ

IMG-20230927-WA0033.jpg

পঞ্চম ধাপ
  • এরপর পরিমাপ মতো ইলাস্টিক কেটে নিয়েছি।

IMG-20230927-WA0034.jpg

ষষ্ঠ ধাপ
  • এরপর লম্বা কাপড়টির ভিতর ইলাস্টিক ঢুকিয়ে দিয়েছি এবং এক প্রান্ত পিন দিয়ে আটকে দিয়েছি যেন এটি সম্পূর্ণ ভিতরে ঢুকে না যায়।

IMG-20230927-WA0038.jpg

সপ্তম ধাপ
  • এরপর অপর পাশ দিয়ে ইলাস্টিক বের করে দুই প্রান্ত একসাথে সুই সুতা দিয়ে সেলাই করে জোড়া লাগিয়ে নিয়েছি।

IMG-20230927-WA0053.jpg

এভাবেই হেয়ার ব্যান্ডের মূল অংশটা তৈরি করে নিয়েছি।

IMG-20230927-WA0041.jpg

অষ্টম ধাপ
  • এরপর একটি বড় কাপড়ের টুকরো কে কোনাকুনি ভাঁজ করে নিয়েছি।

IMG-20230927-WA0042.jpg

নবম ধাপ
  • এরপর নিচের বাড়তি অংশটুকু কেটে নিয়েছে এবং কোনাকুনি ভাঁজ বরাবর কেটে নিয়েছি।

IMG-20230927-WA0044.jpg

দশম ধাপ
  • এরপর একটি অংশ নিয়ে মাঝখান বরাবর সেটি সেলাই করে নিয়েছি।
IMG-20230927-WA0046.jpgIMG-20230927-WA0047.jpg
সর্বশেষ ধাপ
  • এরপর একটি ছোট টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এবং ব্যান্ডের মূল অংশের সাথে সেলাই করা কাপড়টুকু জোড়া লাগিয়ে দিয়েছি। এবং জোড়া লাগানোর পর ছোট কাপড়ের টুকরো দিয়ে আবার সেলাই করে দিয়েছি যেন জোড়া দেওয়া অংশটুকু দেখা না যায়।
IMG-20230927-WA0050.jpgIMG-20230927-WA0054.jpg

এভাবেই তৈরি হয়ে গেল আমার হেয়ার ব্যান্ড টি।

IMG-20230927-WA0056.jpg

এই ছিলো আমার আজকের ডাই পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

বাহ্! চমৎকার একটি হেয়ার ব্যান্ড তৈরি করেছেন আপু। আমি তো দেখেই মুগ্ধ হয়ে গিয়েছি। গোলাপি রঙের হওয়াতে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয় আপু। আপনি খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ কাজটি করেছেন। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার আজকের শেয়ার করা ডাই পোস্ট টি অসাধারণ হয়েছে আপু। এভাবে তো কখনো ভেবেই দেখি নি। কত দামী জামার এক্সট্রা কাপড় গুলো ফেলে দেয়া হয়... সেগুলো দিয়ে এভাবে কী সুন্দর সুন্দর ম্যাচিং ম্যাচিং হেয়ারব্যান্ড বানানো যায় চাইলেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ডাই পোস্ট টি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন আপু জামা কাপড় তৈরি করলে অনেকগুলো এক্সট্রা কাপড় থেকে যায় ওইগুলো দিয়ে ম্যাচিং করে হেয়ার ব্যান্ড তৈরি করা যায়। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি দেখছি খুবই চমৎকার ভাবে হেয়ার ব্যান্ড তৈরি করেছেন এবং এটি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে যে কোন জিনিস বাজার থেকে কেনা এবং নিজে তৈরি করার মধ্যে একটা বিশাল তফাৎ রয়েছে। আসলে নিজের তৈরি করার জিনিস গুলো ব্যবহার করতে আসলে অনেক ভালো লাগে। আর এই হেয়ার ব্যান্ড দিয়ে বাচ্চাদের চুল বাধলে দেখতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

ঠিকই বলেছেন নিজের হাতে তৈরি করা জিনিস ব্যবহার করার মজাটাই আলাদা। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

একদম কেনা হেয়ার ব্যান্ড এর মতো লাগছে অনেক সুন্দর হয়েছে।কালার চয়েজিং টা সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ভাবে গুছিয়ে প্রতিটি ধাপ উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

প্রথমবারেই খুব সুন্দর হেয়ার ব্যান্ড তৈরি করেছেন আপু। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার এখনো মনে আছে যখন আমি স্কুলে পড়তাম তখন এই হেয়ার ব্যান্ডগুলো তৈরি করতাম। সময়ের সাথে সাথে সেগুলো এখন আর তৈরি করা হয় না। অনেক ভালো লাগলো আপনার পোস্ট দেখে।

 3 years ago 

আমার পোস্ট দেখে আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago (edited)

আপনি কাপড় দিয়ে খুব সুন্দর করে হেয়ার ব্যান্ড তৈরি করেছেন। এই হেয়ার ব্যান্ড তৈরি দেখে অসম্ভব ভালো লাগলো। যদিও আপনি হেয়ার ব্যান্ড এই প্রথম তৈরি করেছেন। সত্যি বলতে আপনার হেয়ার ব্যান্ড তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কাপড়ের হেয়ার ব্যান্ড তৈরি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

আপু আমি এটা কাগজ দিয়ে তৈরি করিনি। কাপড় দিয়ে হেয়ার ব্যান্ড তৈরি করেছি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আমি কাপড় বলতে কাগজ লেখা হয়ে গেল। এখন আমি ঠিক করেছি। ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও আপনি তো খুব সুন্দর করে কাপড় দিয়ে হেয়ার ব্যান্ড তৈরি করেছেন। আপনার কাপড়ের হেয়ার ব্যান্ড তৈরি অসাধারণ হয়েছে। আসলে চেষ্টা করলে সব কিছু সম্ভব। যদিও আপনি এটি প্রথম তৈরি করেছেন। তবে কাপড়ের কালারটি বেশ চমৎকার ছিল এই কারণে হেয়ার ব্যান্ড তৈরি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে হেয়ার ব্যান্ড তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ওয়াও!চমৎকার একটি হেয়ার ব্যান্ড তৈরি করেছেন আপু। এই ধরনের হেয়ার ব্যান্ডগুলো আমার কাছে খুবই ভালো লাগে। হেয়ার ব্যান্ড তৈরি করার প্রক্রিয়াটি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এখন যে কেউ এটা তৈরি করতে পারবে। অনেক ধন্যবাদ আপু হেয়ার ব্যান্ড তৈরির প্রক্রিয়াটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62793.02
ETH 1826.68
USDT 1.00
SBD 0.38