ছোট চান্দা মাছ ও চিংড়ি মাছের মিক্স চপ রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনি আপনাদের সাথে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে ছোট চান্দা ও চিংড়ি মাছের চপ রেসিপি। এই ধরনের মাছগুলো আমাদের স্বাস্থ্যের জন্যও খুব ভালো। এই রেসিপিটি আমি এই প্রথমবারের মতো তৈরি করেছি। আমার কাছে খুব ভালো লেগেছে খেতে। আশা করছি আপনাদের কাছেও আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20230715-WA0050.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ছোট চান্দা ও চিংড়ি মাছ
  • পেঁয়াজ
  • কাঁচামরিচ
  • ধনিয়া পাতা
  • রসুন বাটা
  • লবণ
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো
  • জিরা গুঁড়ো
  • বেসন

IMG-20230715-WA0034.jpg

প্রথম ধাপ
  • প্রথমে আমি মাছগুলো পরিষ্কার করে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি।

IMG-20230715-WA0035.jpg

দ্বিতীয় ধাপ
  • পরে মাছগুলো শিল পাটায় বেটে একটি প্লেটে নিয়ে নিয়েছি।
IMG-20230715-WA0036.jpgIMG-20230715-WA0037.jpg
তৃতীয় ধাপ
  • পরে সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন বাটা। অবশ্যই কিছুটা বেশি পরিমাণে দিতে হবে।

IMG-20230715-WA0042.jpg

চতুর্থ ধাপ
  • এরপর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। যার কারণে চপের মধ্যে বেশ ভালো একটা ফ্লেভার আসে।

IMG-20230715-WA0043.jpg

পঞ্চম ধাপ
  • এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি।

IMG-20230715-WA0039.jpg

ষষ্ঠ ধাপ
  • তারপর দিয়ে দিয়েছি পরিমাণমতো পেঁয়াজকুচি।

IMG-20230715-WA0038.jpg

সপ্তম ধাপ
  • এরপর দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো।
IMG-20230715-WA0041.jpgIMG-20230715-WA0040.jpg
অষ্টম ধাপ
  • তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো।
IMG-20230715-WA0046.jpgIMG-20230715-WA0044.jpg
নবম ধাপ
  • এরপর দিয়ে দিয়েছি পরিমাণমতো বেসন।

IMG-20230715-WA0045.jpg

দশম ধাপ
  • এরপর সবকিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবং সেগুলো দিয়ে বড়া তৈরি করে নিয়েছি।

IMG-20230715-WA0047.jpg

সর্বশেষ ধাপ
  • তারপর পরিমাণ মতো তেল দিয়ে কড়াই এর মধ্যে বড়া গুলো ভেজে নিয়েছি।
IMG-20230715-WA0049.jpgIMG-20230715-WA0048.jpg

এভাবেই তৈরি হয়ে গেল আজকের সুস্বাদু চপ রেসিপি।

IMG-20230715-WA0051.jpg

IMG-20230715-WA0052.jpg

IMG-20230715-WA0053.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Sort:  
 3 years ago 

মাছের চপ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর করে ছোট চান্দা মাছ এবং চিংড়ি মাছের মিক্স চপের রেসিপি বানিয়েছেন। আপনার চপ দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে। তবে এই ধরনের চপ গরম ভাত দিয়ে খেতে অনেক মজাই লাগে। সত্যি বলতে আপনার চপের রেসিপি দেখে আমার খেতে মন চাইতেছে। এবং মনে হয় ফ্যামিলির সবাই মিলে খুব মজা করে চপ গুলো খেয়েছেন। অনেক সুন্দর করে চপের রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ মাছের চপগুলো খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে । সবাই মিলে অনেক মজা করে মাছের চপ গুলো খেয়েছি। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

উপপ রেসিপিটি দেখে লোভ সামলানো কঠিন। মাছের বড়া খেতে খুবই সুস্বাদু হয়। আপনার রেসিপিটি দেখে অনেকেই নতুন কিছু শিখতে পারবে। এই মাছের চপ গুলো গরম ভাতের সাথে এবং কি পান্তা ভাতের সাথে খেতেও বেশ ভালো লাগে।

 3 years ago 

ঠিকই বলেছেন গরম গরম ভাতের সাথে এই চপগুলো খাওয়ার মজাটাই আলাদা। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

চিংড়ি মাছের চপ অনেক খেয়েছি। তবে কখনো একসাথে ছোট চান্দা মাছ এবং চিংড়ি মাছ দিয়ে একসাথে মিক্স চপ খাইনি। যদিও এই চপটি আপনি নতুন বানিয়েছেন। সত্যি বলতে এই ধরনের চপ গরম ভাত এবং ডাল দিয়ে খেতে অনেক মজা লাগে। আর আপনার চপের রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। অনেক সুন্দর করে চপ রেসিপি ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

চিংড়ি মাছের চপ মসুরের ডাল দিয়ে করা হয়।খেতে ভীষণ মজার হয়।কিন্তু চান্দা মাছের সাথে কখনও করা হয়নি।আপনি দুরকমের মাছ একসাথে করে দারুন মাছের চপ তৈরি করলেন।খেতে ভীষণ মজার হয়েছে তাই না আপু।গরম ভাতের সাথে এমন চপ সত্যি অতুলনীয়। ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

একদম ঠিক বলছেন আপু ছোট মাছ গুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তাই আমাদের সবার উচিত ছোট মাছ খাওয়া মাঝে মাঝে। তবে অনেকেই দেখি ছোট মাছ একদম খেতে চাইনা। কিন্তু আমারও বেশ ভালো লাগে ছোট মাছ খেতে। চচ্চড়ি করে কিংবা ঝোল করে অথবা চপ বানিয়ে খেতে বেশ ভালোই লাগে। আপনি অনেক মজার করে দুটি মাছের মিক্স করে চপ তৈরি করলেন দেখতে অসাধারণ দেখাচ্ছে।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 3 years ago 

তেলেভাজা খাবার গুলো খেতে সত্যি অনেক ভালো লাগে। গরম গরম তেলে ভাজা খাবার খাওয়ার মজাই আলাদা। চান্দা মাছ ও চিংড়ি মাছের মিক্স চপ রেসিপি দারুন হয়েছে আপু। দেখতে খুবই লোভনীয় লাগছে। অনেক মজার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

সুন্দর ওগঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল ।

 3 years ago 

ছোট মাছ অথবা চিংড়ি মাছের প্রস্তুত করার চপ খেতে খুবই ভালো লাগে।
প্রায় প্রতিদিনই খাওয়া হয় রাস্তার পাশের টক দোকান থেকে যেমন সুগন্ধি তেমন মজাদার।
আপনার প্রস্তুত করা দেখেই লোভ হচ্ছে মুচমুচে খেতে নিশ্চয়ই খুব মজা হবে।

 3 years ago 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই মজা হয়েছে। সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

মাছগুলো দেখে মনে হচ্ছে বিলের মাছ আপু। এমন মাছ খেতে খুব সুস্বাদু লাগে। যাইহোক ছোট চান্দা মাছ ও চিংড়ি মাছের মিক্স চপ রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে আপু। বিকেলের নাস্তায় এমন রেসিপি পেলে তো আর কোনো কথাই নেই। যেকোনো মাছের চপ আমার খুব পছন্দ। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ছোট চান্দা মাছ ও চিংড়ি মাছের মিক্স চপ রেসিপি রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। এই রেসিপিটি আমার খুবই ভালো লেগেছে। আর ধাপগুলো দেখে শিখে নিলাম, পরবর্তী তৈরি করবে ইনশাল্লাহ।

 3 years ago 

আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63414.88
ETH 1883.24
USDT 1.00
SBD 0.37